📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 তিমি মাছের ঐতিহাসিক দলিল

📄 তিমি মাছের ঐতিহাসিক দলিল


তিমি সমুদ্রেই বাস করে। তাই একে মাছ বলা হয়ে থাকে। তবে মাছের সাথে তার প্রকৃতিগত কোন মিল নেই। মূলত তিমিকে স্তন্যপায়ী প্রাণীর মধ্যে গণ্য করা যায়। প্রাণীবিদ্যার পরিভাষায় এগুলো ম্যামালিয়া (Mammalia) শ্রেণিভুক্ত। কয়েক লাখ বছর পূর্বে তিমির পক্ষে ভূপৃষ্ঠের চেয়ে সমুদ্রে বিচরণ করা সহজ হলে সমুদ্রকেই তারা বাসস্থান বানিয়ে নেয়। তবে ম্যামালিয়া হওয়ার কারণে তার শ্বাস নিতে হয়। এ জন্য বিশ থেকে পঞ্চাশ মিনিটের ব্যবধানে তিমি সমুদ্র পৃষ্ঠে ভেসে উঠে।

বহুল প্রচলিত এক ফার্সি অভিধানে "আম্বর" এর অর্থ করা হয়েছে 'কাহরিয়া' শব্দের মাধ্যমে। অর্থাৎ যা তৃণলতাকে নিজের দিকে টেনে আনে। আরবি অভিধানে মাছ ছাড়াও আম্বরের অর্থ 'সমুদ্রের উপকণ্ঠ' এবং মেছবাহুর রূম (রোমীয় প্রদীপ) বলা হয়েছে। আরবিতে এর অপর নাম 'আল কাতাবিষ্যুন'। আরবি, ফার্সি ও উর্দু অভিধানে আম্বরকে কালো রঙের এক খুশবু বলেও উল্লেখ করা হয়েছে। পক্ষান্তরে ইংরেজি অভিধানে আম্বরকে সোনালী রঙের কঠিন মৌলিক পদার্থ বলে উল্লেখ করা হয়েছে। বাইবেলের ইস্কাইল অধ্যায়ের তিনটি অনুচ্ছেদ দ্বারা শেষোক্ত অর্থটিই বোঝা যায়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00