📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 মেরিল্যান্ড এর মনোবিজ্ঞানী

📄 মেরিল্যান্ড এর মনোবিজ্ঞানী


মেরিল্যান্ড এর এক মনস্তত্ত্ববিদ ওলসন বলেন, 'যে হাসি-কৌতুক নিরাময়কারী তা মনোকষ্টের কারণ হবে না; বরং প্রশান্তিদায়ক ও মনোরঞ্জক হবে। অবজ্ঞা ও ভৎসনামূলক হাসি দ্বারা অপরকে হেয় করে নিজের শ্রেষ্ঠত্ব প্রদর্শন করা আত্মগর্ব ও প্রতিহিংসারই নামান্তর। 'আপনি কেমন হাসেন (?) এ বিষয় যেমন গুরুত্ববহ, তেমনি 'কেন হাসেন (?)' এ প্রশ্নটি তার চেয়ে কোন অংশে কম গুরুত্বপূর্ণ নয়।

বিদ্রূপ এক জিনিষ আর স্বাস্থ্যপদ হাসি আরেক জিনিষ। ডা. ওলসন এর ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, 'হাসি-কৌতুক তিন প্রকার : প্রথমত : বিদ্রুপাত্মক— কাউকে হেয় করার মানসে যেভাবে হাসা হয়। এটার ফলাফল জীবন ধ্বংস করা ছাড়া আর কিছুই নয়। দ্বিতীয়ত: অর্থবোধক শব্দকে কৌতুক হিসাবে ব্যবহার করা। অথবা এমন কিছু শব্দ ব্যবহার করা যার উচ্চারণ একই রকম কিন্তু অর্থ ভিন্ন। এটা ইতিবাচক। তৃতীয়ত: সাধারণ কৌতুক। অর্থাৎ ধারণার বিপরীত কথা বলা অথবা এমন কথা বলা যা বাহ্যত অস্পষ্ট মনে হয় কিন্তু মূলত সঠিক।'

ডা. ওলসন বলেন, আমি এই তৃতীয় প্রকার কৌতুক পছন্দ করি। মি. রেমন্ড মুডি তার Laugh after Laugh নামক গ্রন্থেও এই অভিমত ব্যক্ত করেছেন।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 মহানবী ﷺ-এর আলাপচারিতা (Nabvi Conversaton)

📄 মহানবী ﷺ-এর আলাপচারিতা (Nabvi Conversaton)


হযরত আমেনা রাযি. বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কথা-বার্তা তোমাদের মত অনর্গল ও ব্যস্তবাগিশ সুলভ ছিল না; বরং তিনি ভাবব্যঞ্জক ও স্পষ্ট কথা বলতেন। প্রতিটি বাক্য আলাদা আলাদা হত। শ্রোতা খুব ভালভাবে বুঝতে পারত। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন আবছাভাবে কিংবা তাড়াহুড়া করে কথা বলতেন না যে কিছু অংশ বুঝা যায়, আর কিছু অস্পষ্ট থাকে। বরং তিনি শান্ত-শিষ্টভাবে স্পষ্ট করে কথা বলতেন যাতে শ্রোতা ভালভাবে বুঝতে পারে।

হযরত আনাস রাযি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো কখনো কোন বক্তব্যকে পরপর তিন বার বলতেন যাতে শ্রোতা ভালভাবে উপলব্ধি করতে পারে। অর্থাৎ বিষয় দুর্বোধ্য হলে ধ্যান ও ভাবনা-চিন্তা করে অনুধাবন করতে পারে। সমাবেশ বড় হলে শ্রোতাদের দিকে ফিরে তিন বার বলতেন যাতে উপস্থিত লোকজন ভালভাবে বুঝতে পারে। তিন বার হল সর্বশেষ সীমা। অন্যথায় দু'বার বলাতে যথেষ্ট হলে দু'বারই বলতেন। তিনবার বলতেন না।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 আর্জেন্টিনা ভ্রমণ এবং আলাপচারিতার আদব

📄 আর্জেন্টিনা ভ্রমণ এবং আলাপচারিতার আদব


একবার বন্ধু শিবলীর সাথে এক ঝিলের (হ্রদ) পার্শ্ব দিয়ে পায়চারি করছিলাম। সে আমাকে তখন বলল, 'আপনি কি কখনো সে প্রফেসরের সাথে সাক্ষাত করেছেন?' আমি বললাম, 'না'। পরে আমি তার পরিচয় জানতে চাইলে তিনি বললেন, 'তিনি অনেক বড় মনোরোগ বিশেষজ্ঞ'।

পরের দিন তার সাথে সাক্ষাত করে জানালাম, 'একমাত্র আপনার সাক্ষাতেই আমরা এখানে এসেছি।' এতে তিনি খুব আনন্দিত হলেন। এ কথা প্রসঙ্গে তিনি জীবন-যাপনের কিছু মূল নীতি তুলে ধরলেন। এ সবের মাঝে আলাপচারিতা প্রসঙ্গে তিনি বললেন, 'অন্যের কথা মনোযোগ দিয়ে শুনুন, থেমে থেমে কথা বলুন, অপরকে শোনার সুযোগ দিন, নিজেও শুনুন, অপরকেও শোনান। বক্তব্য বেশি গুরুত্বপূর্ণ হলে বারবার বলতে পারেন। অন্য কেউ কথা বললে তার দিকে ফিরে পরিপূর্ণ মনোযোগ সহকারে শ্রবণ করুন।' (Journey of Argentine and Manners of Conversation)

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 দ্রুত গতিতে হাঁটা (Light Pacing)

📄 দ্রুত গতিতে হাঁটা (Light Pacing)


হযরত আবু হুরাইরাহ রাযি. বলেন, আমি প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে কাউকে বেশি সুন্দর দেখি নি। মনে হয়, তাঁর চেহারায় সূর্য চমকাচ্ছে। আমি কাউকে তাঁর মত দ্রুত চলতেও দেখি নি। মনে হয়, তাঁর সম্মানে যমীন নিজেকে সংকুচিত করছে (যেমন— দু'মিনিট পূর্বে ছিলেন এখানে, কিছুক্ষণ পর চলে গেলেন ওখানে)। তাঁর সমান গতিতে চলতে আমাদের খুব কষ্ট হত। অথচ তিনি স্বাভাবিক গতিতে চলতেই থাকতেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00