📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 বিজ্ঞান বলে

📄 বিজ্ঞান বলে


দুটি জিনিস যতই অধিক ব্যবহার কর না কেন, কোন ক্ষতি হবে না- ১. শাক-সব্জি খাওয়া; ২. পানি পান করা

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 বিজ্ঞানের গবেষণা

📄 বিজ্ঞানের গবেষণা


খাদ্য বিশেষজ্ঞদের অভিমত হলো, 'খাওয়ার পূর্বে ফল খাও, সুস্থ থাকবে।'

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 কুরআনের উপদেশ

📄 কুরআনের উপদেশ


কুরআনে বেহেশতবাসীদেরকে আহার করার হুকুম দেয়া হয়েছে। তাদের খাবারের প্রকার বর্ণনায় প্রথমে ফল ও পরবর্তীতে গোশতের নাম উল্লেখ করা হয়েছে। সুতরাং এতে প্রতীয়মান হয় যে, বিজ্ঞানের উপরোক্ত চিন্তা- গবেষণালব্ধ তথ্য কুরআন দেড় হাজার বছর পূর্বে দুনিয়াবাসীকে অবহিত করেছে।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 খেজুর ও ইফতার

📄 খেজুর ও ইফতার


মানুষের শরীরে সুগারের পরিমাণ হ্রাস পাওয়ার কারণে ক্ষুধা লাগে। তাই ইসলামে রোযা রাখার পর খেজুর দ্বারা ইফতার করার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। মাত্র দুটি খেজুর খাওয়ার দ্বারাই সুগারের ঘাটতি পূরণ হয় এবং শরীর তার প্রয়োজনীয় খাদ্য লাভ করে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00