📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 আমেরিকায় দুর্যোগ (Accidents in America)

📄 আমেরিকায় দুর্যোগ (Accidents in America)


চলতি বছর আমেরিকায় কিছু নতুন ঘটনা ঘটেছে। এগুলো আমাদের সকলের জন্য শিক্ষণীয়। মিসিসিপি নদীতে প্রতি বছর বন্যা হয়। এ নদীতে স্বাভাবিক অবস্থায় পানির প্রবাহ সর্বোচ্চ দেড় লক্ষ কিউসেক। এ বছরের বন্যায় পানি প্রবাহের পরিমাণ ছিল সাড়ে সাত লক্ষ কিউসেক। পানি পূর্বনির্মিত পুল এবং বাঁধগুলোকে ছাপিয়ে গিয়েছে। প্রায় সাতটি প্রদেশ বন্যার সময় পানির নীচে ছিল। ত্রিশ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। এমনকি আমেরিকার প্রেসিডেন্ট টি.ভি.তে ভাষণে বলেন, এ বিপদ যেন দূর হয় এ জন্য চার্চের দায়িত্বশীলদের দোয়া করা উচিৎ। তকদীরের সামনে তদবীর হাঁটু গেঁড়ে দিয়েছে। আল্লাহু আকবার।

টেক্সাস প্রদেশে টর্নেডো হল। এ টর্নেডোর শক্তি ছিল ১০টি নাইট্রোজেন বোমার শক্তির চেয়েও বেশি। এতে ঘরের ছাদ পর্যন্ত উড়ে যায়। ব্যক্তিগত গাড়ি শূন্যে ভেসে আবার আছড়ে পড়ে। স্বল্প সময়েই সুন্দর বসতি বিরাণ ভূমিতে পরিণত হয়। ক্ষতির অংক কয়েক বিলিয়ন ডলার। বিশ্বের সুপার পাওয়ার কুদরতে এলাহীর দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল। আল্লাহু আকবার।

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে জানুয়ারি, ১৯৯৪, সময়-রাত ৪ ঘটিকা, ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হয়। এটি ১৭ই জানুয়ারির সেই রাত যে রাতে সুপার পাওয়ার বাগদাদের পবিত্র স্থানসমূহের উপর বোম্বিং করছিল। এ ভূমিকম্পের পূর্ণ বিবরণ বড়ই আশ্চর্যজনক। ভূমিকম্পের পূর্বে সংকেতদানকারী যন্ত্রগুলো ছিল নিঃশব্দ। আর ভূমিকম্পের কেন্দ্র (Epi Centre) ভূমি থেকে নয় কিলোমিটার গভীরে ছিল। প্রযুক্তিবিদদের দৃষ্টিতে এ ভূমিকম্প সংঘটনরে সম্ভাবনা ছিল দশ হাজারের এক ভাগ (Probability One in Ten Thousand)। প্রকৌশলীরা অনেকটা নিশ্চিন্ত ছিলেন এ ধরনের ভূমিকম্প কখনো সংঘটিত হবে না। ভূমিকম্প এসে পড়লে তারা বিস্ফোরিত নেত্রে চেয়ে থাকে। সুপার পাওয়ারের সব টেকনোলজি অকেজো প্রমাণিত হয়। ভূমিকম্পের মাত্রা (Amplitude) সাতের চেয়েও বেশি ছিল। এ ভূমিকম্প মাত্র ৪৫ সেকেন্ড স্থায়ী ছিল। অথচ মনে হচ্ছিল যেন আর শেষ হবে না। ঘুমন্ত লোক বিছানা থেকে বলের ন্যায় টপকে নীচে পড়ে।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 আরেকটি আশ্চর্যজনক বিষয়

📄 আরেকটি আশ্চর্যজনক বিষয়


এ ভূমিকম্পে ব্যক্তিগত সম্পদের ক্ষতি হয় খুবই কম। সরকারি জায়গা ও স্থাপনা বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়। বিশেষত সে সব দালান বেশি ক্ষতিগ্রস্ত হয় যেগুলো আমেরিকার Long life design আইন অনুসরণ করে বানানো হয়েছিল যেন মারাত্মক প্রতিকূল পরিস্থিতিতেও ঠিক থাকে যেমন- হাসপাতাল, পুলিশ স্টেশন, ফায়ার ব্রিগেড স্টেশন, হাইওয়ে পুল ইত্যাদি। এসব স্থাপনাগুলিই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অধম স্বচক্ষে দেখেছে, দু'মিটার চওড়া খুঁটি তৃণখণ্ডের ন্যায় বিক্ষিপ্ত পড়ে আছে। হাইওয়ে পুল ১০০ ফিট উঁচু থেকে এমনভাবে ছিটকে পড়েছে যেন শিশুরা Candy/চকলেট ছুঁড়ে ফেলেছে। সরকারি সম্পদের ক্ষতির অংক প্রায় এক মিলিয়ন ডলার। এ পরিমাণ ডলারই আমেরিকা কুয়েত যুদ্ধে উপার্জন করেছিল। এক কম্পনেই হিসাব সমান সমান হয়ে যায়। আল্লাহু আকবার।

