📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 উপঢৌকন দেওয়া (Gift Giving)

📄 উপঢৌকন দেওয়া (Gift Giving)


উপঢৌকন সম্পর্কে আধুনিক মনোবিজ্ঞানীরা অনেক অনুসন্ধান চালিয়েছে। এ সব অনুসন্ধানের সারাংশ হল উপঢৌকন আদান-প্রদানের ফলে মানুষ সমাজ জীবনে সৌহার্দের সাথে সহাবস্থানের শিক্ষা লাভ করে। এ বিষয়ে ডাক্তার রিচার্ডের বই 'গেইন গিফট' পাঠ করা একান্ত প্রয়োজন।

উপঢৌকন আবেগ প্রকাশের একটি সুন্দর মাধ্যম। আনন্দজনক উপলক্ষে উপঢৌকন প্রেরণ কেবল একটি প্রথাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। যেভাবে কাউকে ভাল নামে আহ্বান করা অথবা আন্তরিকতার সাথে অগ্রসর হয়ে কারো সাথে সাক্ষাৎ করাটা ভালবাসার প্রকাশ, তদ্রূপ ভালবাসা প্রকাশ এবং পারস্পরিক সম্পর্ককে দৃঢ় করার ক্ষেত্রে উপঢৌকনের ভূমিকাও কম নয়। ধন-সম্পদ উপঢৌকন দেওয়ার ফলেও একজনের সাথে অপরজনের অন্তরের সম্পর্ক স্থাপিত হয়, পারস্পরিক ভালবাসা বৃদ্ধি পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপঢৌকন দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করতে গিয়ে আরেকটা উপকারিতার কথা উল্লেখ করেছেন। আর তা হলো উপঢৌকন অন্তরের ময়লা ও কালিমা তথা হিংসা, বিদ্বেষ ও ক্ষোভ দূর করে।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 রাসূলুল্লাহ ﷺ-এর আচরণ (His [PBUH] Behaviour)

📄 রাসূলুল্লাহ ﷺ-এর আচরণ (His [PBUH] Behaviour)


স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথীদের জন্য অধিক পরিমাণ উপঢৌকন পাঠাতেন। সাহাবায়ে কেরামও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং নিজেদের পরস্পরের কাছে উপঢৌকন পাঠাতেন।

ঈদ তো মুসলমানদের জন্য আনন্দের বার্তা নিয়ে আসে। ঈদের সময় বন্ধু-বান্ধব এবং নিকটাত্মীয়দেরকে মূল্যবান উপঢৌকন দেওয়া নিয়ে অনেকেই অস্থির ও পেরেশান হয়। অথচ উপঢৌকন দেওয়ার সময়ও মধ্যমপন্থা অবলম্বন করা এবং নিজের অবস্থার প্রতি লক্ষ্য রাখা উচিৎ। এমনটি ভাবা ঠিক নয় যে, কেবল মূল্যবান বস্তুই উপঢৌকন হিসেবে দিতে হবে। কারণ উপঢৌকন মূল্যবান হওয়া না হওয়া উপঢৌকন দানকারীর আবেগ ও ভালবাসার উপর নির্ভর করে। উপঢৌকন এর মূল্য তার আর্থিক দামের উপর নির্ভরশীল নয়। মূলত আন্তরিকতা ও ভালবাসাই দুটি হৃদয়কে সহানুভূতিশীল করে (উপঢৌকন নয়)। এমনিভাবে উপঢৌকন গ্রহণ করার সময় উপঢৌকন দানকারীর আন্তরিকতা ও ভালবাসার প্রতি লক্ষ্য রাখা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন—'যদি আমাকে কেউ উপঢৌকন হিসাবে ছাগলের একটি পা-ও দান করে, অবশ্যই আমি তা গ্রহণ করব। যদি কেউ দাওয়াত করে কেবল একটা পা খাওয়ায়, অবশ্যই আমি তার দাওয়াতে উপস্থিত হব।' (তিরমিযী)

