📄 শুকরের গোস্তের উপর ইউরোপের নিষেধাজ্ঞা
লিয়াকত আলী শাহ সাহেব বলতেন, আমার ইংল্যান্ডের অভিজ্ঞতা থেকে এ বিষয়টি স্পষ্ট হয়েছে যে, বর্তমানে ইউরোপের ডাক্তাররাও শুকরের গোস্ত ব্যবহার কঠিনভাবে নিষেধ করছেন। কারণ, এর প্রভাবে কিডনী রোগ মারাত্মক হারে বেড়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, বর্তমানে ইউরোপের বিভিন্ন স্থানে হাতে ছবি এঁকে তার পাশে লিখে দেওয়া হয়েছে, হাত ধুয়ে নিন। বর্তমানে তারাও খানা খাওয়ার পূর্বে হাত ধোয়াকে জরুরী মনে করছে।
📄 বিজ্ঞান বলে
দুটি জিনিস যতই অধিক ব্যবহার কর না কেন, কোন ক্ষতি হবে না- ১. শাক-সব্জি খাওয়া; ২. পানি পান করা
📄 বিজ্ঞানের গবেষণা
খাদ্য বিশেষজ্ঞদের অভিমত হলো, 'খাওয়ার পূর্বে ফল খাও, সুস্থ থাকবে।'
📄 কুরআনের উপদেশ
কুরআনে বেহেশতবাসীদেরকে আহার করার হুকুম দেয়া হয়েছে। তাদের খাবারের প্রকার বর্ণনায় প্রথমে ফল ও পরবর্তীতে গোশতের নাম উল্লেখ করা হয়েছে। সুতরাং এতে প্রতীয়মান হয় যে, বিজ্ঞানের উপরোক্ত চিন্তা- গবেষণালব্ধ তথ্য কুরআন দেড় হাজার বছর পূর্বে দুনিয়াবাসীকে অবহিত করেছে।