📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 সাহসিকতা ও রবার্ট রাথার এর মত

📄 সাহসিকতা ও রবার্ট রাথার এর মত


যে সকল মানবীয় বৃত্তি মানুষের স্বাতন্ত্র্য প্রকাশ করে, সেগুলোরই সামগ্রিক রূপ হলো ব্যক্তি। কোন ব্যক্তির ব্যক্তিত্ব নেই বলে আমরা বুঝাতে চাই তার মানবীয় বৃত্তিসমূহের বিশেষ কোন স্বাতন্ত্র্য নেই। পারিপার্শ্বিক অবস্থা তার মাঝে কোন প্রতিক্রিয়া সৃষ্টি করে না। পক্ষান্তরে ব্যক্তিত্বশীল ব্যক্তির চাল-চলন ও আচার-আচরণ বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ। সে ইতিবাচক পদ্ধতিতে নিজের দায়িত্ব পালন করে ও পরিবেশকে নিজের অনুকূলে আনতে সক্ষম। কিন্তু যদি ক্ষমতাবান ব্যক্তি অন্যদের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে চলতে ব্যর্থ হয়, তাহলে পরিণতিতে কঠোরতা, লাঞ্ছনা, ঘৃণা, শক্তির অপব্যবহার ইত্যাদি প্রবণতাসমূহ জন্ম নেয়। এই সব প্রবণতা সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন রূপে দেখা যায়। যেমন- বর্তমানে মানুষ অনর্থক কলহ বিবাদে লিপ্ত হচ্ছে। কর্মজীবনে বিভিন্ন জটিলতা সৃষ্টি হচ্ছে। নানা রকম সামাজিক সমস্যা মাথা চাড়া দিয়ে উঠছে।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 সফল ব্যক্তিত্বের গুণাবলী

📄 সফল ব্যক্তিত্বের গুণাবলী


সফল ব্যক্তি মানসিক শক্তি অর্জন করার পাশাপাশি নিজেকে সমাজ ও পরিবেশের সাথে খাপ খাওয়ায়। সফল লোক সৃষ্টি করেন, ধ্বংস করেন না। অর্থাৎ তারা আত্মসাৎ না করে দেশ ও জাতিকে কিছু দেওয়ার চেষ্টা করেন। তারা খুবই পরিশ্রমী ও উদ্যোগী এবং তাদের সেই কর্মোদ্দীপনা গঠনমূলক কাজে নিবেদিত। তাদের সৃজনশীল শক্তি মানুষের জীবনকে সুন্দর ও সুখময় করে তোলে। সৃজনশীলতা বলতে শুধু সাহিত্য, বিজ্ঞান ও নতুন নতুন আবিষ্কারের ক্ষেত্রে বিরাট কোন কৃতিত্ব প্রদর্শন করা বুঝায় না। বরং এর অর্থ হলো পারিবারিক জীবনকে সুখময় করা, সন্তান-সন্ততির সঙ্গে আনন্দময় সম্পর্ক সৃষ্টি করা, সুন্দর ও মনোরম আবাস গড়ে তোলা ইত্যাদি।

মানুষের ব্যক্তিত্ব সফল ও কার্যকর হয় অসংখ্য গুণাবলীর সমন্বিত রূপ দ্বারা। এক্ষেত্রে বিজ্ঞ জনেরা যে সব গুণাবলীর কথা উল্লেখ করেছেন সেগুলোর মাঝে অন্যতম হলো দৈহিক শক্তির অধিকারী হওয়া। কিন্তু এর অর্থ শারীরিক শক্তি ও মজবুত পেশীবহুল দেহধারী হওয়া নয়। বস্তুত দৈহিক শক্তি হলো একটি মনস্তাত্বিক বিষয়। অর্থাৎ যে ব্যক্তি পারিপার্শ্বিক অবস্থার সাথে নিজেকে মানিয়ে নিয়েছে, সব সময় শক্তির এক অমূল্য ভাণ্ডার অনুসন্ধান করে-এগুলোই হলো দৈহিক শক্তির মূল উৎস। কিন্তু পরিবেশ যার মনোপুত হয় না সে বড় কোন কাজ করা দূরের কথা নিজের পারিবারকেও সামাল দিতে পারে না।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 উদ্যম ও সাহসিকতা