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 মধ্যমপন্থা (Equition)

📄 মধ্যমপন্থা (Equition)


মোটকথা, উপঢৌকন দেওয়ার সময়ও মধ্যমপন্থা অবলম্বন করা উচিৎ। কারণ মধ্যমপন্থা থেকে বিচ্যুতির কারণে অনেকেই বিভিন্ন আনন্দ উপলক্ষে প্রকৃত আনন্দের স্বাদ উপভোগ তো করেই না; বরং আর্থিক সমস্যায় নিপীড়িত হয়। ঈদ, বিয়ে-শাদী কিংবা অন্য যে কোন আনন্দ উৎসব হোক না কেন বিত্তশালীরা ঐ সব উপলক্ষ্যে অতিরিক্ত খরচ করে। এতে করে মধ্যবিত্ত ও নিম্নবিত্তরাও প্রভাবিত হয়। একজন অপরজনের চেয়ে সামাজিকভাবে প্রাধান্য লাভের বাসনায় সীমালঙ্ঘন ও বাহুল্য খরচের পথ বেছে নিতে বাধ্য হয়।

তাদের আয় ও ব্যয়ের সাম্য রক্ষিত হয় না। একমাত্র মধ্যমপন্থা অবলম্বনই করেই নিজের আর্থিক সামর্থ্যের অতিরিক্ত খরচ কিংবা ঘৃণ্য কৃচ্ছতা থেকে বেঁচে থাকা যায়। অনেক সময় সামর্থ্যের অতিরিক্ত ব্যয় সামলে উঠার জন্য অনাকাঙ্ক্ষিত অবস্থায় পড়তে হয়। এতে করে এক দিকে অনর্থক খরচের বিষফল থেকে রক্ষা পাওয়া যায়। অপরদিকে দম্ভ, যশ ও আড়ম্বর প্রদর্শনের পথে অর্থ ব্যয় করে আল্লাহর নেয়ামতের নাশোকরি থেকে রক্ষা পাওয়া যায়। সাদাসিধে মধ্যম পন্থার সারমর্ম এটাই যে উপঢৌকন আদান-প্রদানসহ জীবনের সব বিষয়ে ব্যয় যেন আয়ের গণ্ডিতে সীমাবদ্ধ থাকে।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 উপঢৌকনের বিনিময়ে উপঢৌকন দেয়া (Gift in Return of a Gift)

📄 উপঢৌকনের বিনিময়ে উপঢৌকন দেয়া (Gift in Return of a Gift)


উপঢৌকনের বিনিময়ে উপঢৌকন দেওয়া উচিৎ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এ বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সবচেয়ে পছন্দনীয় উপঢৌকন ছিল সুগন্ধি। উপঢৌকন সামর্থ্য অনুযায়ী হলেই চলে। এ চিন্তা করে পিছপা হওয়া উচিৎ নয় যে আমি মূল্যবান উপঢৌকন দিতে পারি না, তাই উপঢৌকনই দেব না।

ঈদে উপঢৌকন নির্বাচনে আমরা স্বভাবত বেশ দ্বিধা-দ্বন্দ্ব্বে পড়ি। ফুল প্রকৃতির একটি অমূল্য উপঢৌকন। উপঢৌকন হিসেবে এটি নজরকাড়া এবং চিত্তাকর্ষক। সুন্দর মোড়ক উপঢৌকনের সৌন্দর্য আরও বৃদ্ধি করে। মোড়কে রং-বেরং এর কাগজের বেষ্টনী, ঝালর, ফিতা ইত্যাদি ব্যবহার করা যেতে পারে, অসন্তুষ্ট বন্ধুদেরকে এ সব উপঢৌকন দিয়ে তাদেরকে সন্তুষ্ট করা যেতে পারে। (গেইন গিফট অবলম্বনে)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00