📄 এ সমস্ত গবেষণার সারমর্ম (Conclusion of these Researches)
কল্যাণকর এবং গঠনমূলক চিন্তা যে কোন শারীরিক রোগের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলে এবং ঔষধের কার্যকারিতা বৃদ্ধি করে। এতে করে রোগী খুব দ্রুত সুস্থতা লাভ করতে পারে। পক্ষান্তরে রুগ্ন চিন্তার লোক নিজের সুস্থ শরীরকেও নিঃশেষ করে। (প্রফেসর থটের চিন্তাধারা)
📄 গবেষণার ফলাফল (Result of the Researches)
ঈমানদার ব্যক্তি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক চিন্তা-চেতনার মূর্ত প্রতীক। রুগ্ন ব্যক্তির সেবা শুশ্রূষা করা পরোপকার। অপরের ক্ষতির প্রতি লক্ষ্য রাখা, প্রতিটি মুহূর্তে মানুষের আবেগের মূল্যায়ন করা ইত্যাদি গুণাবলি ইসলামী জীবনাদর্শের অংশ। কু-ধারণা থেকে বেঁচে থাকা, শুভেচ্ছার মনোভাব পোষণ করা, কাউকে খাট ও হীন না করা এবং সে মানসিকতাও না রাখা ইত্যাদি এমন কিছু আবেগ এবং মানবীয় বৈশিষ্ট্য যেগুলো মুসলমানদেরকে এক সময় বিশ্বের পথ প্রদর্শক এবং বিশ্বজয়ী বানিয়েছিল। বর্তমানেও মুসলমানদের এসব হাতিয়ারের প্রয়োজনীয়তা খুব বেশি।