📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 হিংস্র প্রাণীর চামড়া বিছানোর নিষেধাজ্ঞা

📄 হিংস্র প্রাণীর চামড়া বিছানোর নিষেধাজ্ঞা


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিংস্র প্রাণীর চামড়া বিছানোর কাজে (উপবেসন অথবা শয়নকালে পেতে দেওয়া) ব্যবহার করতে নিষেধ করেছেন। (তিরমিযী-আহমদ নাসায়ী)

হুজুরের এই বানীর গূঢ় তাৎপর্য হল হিংস্র প্রাণির চামড়া এ কাজে ব্যবহার করলে মানুষের মাঝেও হিংস্র স্বভাব সৃষ্টি হতে পারে। অর্থাৎ এতে মানুষের মধ্যেও হিংস্রতা এসে যেতে পারে। কারণ আধুনিক প্যারাসাইকোলজির তথ্য অনুযায়ী হিংস্র প্রাণির সাথে উঠাবসা করলে, এমনকি তাদের মৃত দেহের সঙ্গে সম্পর্ক রাখলেও মানুষের উপর হিংস্রতার প্রভাব পড়ে। হিংস্র প্রাণির চামড়া বিছালে চামড়ায় বিদ্যমান জীবাণু মানুষের শরীরে প্রবেশ করতে পারে। এ সব জীবাণু কেমিক্যাল ব্যবহারের কারণেও মরে না। বরং এগুলোর শরীরের উপর শক্ত খোলস সৃষ্টি হয়। চামড়া বিছানোর ফলে বা অন্য কাজে ব্যবহার করার ফলে এতে বিদ্যমান জীবাণু মানুষের শরীরে প্রবেশ করতে পারে। মানুষ অগণিত রোগের শিকার হতে পারে।

ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পবিত্রতার ধর্ম। জীবনের প্রতিটি অঙ্গনে যে জ্ঞানের প্রয়োজন, ইসলাম তা শিক্ষা দেয়। প্রাণি জগতে পরিষ্কার পরিচ্ছন্নতা ও পবিত্রতা পাওয়া যায় না। তাই ইসলামও এ অনুমতি দেয় না যে তার অনুসারীরা অপবিত্র ও অপরিচ্ছন্ন পরিবেশে থাকুক।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 প্রসাবের পাত্র যেন ঘরে না থাকে

📄 প্রসাবের পাত্র যেন ঘরে না থাকে


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, 'এরূপ পাত্র ঘরে রেখো না যে পাত্রে প্রস্রাব থাকে। কারণ এমন ঘরে ফেরেশতা প্রবেশ করে না।'

আধুনিক বিজ্ঞান এ কথার সুস্পষ্ট করেছে যে, কোন কোন রোগ শুধু প্রস্রাবের দ্বারাই বিস্তার লাভ করে। এমন রোগীদের প্রস্রাব যদি খোলা পাত্রে অথবা কোন সুস্থ লোকের নিকট রাখা হয়, তাহলে সে ব্যক্তি প্রস্রাবস্থিত জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে। এ কারণে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ হাদীস যথেষ্ট গুরুত্ব বহন করে।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 কোমরের ব্যাথা, এক ব্যক্তির ঘটনা

📄 কোমরের ব্যাথা, এক ব্যক্তির ঘটনা


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো চাটাই, মেঝে এবং শক্ত জায়গায় শয়ন করা। এক ব্যক্তি বলেন, আমরার কোমরে খুব ব্যথা ছিল। অনেক চিকিৎসা করিয়েছি। কোন ফল হয়নি। এক ব্যক্তি আমাকে মেঝেতে শয়ন করার পরামর্শ দিল। আমি যে দিন থেকে মেঝেতে শয়ন করা আরম্ভ করেছি, সে দিন থেকে কোমরের ব্যাথা কমতে শুরু করেছে।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 মাথায় তেল ব্যবহার একটি সুন্নত (Masage in Head : A Sunnah)

📄 মাথায় তেল ব্যবহার একটি সুন্নত (Masage in Head : A Sunnah)


মাথায় তেল লাগানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি বিশেষ সুন্নত। কিন্তু বিজ্ঞান (এক সময়) তা গুরুত্বহীন মনে করলেও অবশেষে এর তাৎপর্য প্রকাশিত হচ্ছে।

মাথায় বিভিন্ন প্রাকৃতিক উপাদান থেকে নিঃসৃত তেলের ম্যাসাজ দ্বারা মহিলারা বহু রোগ থেকে বেঁচে থাকতে পারে। এ তথ্য প্রকাশ করা হয়েছ 'ইওর-ইয়ক থেরাপি' রিপোর্টে। রিপোর্টে বলা হয়, ম্যাসাজ দ্বারা রোগের চিকিৎসা পদ্ধতি অনেক পুরাতন। ম্যাসাজ দ্বারা শরীর সজীবতা ও প্রশান্তি ফিরে পায়। বিশেষত খাঁটি প্রাকৃতি তেল এর ম্যাসাজ অস্থিরতা ও দুর্ভাবনা দূর করে। ম্যাসাজের কারণে রক্ত নালীর গতি বৃদ্ধি পায়। প্রাকৃতিক তেলের ম্যাসাজ অনেক চর্মরোগের উত্তম চিকিৎসা। ত্বকের রঙ উজ্জল করা এবং ত্বককে বিভিন্ন প্রকার দাগমুক্ত করার জন্য ম্যাসাজ একটি উন্নতমানের ঔষধ। প্রাকৃতিক তেল চামড়ার অভ্যন্তরে শোষিত হয়ে শরীরকে বিভিন্ন রোগের ভাইরাস থেকে রক্ষা করে। শরীরের বিভিন্ন জোড়া, মাথা এবং কোমর ব্যাথা ছাড়াও স্নায়ু চাপেও ম্যাসাজ খুব উপকারী। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল ম্যাসেজ এর ফলে শরীরের উষ্ণতা অনুযায়ী রক্ত চলাচল করে। ফলে শরীর সুস্থ এবং সুন্দর হয়। ঘাড় এবং কাঁধের ম্যাসাজ বিষন্নতা ও উদ্বিগ্নতা (Depression and Anxity) দূর করে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00