📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 সাক্ষাত করা (When go out to see someone)

📄 সাক্ষাত করা (When go out to see someone)


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, 'যখন কারো সঙ্গে সাক্ষাৎ করতে যাবে, তখন কাপড়, জুতা ইত্যাদি ঠিকভাবে পরিধান করবে।'

ইসলামে মানুষের ইজ্জত ও সম্মানের প্রতি বিশেষ দৃষ্টি রাখা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অপরিচ্ছন্ন পোশাক পরিহিত সাক্ষাৎ প্রার্থীকে কাপড় ধোয়ার উপদেশ দেওয়ার দৃষ্টান্ত পাওয়া যায়। কারণ যদি কাপড় পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাভাবিক অবস্থায় (অর্থাৎ পায়জামার এক হাতা উপরে, আরেক হাতা নিচে; এক হাতা বাহুতে গোছানো, আরেক হাতা খোলা; লুঙ্গি লটকানো থাকা, জুতা ফাটা হওয়া অথবা এক পায়ে জুতা থাকা আর অপর পায়ে জুতা না থাকা কিংবা জুতা মাটি কাদায় বিশ্রী হয়ে যাওয়া) না থাকে, তবে মানুষের গাম্ভীর্যতা ও মান-সম্মানে ঘাটতি হবেই। মানুষ তাকে ঘৃণার চোখে দেখবে। ঘৃণা ও অপছন্দ অগণিত মনোরোগের জন্ম দেয় এবং এ সব মনোরোগের ফলে মানুষ অপরাধ-জীবনের দিকে পা বাড়ায়। বহু ঘটনা এর নজীর।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 সৎসঙ্গ (Good Company)

📄 সৎসঙ্গ (Good Company)


হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, 'মানুষ বন্ধুর ধর্মের অনুসারী হয়। তোমাদের প্রত্যেকেই চিন্তা করে দেখুক, সে কাকে বন্ধু বানাচ্ছে।' (মুসনাদে আহমদ)

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, 'ভাল মজলিস এবং খারাপ মজলিসের উদাহরণ আতরওয়ালা এবং কামারের হাঁপর চালানো ব্যক্তির মত। আতরওয়ালা হয়ত তোমাকে আতর দান করবে, অথবা তার থেকে তুমি সুঘ্রাণ পাবে অথবা তুমি আতর খরিদ করবে। হাঁপর চালানো ব্যক্তি হয়ত তোমার কাপড় জ্বালিয়ে দিবে অথবা তুমি দুর্গন্ধ পাবে।' (বুখারী)

হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, যে ব্যক্তি জ্বরে আক্রান্ত রোগীর আশেপাশে থাকে, তারও জ্বরে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কবি বলেন, 'যাকে জানতে চাও, তার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করো না; বরং তার বন্ধু সম্পর্কে জিজ্ঞাসাবাদ কর। কারণ, বন্ধু বন্ধুর অনুসরণ করে।' তিনি আরো বলেন, 'অসৎ বন্ধু বন্ধুকেও নিজের মত বানিয়ে নেয়। যে নামাযীর সঙ্গে বন্ধুত্ব করল, সে নামাযী হল, যে বাদশাহর সঙ্গে বন্ধুত্ব করল, সে বাদশাহ হল।' কিতাবুল্লাহর মধ্যেও এমন বহু আয়াত রয়েছে যেগুলিতে অসৎ সঙ্গের পরিণাম সম্পর্কে আলোচনা করা হয়েছে।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 হাঁচি আসলে হাঁচি দাও

📄 হাঁচি আসলে হাঁচি দাও


হাঁচি আসলে তৎক্ষণিক হাঁচি দেওয়া উচিত। অন্যথায় পাকস্থলিতে খারাপ প্রতিক্রিয়া পড়ে। হাঁচির নিগূঢ় তত্ত্ব নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান নিউইয়র্ক 'মেডিকো' এর রিপোর্টে বলা হয়েছে 'মানুষ শক্তি প্রয়োগে হাঁচি রোধ করলে শুধু তার রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় না; বরং পাকস্থলির কার্যক্রমও ব্যাহত হয়। ইসলাম হাঁচি পছন্দ করে এবং শক্তি প্রয়োগে তা রোধ করতে নিষেধ করে।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 মাটিতে উপবেশন করা

📄 মাটিতে উপবেশন করা


প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে বসা ও শয়ন করা পছন্দ করতেন। তাঁর জীবন মাটিতেই অতিক্রান্ত হয়েছে। আমেরিকান বিশেষজ্ঞরা বলেছেন, মাটিতে উপবেশন করলে অনেক রোগ-ব্যাধি থেকে মুক্ত থাকা যায়। এমনকি মাত্রাতিরিক্ত মোটা হওয়ার কষ্ট থেকেও বাঁচা যায়। (মেডিকেল সার্ভে)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00