📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 আরেকটি আশ্চর্যজনক বিষয়

📄 আরেকটি আশ্চর্যজনক বিষয়


এ ভূমিকম্পে ব্যক্তিগত সম্পদের ক্ষতি হয় খুবই কম। সরকারি জায়গা ও স্থাপনা বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়। বিশেষত সে সব দালান বেশি ক্ষতিগ্রস্ত হয় যেগুলো আমেরিকার Long life design আইন অনুসরণ করে বানানো হয়েছিল যেন মারাত্মক প্রতিকূল পরিস্থিতিতেও ঠিক থাকে যেমন- হাসপাতাল, পুলিশ স্টেশন, ফায়ার ব্রিগেড স্টেশন, হাইওয়ে পুল ইত্যাদি। এসব স্থাপনাগুলিই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অধম স্বচক্ষে দেখেছে, দু'মিটার চওড়া খুঁটি তৃণখণ্ডের ন্যায় বিক্ষিপ্ত পড়ে আছে। হাইওয়ে পুল ১০০ ফিট উঁচু থেকে এমনভাবে ছিটকে পড়েছে যেন শিশুরা Candy/চকলেট ছুঁড়ে ফেলেছে। সরকারি সম্পদের ক্ষতির অংক প্রায় এক মিলিয়ন ডলার। এ পরিমাণ ডলারই আমেরিকা কুয়েত যুদ্ধে উপার্জন করেছিল। এক কম্পনেই হিসাব সমান সমান হয়ে যায়। আল্লাহু আকবার।

ক্যালিফোর্নিয়া প্রদেশে এখনো ৮ থেকে ১০টি Faults বিদ্যমান। তন্মধ্যে একটি Big one নামে প্রসিদ্ধ। এটি যেকোনো সময় আঘাত হানতে পারে। আর এর কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে কয়েক মিটার নীচে। তাই অপরিসীম ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। প্রকৌশলীদের অনুমান (Estimate), যদি Big one এসেই পড়ে তাহলে হলিউডের সাংস্কৃতিক গোষ্ঠী ও সমকামীদের এলাকাগুলো ভূমি থেকে বিচ্ছিন্ন হয়ে সমুদ্রে তলিয়ে যাবে। কুরআন সাক্ষী, অতীতের নাফরমান কওমের উপরও এভাবেই হঠাৎ করে আযাব নাযিল হয়েছিল। অধম লসএঞ্জেলস শহরে চৌরাস্তায় কয়েক মিটার লম্বা-চওড়া অনেকগুলো ধাতব বোর্ড (Metalic Board) দেখেছে। সেগুলিতে OH GOD! লেখা ছিল। জিজ্ঞেস করে জানলাম, আমেরিকা সরকারের পক্ষ থেকে এ ফলকগুলো লাগানো হয়েছে। উদ্দেশ্য হল, মানুষ যেন Big one না আসে সে জন্য দোয়া করে। আল্লাহ! আল্লাহ!!

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 শিক্ষা-গ্রহণ (Admonition)

📄 শিক্ষা-গ্রহণ (Admonition)


আমাদের শিক্ষা গ্রহণের সময় এখনই। সুপার পাওয়ার স্বীয় পালনকর্তার সম্মুখে শূন্য পাওয়ারে পরিণত হয়েছে। তাহলে পালনকর্তার সম্মুখে আমাদের কি পরিমাণ বিনয় প্রদর্শন করা উচিৎ! এটাও বুঝা দরকার, যদি এ পালনকর্তাই আমাদেরকে সাহায্য করেন, তাহলে সুপার পাওয়ার আমাদের কতই বা ক্ষতি করতে সক্ষম (?)। চৌদ্দ শ বছর পূর্বে পবিত্র কুরআনে ঘোষণা করা হয়েছে— 'আজ সে সব কাফেররা তোমাদের ধর্ম থেকে নিরাশ হয়েছে, তোমরা তাদেরকে ভয় পেয়ো না; বরং আমাকেই ভয় কর।' আশা করি সাথী-সঙ্গীগণ এ সব অবস্থা ও ঘটনা থেকে উপদেশ গ্রহণ করবেন। এটাও মনে রাখবেন, যে ব্যক্তি অন্যকে দেখে শিক্ষা গ্রহণ করে না, অন্যরা তাকে দেখে শিক্ষা গ্রহণ করবে। জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট।" (খুতুবাতে নকশাবন্দী)

