📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 নগ্ন ফিল্মের প্রভাব (Effect of Naked Picture)

📄 নগ্ন ফিল্মের প্রভাব (Effect of Naked Picture)


ব্লু অথবা নগ্ন ফিল্ম দেখাও এক প্রকারের নেশা। ৮ বছর বয়সের কিশোর থেকে ৬০ বছরের বৃদ্ধ পর্যন্ত সব বয়সে ছেলে এবং মেয়েরা এর দর্শক। কিন্তু তুলনামূলকভাবে মেয়েরা কম, ছেলেরা বেশি। ১৫ থেকে ৪৫ বৎসরের পুরুষরা এ বদঅভ্যাসের বেশি শিকার। এদের মাঝে রয়েছে বিবাহিত অবিবাহিত উভয়েই। বিবাহিতদের মধ্যে তারাও রয়েছে যাদের প্রজনন ক্ষমতা ভর-দুপুরের ন্যায়। সে সব পুরুষও রয়েছে যাদের যৌবনে নেমে এসেছে রাতের অন্ধকার এবং স্ত্রীরা পেরিয়ে গেছে প্রজনন ক্ষমতার স্তর। বর্তমান যুগের অধিকাংশ ইংরেজি, হিন্দি অথবা স্থানীয় ভাষার ফিচার ফিল্মের কোন কোন সিকুয়েন্স (Sequences) কে যদি নগ্ন ফিল্মের সারিতে রাখা হয়, তবে অনুমান করা যেতে পারে যে, আমাদের সমাজের কত বড় অংশ বিংশ শতাব্দীর এ প্রযুক্তি ও শিল্পের ভুল ব্যবহার দ্বারা প্রভাবিত হচ্ছে। সকলেরই জানা আছে, ফিচার ফিল্ম আর্টের দিকে দিয়ে যত উন্নত মানেরই হোক না কেন তাতে কম-বেশি নগ্নতা থাকবেনই। তাতে থাকবে নগ্ন শারীরিক প্রদর্শনী আর এ সবই উঠতি বয়সী যুবকদের কাছে খুব প্রিয়। সুতরাং এ উঠতি বয়সী যুবক দর্শকরা ফিল্মে দেখা এ সব দৃশ্যের পটভূমিতেই নিজেদের যৌন জীবন গড়ে তুলতে সচেষ্ট হবে। এ জন্য ভাববার বিষয় হল, যারা পূর্বেই বিবাহিত জীবনে প্রবেশ করেছে বা সবে মাত্র পদার্পণ করছে, তাদের বৈবাহিক জীবনে প্রশান্তির পদচারণা কিভাবে ঘটবে?

প্রায় ১৮ বৎসরে নেওয়া অগণিত সাক্ষাৎকার থেকে এ সব সংগৃহীত। এ সব সাক্ষাৎকারের আলোকে বলা যায়, অন্যান্য খারাপ কাজের (Evils) পাশাপাশি নগ্ন ফিল্ম দেখার অভ্যাসও সমাজে মারাত্মক আকার ধারণ করেছে। এ অভ্যাস অন্যান্য যৌন অপরাধের তুলনায় আরো ব্যাপক। এমনকি অন্য অপরাধের সাথেও যদি তুলনা করা হয়, তবে নেশাযুক্ত দ্রব্যাদির ব্যবহার তারচেয়েও অধিক পরিমাণে সমাজের রগ-নেশা এবং মস্তিষ্কে ভর করেছে। নগ্ন ফিল্মের প্রভাব অনুসারে মানুষকে চার ভাগে ভাগ করা যেতে পারে:
১. সে সব লোক যারা কখনো নগ্ন ফিল্ম দেখে নি।
২. যারা নগ্ন ফিল্ম খুব কম দেখে অথবা শুধু একবার দেখেছে।
৩. যারা নিয়মিত নগ্ন ফিল্ম দেখে কিন্তু সেগুলি না দেখাও থাকতে পারে।
৪. যারা নগ্ন ফিল্ম দেখার অভ্যাস ছাড়তে পারে না।

তারা একা অথবা অন্য কোন পুরুষ বা নারীকে সঙ্গে নিয়ে এ জাতীয় ফিল্ম দেখে থাকে। অধিকাংশ সময় একটা গ্রুপ মিলে এসব ফিল্ম দেখে। এ অপকর্মের সাথে সাথে সাধারণ অন্য কোন অপরাধও তারা করে বসে।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 ফিল্মের সাথে প্রথম পরিচয় (First Encounter with Film)

📄 ফিল্মের সাথে প্রথম পরিচয় (First Encounter with Film)


