📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 আনন্দ ও এর রাসায়নিক গঠন

📄 আনন্দ ও এর রাসায়নিক গঠন


* যখন আনন্দদায়ক কিছু ঘটে তখন আল্লাহ তা'আলার কৃতজ্ঞতা এবং শুকরিয়ার সেজদা আদায় করবে।— (আবু দাউদ, তিরমিযী)
* আনন্দঘন বিষয়ে অহংকার করবে না; বরং সেটাকে আল্লাহর অনুগ্রহ মনে করবে।— (আল-কাছাছ)
* যখন আনন্দদায়ক কিছু দেখবে, তখন পড়বে- আল্লাহ তা'আলা যা চান তাই হয়। আল্লাহর শক্তি ব্যতীত কারো কোন ক্ষমতা নেই।— (কাহাফ)
* অন্যের আনন্দের সময় তাকে মুবারকবাদ দিবে।— (বুখারী)

আনন্দ সম্পর্কে আধুনিক বিজ্ঞানের আবিষ্কৃত তথ্যসমূহ পাঠ করুন।

মানুষের শরীরে বিভিন্ন ধরনের এড্রিনালিন (Adrenaline), নোরাড্রিনালিন (Nora-drenaline) এবং কোর্টিসোল (Cortisol) নামক রাসায়নিক পদার্থ তৈরি হয়। এ সব পদার্থ এসিডের মতো মানুষের শরীরকে খেয়ে ফেলে। কঠিন মানসিক চাপ এবং বিষন্নতা (Depression) থাকলে তা মানুষকে শেষ করে দেয়।

ইতিবাচক চিন্তাধারার আলোকে চিন্তা-গবেষণা ও আনন্দদায়ক বিষয়াদি জীবনকে আনন্দঘনই করে তোলে না; বরং এগুলি শারীরিক গঠনের ক্ষেত্রেও যথেষ্ট সহযোগিতা করে।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 হাসাহাসি করা (Laughing)

📄 হাসাহাসি করা (Laughing)


হাসি মানসিক চাপের কুপ্রভাব দূর করে। বিজ্ঞানের অনুসন্ধান প্রমাণ করেছে- যে সব লোক অতিরিক্ত মানসিক চাপ অথবা স্নায়ু চাপের শিকার হয় না এবং যে কোন বিষয়কে সহজভাবে গ্রহণ করে, তাদের মধ্যে মাত্র দুই শতাংশ লোক পঞ্চাশ বৎসর বয়সের পূর্বে মারা যায়। অথচ মানসিক চাপে আক্রান্ত লোকের প্রায় পনের শতাংশই পঞ্চাশ বৎসর বয়সের পূর্বে মারা যায়।

আনন্দিত থাকা সুস্থ থাকার চিহ্ন। যখন মানুষের মন আনন্দবোধ করে তখন শরীরে এন্ড্রোফিল সৃষ্টি হয়। মস্তিষ্ক সমগ্র শরীরে এ এন্ড্রোফিল ছড়িয়ে দেয়। এ রাসায়নিক যৌগটির কার্যপ্রণালী অফিসের কার্যপ্রণালীর সাথে যথেষ্ট মিল রাখে। এ পদার্থটি মানুষের উদ্দীপনাকে সচল রাখে এবং পাশাপাশি ব্যথার অনুভূতি দূর করে। এ ছাড়া অক্সিটোসিন (Oxytocin) নামে আরেকটি রাসায়নিক পদার্থ রয়েছে। পিটুইটারি গ্ল্যান্ড এই হরমোন সৃষ্টি করে। এতে মানুষ প্রশান্তি এবং মানসিক সৃজনশীলতার অনুভূতি লাভ করে।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 দুঃখ (Grief)

📄 দুঃখ (Grief)


বিজ্ঞানীরা দুঃখকে আনন্দের বিপরীত বলে মনে করে। এ দৃষ্টিকোণ থেকে আনন্দকে সুস্থতার চিহ্ন বলা যেতে পারে। কারণ আনন্দ অস্থিরতা দূর করে এবং মানুষের মধ্যে ভাল এবং সুস্থ অভ্যাস যেমন শাক-সব্জীর অধিক ব্যবহার, মদ ও সিগারেট থেকে বিরত থাকা এবং প্রতিদিন আট ঘন্টা ঘুমানোর প্রতি উদ্বুদ্ধ করে।

এ ধারণা ঠিক নয় যে, আনন্দ শুধু মানসিক চাপের অনুপস্থিতির নাম। মানসিক পরিপক্কতা, সুস্থতা এবং অত্যন্ত মনোরম পরিবেশ মনে যে অনুভূতি জাগ্রত করে তাকেও আনন্দ বলে আখ্যা দেয়া যায়। এটা মানুষ কুদরতিভাবে পেয়ে থাকে। আনন্দ হল কতিপয় আবেগের সমষ্টি।

বাস্তব কথা হল, আমরা আনন্দকে কোন মাপনযন্ত্র দিয়ে মাপতে পারি না। সাধারণ জীবনে আপনি যেকোন মানুষকে খুব সহজেই অসন্তুষ্ট করতে পারেন এবং তাকে মানসিক চাপে ফেলে বিপর্যস্ত করতে পারেন। কিন্তু কাউকে আনন্দ দেওয়া খুবই মুশকিল বরং প্রায় অসম্ভব।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 আনন্দ (Laugh)

📄 আনন্দ (Laugh)


খুশীর একটি অংশ হাসি। হাসি আনন্দেরই একটি সুস্পষ্ট লক্ষণ। যখন আপনি হাসেন তখন আপনার পেট, ঘাড় এবং কাঁধের রগসমূহে ভাঁজ এবং চড়াই উৎরাই সৃষ্টি হয়। হৃদকম্পন ও রক্তের চাপ বৃদ্ধি পায়। শ্বাস-প্রশ্বাসের সাহায্যে একবার হাওয়া শরীর থেকে বের হয়, আবার শরীরের ভিতরে প্রবেশ করে। এ উভয় প্রক্রিয়াই খুব গভীরভাবে সম্পাদিত হতে থাকে। যখন হাসি থেমে যায়, তখন আপনার রক্তের চাপ এবং শিরার চলৎশক্তি স্বাভাবিক অবস্থার কাছাকাছি পর্যায়ে এসে পড়ে। এ অবস্থা হাসির পূর্বের অবস্থার চেয়েও অধিক সুস্থতা প্রকাশ করে। এক ঘন্টার হাসি দশ মিনিট কুস্তি লড়াইয়ের সমান।

হাসি অস্বস্তি নিয়ন্ত্রণ করার উপায়। কিন্তু স্মরণ রাখবেন এ হাসি লোক দেখানো হলে চলবে না।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00