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 অর্থনৈতিক বিষয়ে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট

📄 অর্থনৈতিক বিষয়ে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট


মার্কেটে যথেষ্ট পরিমাণে খাদ্যদ্রব্য মজুদ থাকা চাই, যেন এগুলো সংগ্রহ করতে কখনো কষ্ট করতে না হয়। কোন দ্রব্যের ক্রেতা যেহেতু ঐ দ্রব্যের অভাবী, তাই তার প্রয়োজনীয়তার প্রতি লক্ষ্য রাখা ব্যবসার মূলনীতি। সময়মত গুদামজাতকরণ ও বাজারজাতকরণ নিশ্চিত করার জন্য আইন প্রণয়ন করতে হবে। এ বিষয়ে যারা আইন ভঙ্গকারী সাব্যস্ত হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা জরুরি যাতে দেশের সাধারণ মানুষ শান্তিতে জীবন কাটাতে পারে। (ওয়ার্লড হেলথ রিপোর্ট ১৯৯৮)

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 খাদ্যদ্রব্য এবং ঔষধ মজুদকারী

📄 খাদ্যদ্রব্য এবং ঔষধ মজুদকারী


খাদ্যদ্রব্য এবং ঔষধ জমা করে রাখা ইসলামী শরীয়ত-পরিপন্থী। এর প্রমাণও রয়েছে। মজুদ করাকে আরবী ভাষায় 'এহতেকার' বলা হয়। এর অর্থ হচ্ছে খাদ্য ও পানীয় উচ্চ মূল্য পাওয়ার আশায় বিক্রয় না করে মজুদ করে রাখা। কিছু কিছু ফকীহ দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্যসমূহকেও এর অন্তর্ভুক্ত করেছেন। অতিরিক্ত মুনাফা অর্জনের আশায় প্রয়োজনীয় জিনিস-পত্র গুদামজাত করে রাখলে সাধারণ মানুষের কষ্ট হয়। এটা কবীরা গোনাহ। মক্কা নগরীতে মজুদ করাকে ধর্মদ্রোহিতার শামিল বলা হয়েছে। এক হাদীসে বলা হয়েছে "মজুদদার অভিশপ্ত”। (ফিকহি বিশ্ব কোষ-কুয়েতী ছাপা)

ফকীহগণ এ ব্যাপারে একমত যে, মজুদদারির ফলে যদি সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়, তবে সরকার তাদের মজুদকৃত সম্পদ জোর করে বিক্রি করে দিতে পারবে। ইমাম আবু হানীফা এবং ইমাম আবু ইউসুফ রহ. বলেন, এ অপরাধে অপরাধীদেরকে সরকার ইচ্ছা করলে শারীরিক শাস্তিও দিতে পারে। কেননা এরা সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত করে। মূলত এ বিষয়টি জনকল্যাণমূলক নীতি সাথে সম্পৃক্ত এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থার আওতাধীন। গুদামজাত করার প্রবণতা রোধ করার জন্য অবস্থাভেদে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। মজুদদারির কারণে উদ্ভূত ফলাফলের ভিত্তিতে কম বা বেশি শাস্তির সুপারিশ হতে পারে। কিন্তু নবীজির পক্ষ হতে লানতপ্রাপ্ত হওয়া কোন মুসলমানের জন্য কিভাবে সম্ভব হতে পারে? হাদীস শরীফে ব্যবসার প্রশংসা করা হয়েছে। কিন্তু ব্যবসায়ীদের কুপ্রবৃত্তি সম্পর্কীয় একটি হাদীসও আমাদের সামনে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, অসৎ ব্যবসায়ী সে-ই যে ইসলামী নীতি লংঘন করে ব্যবসা করে। এর কারণ হল ব্যবসায়ীরা লোভের বশীভূত হয়ে মিথ্যা বলে, গুদামজাত করে, মাত্রাতিরিক্ত মুনাফা লাভের জন্য বিভিন্ন প্রতারণা এবং বাহানার আশ্রয় নেয়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00