ইতোপূর্বে আমি বলে এসেছি যে, নগ্ন ফিল্মের সাথে পরিচয় ঘটনা চক্রেও হতে পারে। যেমন- কোনো হলরুমে, ড্রয়িং রুমে কিংবা কোন সিনেমায় ফিচার ফিল্ম দেখানো হচ্ছিল এবং হঠাৎই নরমাল রিলসমূহের মাঝে দু একটি নগ্ন ফিল্মের রিল জুড়ে দেওয়া হল। বর্তমানে এটা প্রত্যেক শহরের সিনেমা হলে হয়ে থাকে। অনেক সময় দেখা যায়, সেন্সর বোর্ড এমন ফিল্মেরই ছাড়পত্র দিয়েছে যে সিনেমা সকলেই দেখতে পারে। কিন্তু তার ভিতরেই হাজার বারো শত ফিট নগ্ন ফিল্ম ঢুকিয়ে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে যদি কেউ শিশুদেরকেও সিনেমা দেখার জন্য সঙ্গে নিয়ে আসে, তবে এমন এক পরিস্থিতির উদ্ভব হয় যে, সম্ভব হলে সে যেন হলের মেঝের তলায় আত্মগোপন করবে। কারণ শিশুর সামনে প্রদর্শিত এ নগ্ন ফিল্মকে সে বন্ধ করতেও সক্ষম নয়। ছোট ছোট শহরের সিনেমা হলগুলোর অবস্থাও এ রকম। এ সব সিনেমা হলেও শিশুদেরকে সাথে নেওয়া যায় না। একা যেতে হয়।

যারা পূর্ব থেকে এ সম্পর্কে শুনেছে সে সব ছেলেমেয়েরাও উৎসাহ নিয়ে নগ্ন ফিল্ম দেখে। অনেক বন্ধু-বান্ধবের প্ররোচনায় দেখে এবং মিথ্যা দাবী করে, 'এ নগ্নতা আমার উপর কোন প্রভাব ফেলতে পারে না।' তাদের মিথ্যা দাবী ঐ সব ছেলেদের দাবীর ন্যায় যারা জীবনে প্রথমবার সিগারেট ফুঁকে নিজেকে বড় মনে করে এবং বুক ফুলিয়ে বলে 'আমি সমবয়সীদের থেকে কোন অংশে পিছনে নই।"

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 সোশ্যাল ড্রিংকার (Term of Social Drinker Intercourse)

📄 সোশ্যাল ড্রিংকার (Term of Social Drinker Intercourse)


মদের দুনিয়ায় সোশ্যাল ড্রিংকার বলে একটি পরিভাষা রয়েছে। এ পরিভাষা দ্বারা এমন নারী-পুরুষকে বোঝানো হয় যারা কোন নাজুক পরিস্থিতির শিকার হয়ে মদ পান করে। এদেরকে ক্যাজুয়াল ড্রিংকার (Casual Drinker) ও বলা হয়। অর্থাৎ মাঝেমধ্যে মদপানকারী। এ জাতীয় মদ্যপ সব ধরনের নেশাই করে থাকে। সব ধরনের শারীরিক কুকর্ম করে এবং নগ্ন ফিল্মও দেখে। এক সময় এদের সাথে ঐ সব মদ্যপদের কোন তফাৎ থাকে না যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মদে বুঁদ থাকে। সূর্যাস্তের পর শুরু করলে ভোর পর্যন্ত মদপান করতে থাকে। ছেলে ও মেয়ে হোস্টেলে যদি সুপারভিশন দুর্বল থাকে, সর্বাবস্থায়ই পরীক্ষায় পাশ করার নিশ্চয়তা থাকে এবং ২৪ ঘন্টা ব্লু ফিল্ম এবং ভিডিও ক্যাসেট চলে, সেখানেও নগ্ন, অর্ধনগ্ন এবং ব্লু ফিল্ম চলতে থাকে। তবে এসব সব হোস্টেলে থাকে না। যদি থাকতো তাহলে এগুলোর গোপনীয়তা ফাঁস হয়ে যেত।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 শিশুদের সুযোগ সন্ধান (Suspense of Children)

📄 শিশুদের সুযোগ সন্ধান (Suspense of Children)


যে সব পরিবারে অভিভাবক থাকেন না, তাদের মেয়েরাও মহল্লার দোকান থেকে ছোট ছোট শিশুদেরকে দিয়ে বিভিন্ন ধরনের ব্লু ফিল্ম নিয়ে আসে। শিশুদেরকে যা বলে দেওয়া হয়, দোকানে গিয়ে তারা তাদেরকে হুবহু তাই বলে দেয়। এসব শিশুদের মনমেজাজ থাকে সুযোগ সন্ধানী। তারাও সুযোগের সন্ধানে থাকে যাতে করে দোকানদার কাউন্টারের নীচে রাখা ভিডিও সেটে কি দেখছে (?), ঘুরে লুকিয়ে লুকিয়ে কি দেখা হয় (?), এ সব দেখা যায়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00