📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 খেজুরের তরকারি (Curry of Dates)

📄 খেজুরের তরকারি (Curry of Dates)


প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক টুকরো রুটির উপর একটি খেজুর রেখে বললেন, 'এটা এর তরকারি। অতঃপর তিনি তা খেয়ে নিলেন।'

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 পর্যটক ক্রিস্টের আত্ম-জীবনী (Autobiography of Cristo Tourist)

📄 পর্যটক ক্রিস্টের আত্ম-জীবনী (Autobiography of Cristo Tourist)


ক্রিস্টো ছিলেন বিশ্বের অন্যতম পর্যটক। তিনি সারা পৃথিবী ভ্রমণ করেছেন। দেখেছেন অনেক কিছুই। তিনি নিজের অভিজ্ঞতা বর্ণনা করার এক পর্যায়ে বলেন, ভ্রমণকালে আমি তিন মাস খেজুরের তরকারি ব্যবহার করেছি। তরকারি হিসেবে খেজুর ব্যবহার করার এটাই প্রথম অভিজ্ঞতা। দুর্গম পথে কষ্টসাধ্য ভ্রমণ সত্ত্বেও আমার কোন ক্লান্তি অনুভূত হয় নি।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 রাত্রের খানা (Dinnar)

📄 রাত্রের খানা (Dinnar)


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে খানা খেতেন যদিও তা ন্যূনতম কয়েকটি খেজুর হত। তিনি বলতেন, রাত্রের খানা ছেড়ে দেওয়া তাড়াতাড়ি বার্ধক্য ডেকে আনে। (তিরমিযী, ইবনে মাজাহ)

আমার কাছে এক ব্যক্তি এসে বলতে লাগল, 'আমি রাত্রের খানা ছেড়ে দিয়েছিলাম এবং খালি পেটেই শুয়ে পড়তাম। এর ফলে আমি হার্টের রোগে আক্রান্ত হয়েছি। আজও এর চিকিৎসা করিয়ে চলেছি।'

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 শুকরের গোস্তের উপর ইউরোপের নিষেধাজ্ঞা

📄 শুকরের গোস্তের উপর ইউরোপের নিষেধাজ্ঞা


লিয়াকত আলী শাহ সাহেব বলতেন, আমার ইংল্যান্ডের অভিজ্ঞতা থেকে এ বিষয়টি স্পষ্ট হয়েছে যে, বর্তমানে ইউরোপের ডাক্তাররাও শুকরের গোস্ত ব্যবহার কঠিনভাবে নিষেধ করছেন। কারণ, এর প্রভাবে কিডনী রোগ মারাত্মক হারে বেড়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, বর্তমানে ইউরোপের বিভিন্ন স্থানে হাতে ছবি এঁকে তার পাশে লিখে দেওয়া হয়েছে, হাত ধুয়ে নিন। বর্তমানে তারাও খানা খাওয়ার পূর্বে হাত ধোয়াকে জরুরী মনে করছে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00