📄 ইঠসামের মধ্যমপন্থা (Moderation in Islam)
* রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, 'সাদাসিধা থাক। মধ্যমপন্থা অবলম্বন কর এবং হাসি-খুশি থাক।' (মেশকাত)
* একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বৃদ্ধ লোককে দেখলেন যে, সে নিজ দুই ছেলর উপর ভর দিয়ে পা হেঁচড়ে হাটছে। তিনি জিজ্ঞেস করলেন, 'এ বৃদ্ধের কি হল?' লোকেরা বলল যে, সে বাইতুল্লাহ পর্যন্ত পায়ে হেঁটে যাওয়ার মান্নত করেছে! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করলেন, আল্লাহ তা'আলা মুখাপেক্ষী নন যে তিনি এ বৃদ্ধকে শাস্তি দিবেন। তারপর উক্ত বৃদ্ধকে আরোহীতে আরোহণ করে সফর পূর্ণ করার আদেশ দিলেন। (আদাবুল মুফরাদ)
* হযরত আয়েশা রাযি. বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, 'তুমি সে পরিমাণ আমল কর, যে পরিমণ আমল করার শক্তি তোমার রয়েছে। কারণ, তোমরা নিজেদেরকে বিরক্ত করার আগে আল্লাহ তা'আলা তোমাদেরকে বিরক্ত করতে চান না। (বুখারী)
* হযরত আবু কায়েস রাযি. বলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এমন সময় উপস্থিত হয়েছেন যখন তিনি খুৎবা দিচ্ছিলেন। এ অবস্থায় হযরত আবু কায়েস রাযি. রৌদ্রে দাঁড়িয়ে গেলেন। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে ছায়ায় দিকে সরে গেলেন।— (আদাবুল মুফরাদ)
এ ব্যাপারে আধুনিক বিজ্ঞানের বিশ্লেষণ জানার জন্য Anni Besaint-এর বই পড়ুন।
📄 এ্যানি বিসেন্টের বই (Anni Besaint's Book)
ইসলামের মধ্যমপন্থা অবলম্বন ও সংযম শিক্ষা মানব জীবনের উপর খুব ভাল প্রভাব ফেলে। মানুষের স্বভাবে বিদ্যমান লোভ-লালসা অনেক সময় শারীরিক সামর্থ্যের চেয়েও অধিক পরিশ্রম করতে বাধ্য করে। যখন কিছু দিন পরে এ লালসা শেষ হয়ে যায় তখন সে মানসিকভাবে ভেঙ্গে পড়ে।
📄 টমাস ডব্লিউ অরনাল্ড (Thomas W. Ornald)
টমাস ডব্লিউ অরনাল্ড এর মতে যখন দীর্ঘ সময় যাবৎ অভ্যন্তরীণ দোদুল্যমানতা এবং অস্থিরতা একসময় মানুষের ইচ্ছা এবং এরাদাকে পাকাপোক্ত করে, তখন এ ইচ্ছা এবং এরাদা তাকে বড় বড় কাজ করতে বাধ্য করে। কিন্তু যখন এ মানুষটিই নিজের শারীরিক শক্তির সাহায্যে কোন কিছু করার চেষ্টা করে তখন সে অপারগতা এবং ব্যর্থতার শিকার হয়। (The Preaching of Islam)
📄 হৃদয়ের সাথে ভালবাসার সম্পর্ক
ইসলাম আন্তরিক মুহাব্বত ও ভালবাসা শিক্ষা দেয়। 'মাতা-পিতাকে মুহাব্বতের দৃষ্টিতে দেখলে হজ্জ্ব ও ওমরার সমান সওয়াব পাওয়া যায়' — ইসলাম এ ঘোষণা দিয়েছে।
আধুনিক চিকিৎসা বিষয়ক গবেষণার সূত্র উল্লেখ করে আমেরিকার মেডিকেল এসোসিয়েশন এ রিপোর্ট প্রকাশ করেছে যে, হৃদয় ও ভালবাসা এ দুয়ের মাঝে স্পষ্ট সম্পর্ক বিদ্যমান। হৃদ রোগে মৃত্যুবরণকারীদের মধ্যে তারাই সংখ্যায় অধিক, যাদের কোন বন্ধু-বান্ধব কিংবা জীবন-সঙ্গিনী নেই এবং যারা একাকী জীবন যাপন করে। এ জাতীয় হৃদরোগীর মৃত্যুহার ঐ সব রোগীর চেয়ে পাঁচগুণ বেশি যাদের বন্ধু অথবা আপনজন আছে।
সম্পদশালীদের তুলনায় দরিদ্র লোকেরা হৃদ-রোগে মৃত্যুবরণ করে বেশি। ভয়েস অফ আমেরিকার পরিবেশিত তথ্যানুযায়ী আমেরিকায় ১৩০০ (তেরশত) হার্টের রোগীর উপর প্রায় পাঁচ বছর যাবৎ জরিপ চালানোর পর এ তথ্য পাওয়া গিয়েছে। তাছাড়াও আধুনিক পদ্ধতিতে গবেষণার পর হৃদরোগে আক্রান্ত যুবক রোগীদেরকে পরামর্শ দেওয়া হয়েছে, তারা যদি দীর্ঘ দিন জীবিত থাকতে চায়, তবে বিবাহ করতে যেন দেরি না করে। (মডার্ন কে নফসিয়াতি তাজরেবাত)