📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 দুঃখ (Grief)

📄 দুঃখ (Grief)


বিজ্ঞানীরা দুঃখকে আনন্দের বিপরীত বলে মনে করে। এ দৃষ্টিকোণ থেকে আনন্দকে সুস্থতার চিহ্ন বলা যেতে পারে। কারণ আনন্দ অস্থিরতা দূর করে এবং মানুষের মধ্যে ভাল এবং সুস্থ অভ্যাস যেমন শাক-সব্জীর অধিক ব্যবহার, মদ ও সিগারেট থেকে বিরত থাকা এবং প্রতিদিন আট ঘন্টা ঘুমানোর প্রতি উদ্বুদ্ধ করে।

এ ধারণা ঠিক নয় যে, আনন্দ শুধু মানসিক চাপের অনুপস্থিতির নাম। মানসিক পরিপক্কতা, সুস্থতা এবং অত্যন্ত মনোরম পরিবেশ মনে যে অনুভূতি জাগ্রত করে তাকেও আনন্দ বলে আখ্যা দেয়া যায়। এটা মানুষ কুদরতিভাবে পেয়ে থাকে। আনন্দ হল কতিপয় আবেগের সমষ্টি।

বাস্তব কথা হল, আমরা আনন্দকে কোন মাপনযন্ত্র দিয়ে মাপতে পারি না। সাধারণ জীবনে আপনি যেকোন মানুষকে খুব সহজেই অসন্তুষ্ট করতে পারেন এবং তাকে মানসিক চাপে ফেলে বিপর্যস্ত করতে পারেন। কিন্তু কাউকে আনন্দ দেওয়া খুবই মুশকিল বরং প্রায় অসম্ভব।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 আনন্দ (Laugh)

📄 আনন্দ (Laugh)


খুশীর একটি অংশ হাসি। হাসি আনন্দেরই একটি সুস্পষ্ট লক্ষণ। যখন আপনি হাসেন তখন আপনার পেট, ঘাড় এবং কাঁধের রগসমূহে ভাঁজ এবং চড়াই উৎরাই সৃষ্টি হয়। হৃদকম্পন ও রক্তের চাপ বৃদ্ধি পায়। শ্বাস-প্রশ্বাসের সাহায্যে একবার হাওয়া শরীর থেকে বের হয়, আবার শরীরের ভিতরে প্রবেশ করে। এ উভয় প্রক্রিয়াই খুব গভীরভাবে সম্পাদিত হতে থাকে। যখন হাসি থেমে যায়, তখন আপনার রক্তের চাপ এবং শিরার চলৎশক্তি স্বাভাবিক অবস্থার কাছাকাছি পর্যায়ে এসে পড়ে। এ অবস্থা হাসির পূর্বের অবস্থার চেয়েও অধিক সুস্থতা প্রকাশ করে। এক ঘন্টার হাসি দশ মিনিট কুস্তি লড়াইয়ের সমান।

হাসি অস্বস্তি নিয়ন্ত্রণ করার উপায়। কিন্তু স্মরণ রাখবেন এ হাসি লোক দেখানো হলে চলবে না।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 মানসিক আনন্দ

📄 মানসিক আনন্দ


কৌতুক (শরীয়তের সীমানার ভিতর) করলে মানুষের ভিতর সহ্য ক্ষমতা বৃদ্ধি পায়। কারণ এতে করে শরীরে হাসির প্রভাব পড়ে। প্রতিটি মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যে সবের প্রতি দৃষ্টিপাত করলে আপনি আনন্দের ধরণ ও পরিমাণ অনুভব করতে পারেন।

উদাহরণ স্বরূপ-একজন ছাত্র যদি পরীক্ষায় আশাতীত নম্বর পায়, তখন সে এক ধরনের মানসিক আনন্দ লাভ করে। এখানে মানসিক আনন্দ সম্পর্কে কিছু আলোচনা না করা হলে আনন্দের সংজ্ঞা পূর্ণ হবে না।

গরীব মিসকীনকে সাহায্য করে মানুষ মানসিক আনন্দ লাভ করতে পারে। অল্পে তুষ্টি মানুষকে আনন্দ উপভোগের সুযোগ করে দেয়। (মার্ডান কে নফসিয়াতী তাজরেবাত)

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 ইঠসামের মধ্যমপন্থা (Moderation in Islam)

📄 ইঠসামের মধ্যমপন্থা (Moderation in Islam)


* রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, 'সাদাসিধা থাক। মধ্যমপন্থা অবলম্বন কর এবং হাসি-খুশি থাক।' (মেশকাত)
* একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বৃদ্ধ লোককে দেখলেন যে, সে নিজ দুই ছেলর উপর ভর দিয়ে পা হেঁচড়ে হাটছে। তিনি জিজ্ঞেস করলেন, 'এ বৃদ্ধের কি হল?' লোকেরা বলল যে, সে বাইতুল্লাহ পর্যন্ত পায়ে হেঁটে যাওয়ার মান্নত করেছে! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করলেন, আল্লাহ তা'আলা মুখাপেক্ষী নন যে তিনি এ বৃদ্ধকে শাস্তি দিবেন। তারপর উক্ত বৃদ্ধকে আরোহীতে আরোহণ করে সফর পূর্ণ করার আদেশ দিলেন। (আদাবুল মুফরাদ)
* হযরত আয়েশা রাযি. বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, 'তুমি সে পরিমাণ আমল কর, যে পরিমণ আমল করার শক্তি তোমার রয়েছে। কারণ, তোমরা নিজেদেরকে বিরক্ত করার আগে আল্লাহ তা'আলা তোমাদেরকে বিরক্ত করতে চান না। (বুখারী)
* হযরত আবু কায়েস রাযি. বলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এমন সময় উপস্থিত হয়েছেন যখন তিনি খুৎবা দিচ্ছিলেন। এ অবস্থায় হযরত আবু কায়েস রাযি. রৌদ্রে দাঁড়িয়ে গেলেন। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে ছায়ায় দিকে সরে গেলেন।— (আদাবুল মুফরাদ)

এ ব্যাপারে আধুনিক বিজ্ঞানের বিশ্লেষণ জানার জন্য Anni Besaint-এর বই পড়ুন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00