ক্যালিফোর্নিয়া প্রদেশে এখনো ৮ থেকে ১০টি Faults বিদ্যমান। তন্মধ্যে একটি Big one নামে প্রসিদ্ধ। এটি যেকোনো সময় আঘাত হানতে পারে। আর এর কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে কয়েক মিটার নীচে। তাই অপরিসীম ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। প্রকৌশলীদের অনুমান (Estimate), যদি Big one এসেই পড়ে তাহলে হলিউডের সাংস্কৃতিক গোষ্ঠী ও সমকামীদের এলাকাগুলো ভূমি থেকে বিচ্ছিন্ন হয়ে সমুদ্রে তলিয়ে যাবে। কুরআন সাক্ষী, অতীতের নাফরমান কওমের উপরও এভাবেই হঠাৎ করে আযাব নাযিল হয়েছিল। অধম লসএঞ্জেলস শহরে চৌরাস্তায় কয়েক মিটার লম্বা-চওড়া অনেকগুলো ধাতব বোর্ড (Metalic Board) দেখেছে। সেগুলিতে OH GOD! লেখা ছিল। জিজ্ঞেস করে জানলাম, আমেরিকা সরকারের পক্ষ থেকে এ ফলকগুলো লাগানো হয়েছে। উদ্দেশ্য হল, মানুষ যেন Big one না আসে সে জন্য দোয়া করে। আল্লাহ! আল্লাহ!!

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 শিক্ষা-গ্রহণ (Admonition)

📄 শিক্ষা-গ্রহণ (Admonition)


আমাদের শিক্ষা গ্রহণের সময় এখনই। সুপার পাওয়ার স্বীয় পালনকর্তার সম্মুখে শূন্য পাওয়ারে পরিণত হয়েছে। তাহলে পালনকর্তার সম্মুখে আমাদের কি পরিমাণ বিনয় প্রদর্শন করা উচিৎ! এটাও বুঝা দরকার, যদি এ পালনকর্তাই আমাদেরকে সাহায্য করেন, তাহলে সুপার পাওয়ার আমাদের কতই বা ক্ষতি করতে সক্ষম (?)। চৌদ্দ শ বছর পূর্বে পবিত্র কুরআনে ঘোষণা করা হয়েছে— 'আজ সে সব কাফেররা তোমাদের ধর্ম থেকে নিরাশ হয়েছে, তোমরা তাদেরকে ভয় পেয়ো না; বরং আমাকেই ভয় কর।' আশা করি সাথী-সঙ্গীগণ এ সব অবস্থা ও ঘটনা থেকে উপদেশ গ্রহণ করবেন। এটাও মনে রাখবেন, যে ব্যক্তি অন্যকে দেখে শিক্ষা গ্রহণ করে না, অন্যরা তাকে দেখে শিক্ষা গ্রহণ করবে। জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট।" (খুতুবাতে নকশাবন্দী)

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 অর্থনৈতিক বিষয়ে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট

📄 অর্থনৈতিক বিষয়ে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট


মার্কেটে যথেষ্ট পরিমাণে খাদ্যদ্রব্য মজুদ থাকা চাই, যেন এগুলো সংগ্রহ করতে কখনো কষ্ট করতে না হয়। কোন দ্রব্যের ক্রেতা যেহেতু ঐ দ্রব্যের অভাবী, তাই তার প্রয়োজনীয়তার প্রতি লক্ষ্য রাখা ব্যবসার মূলনীতি। সময়মত গুদামজাতকরণ ও বাজারজাতকরণ নিশ্চিত করার জন্য আইন প্রণয়ন করতে হবে। এ বিষয়ে যারা আইন ভঙ্গকারী সাব্যস্ত হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা জরুরি যাতে দেশের সাধারণ মানুষ শান্তিতে জীবন কাটাতে পারে। (ওয়ার্লড হেলথ রিপোর্ট ১৯৯৮)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00