📄 উদ্যম ও সাহসিকতা


কোন ব্যক্তি যদি অধিক শক্তির অধিকারী হয়, তাহলে তা তার ব্যক্তিত্বকে সফল করার একটি উপাদান হিসেবে কাজ করে। শক্তির অধিকারী হওয়ার শর্ত হল উদ্যম ও সাহসিকতা থাকা। অর্থাৎ সফল ও সার্থক ব্যক্তিত্বের অধিকারী হওয়ার জন্য সাহসিকতার গুণ পরিপূর্ণ মাত্রায় থাকা অপরিহার্য। স্বাভাবিক অবস্থা ও ঘটনাবলীর সম্মুখীন হলেও সে পরীক্ষা করে অভিজ্ঞতা অর্জন করে। যেমন- নতুন ধরনের খাবার রান্না করা, নিত্য নতুন বিনোদনের সুযোগ অন্বেষণ করা, কাজের নিয়ম-প্রণালী সুন্দর করার চেষ্টা করা, কঠিন কঠিন সমস্যা সমাধানের চেষ্টা করা। কোন সমস্যাকে দূর করার আগ্রহ সৃষ্টি না হওয়া পর্যন্ত সে সমস্যা অত্যন্ত কঠিন অনুভূত হয়। কিন্তু সাহস করে অগ্রসর হলে অনেক কঠিন সমস্যাও সহজে সমাধান হয়ে যায়। অতএব যারা এ ধরনের সমস্যাবলীর সমাধান পেশ করতে পারে, তারা অত্যন্ত সফলকাম।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 দায়িত্ব গ্রহণ করা

📄 দায়িত্ব গ্রহণ করা


ব্যক্তিত্বকে সফল করতে দায়িত্ব গ্রহণের প্রেরণাও যথেষ্ট ভূমিকা পালন করে। দায়িত্ব গ্রহণ করতে অনীহা প্রকাশ দুর্বলতা ও হতাশ চিত্তের লক্ষণ। তাই বেশি বেশি দায়িত্ব গ্রহণের চেষ্টা করবে। অনেককে দেখা যায় দায়িত্ব পাওয়ার পর নেতৃসুলভ আচরণের পরিবর্তে দাসসুলভ আচরণ করে। এতে নিজের মর্যাদা ক্ষুণ্ণ হয়। এ জাতীয় আচরণে অভ্যস্ত ব্যক্তি জানে না পলায়নপর মনোবৃত্তিকে প্রশ্রয় না দিলে সেও সফল হতে পারত। দায়িত্ব গ্রহণের ফলে সঠিক সিদ্ধান্ত নেয়ার যোগ্যতা সৃষ্টি হয়। আর হতাশাকে কোন অবস্থায়ই প্রশ্রয় দিবে না। কারণ হতাশ হওয়ার সবেচেয়ে বড় ক্ষতি হলো হতাশ ব্যক্তি সমস্যা সমাধানের যোগ্যতা হারিয়ে ফেলে। এ ধরনের লোক সাধারণত সমাধানে পৌঁছতে ব্যর্থ হয়। অথবা সমাধানের পরও অনিশ্চয়তায় ভুগতে থাকে। তার সমাধান পরবর্তীতে ভুল প্রমাণিত হতে পারে এ আশঙ্কায় তারা সর্বদা শঙ্কিত থাকে। দায়িত্ব এড়িয়ে চলে। মনে রাখবে, কোন সমস্যা সমাধানের জন্য সাহসিকতার প্রয়োজন। সাহসী হওয়া ছাড়া সফল সমাধান পাওয়া সম্ভব নয়। বলা বাহুল্য, সাহসিকতা থাকলে এক সময় সফলতা ধরা দেয়ই। যেমন ছোট শিশু হাঁটার সূচনাতে বারবার পড়ে যায়। আবার উঠে হাঁটার চেষ্টা করে। এক সময় সে হাঁটতে সফল হয়। কিন্তু যদি পড়ে যাওয়ার ভয়ে কোন শিশুকে হাঁটা থেকে নিবৃত্ত রাখা হয়, তাহলে সে শিশু কি কখনও হাঁটা শিখবে? ঠিক তদ্রুপ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও প্রথম প্রথম ভুল হলেও পরবর্তীতে তা ঠিক হয়ে যায়। এখানে উল্লেখ্য, ভুল করে করে এক সময় সিদ্ধান্ত গ্রহণের উপযুক্ত হওয়া ভুল হওয়ার আশঙ্কায় ফয়সালা করা থেকে বিরত থাকা চেয়ে বহু গুণ শ্রেয়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00