📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 ডাক্তার নিক্সন ভিজিটর এর গবেষণা

📄 ডাক্তার নিক্সন ভিজিটর এর গবেষণা


রাত্রি বেলায় দেরি করে শয়নে অভ্যস্ত রোগীর মাঝে স্নায়ুবিক ও মানসিক রোগে আক্রান্তের সংখ্যাই সবচেয়ে বেশি। তারা হতাশা আর অস্থিরতা মাঝে দিনাতিপাত করে। এ কারণে তাদের কেউ কেউ আত্মহত্যা করতেও উদ্যত হয়।

মোটকথা, দিনের বেলায় শ্রম দেওয়া, রাত্রী বেলায় বিশ্রাম নেওয়া সৃষ্টির স্বাভাবিক নিয়ম। এর ব্যতিক্রম হলে স্বাস্থ্যের ক্ষতি হবে। এতে কোন সন্দেহ নেই। (কিওর মেডিকেল)

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 জানাবাতের অবস্থায় শোয়া (Sleeping is loss in Sperma Condition)

📄 জানাবাতের অবস্থায় শোয়া (Sleeping is loss in Sperma Condition)


জানাবাত অবস্থায় নিদ্রা গেলে লজ্জা স্থান ধুয়ে নিবে এবং অযু করবে। (বুখারী)

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 পুনঃসহবাসের পূর্বে অযু করা

📄 পুনঃসহবাসের পূর্বে অযু করা


একবার সহবাস করার পরে যদি (গোসল করা ব্যতীত) দ্বিতীয়বার সহবাস করে, তবে উভয় সহবাসের মাঝে অযু করে নিবে। (মুসলিম)

প্রথমোক্ত হাদীসে নিদ্রা গমনের কথা বলা হয়েছে। শয়ন করার পূর্বে সব অঙ্গের উষ্ণতা স্বাভাবিক হওয়া জরুরি। তাই জানাবাত অবস্থায় নিদ্রা গেলে লজ্জাস্থান ধুয়ে অযু করে ঘুমাবে। দ্বিতীয় হাদীসে দু' সহবাসের মাঝে অযু করার কথা উল্লেখ করা হয়েছে। কোন কোন লোকের ক্ষেত্রে দেখা যায়, সহবাসের ফলে শরীরের উষ্ণতা খুবই বৃদ্ধি পেয়েছে। সুতরাং এ অবস্থায় দ্বিতীয় বার সহবাস করলে উষ্ণতা আরও বৃদ্ধি পায়। এ জন্য অযু করা জরুরি। কেননা এতে উষ্ণতা (Temperature) হ্রাস পেয়ে স্বাভাবিক অবস্থায় আসে। (রিসার্চ রিপোর্ট)

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 সাক্ষাত করা (When go out to see someone)

📄 সাক্ষাত করা (When go out to see someone)


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, 'যখন কারো সঙ্গে সাক্ষাৎ করতে যাবে, তখন কাপড়, জুতা ইত্যাদি ঠিকভাবে পরিধান করবে।'

ইসলামে মানুষের ইজ্জত ও সম্মানের প্রতি বিশেষ দৃষ্টি রাখা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অপরিচ্ছন্ন পোশাক পরিহিত সাক্ষাৎ প্রার্থীকে কাপড় ধোয়ার উপদেশ দেওয়ার দৃষ্টান্ত পাওয়া যায়। কারণ যদি কাপড় পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাভাবিক অবস্থায় (অর্থাৎ পায়জামার এক হাতা উপরে, আরেক হাতা নিচে; এক হাতা বাহুতে গোছানো, আরেক হাতা খোলা; লুঙ্গি লটকানো থাকা, জুতা ফাটা হওয়া অথবা এক পায়ে জুতা থাকা আর অপর পায়ে জুতা না থাকা কিংবা জুতা মাটি কাদায় বিশ্রী হয়ে যাওয়া) না থাকে, তবে মানুষের গাম্ভীর্যতা ও মান-সম্মানে ঘাটতি হবেই। মানুষ তাকে ঘৃণার চোখে দেখবে। ঘৃণা ও অপছন্দ অগণিত মনোরোগের জন্ম দেয় এবং এ সব মনোরোগের ফলে মানুষ অপরাধ-জীবনের দিকে পা বাড়ায়। বহু ঘটনা এর নজীর।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00