📄 অন্যের কাপড়ে হাত মোছা
অন্যের কাপড় দ্বারা হাত মুছবে না। (আহমদ, বুলুগুল আমানী)
অন্যের কাপড় দ্বারা যদি হাত পরিষ্কার করা হয় আর ঐ কাপড়টি যদি ছোঁয়াচে রোগে আক্রান্ত ব্যক্তির হয়, তবে শরীরে ঐ ছোঁয়াচে রোগ (Infectional Disease) স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা খুবই প্রবল। এ জন্য বিশেষভাবে নিম্নোক্ত রোগীদের কাপড় স্পর্শ করা ঠিক নয়:
* উদারাময়।
* প্লেগ।
* টাইফয়েড।
* ভাইরাসজনিত জন্ডিস
* টি.বি
* ব্যাকটেরিয়ার ঘটিত ছোঁয়াচে রোগ,
* ইনফ্লুয়েঞ্জা
ইত্যাদি রোগের জীবাণু দ্বারা আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত কাপড় স্পর্শ করবে না।
📄 আঁটসাঁট পোষাক (Tight Dress)
ইসলাম ইজ্জত-আব্রু, পর্দা ও গাম্ভীর্যতার ধর্ম। এ জন্যই ইসলামী পোষাক সাদা ও ঢিলে-ঢালা হয়ে থাকে। কিন্তু পোষাক যদি সংকীর্ণ ও খাটো হয় তাহলে কি কি ক্ষতি হয় তা লক্ষ্য করুন।
📄 আঁটসাঁট পোষাক এবং ফিজিওলোজী (Physiology)
আঁটসাঁট পোষাকের কারণে স্থানীয় মাংসপেশী (Local Muscles) দুর্বল ও অক্ষম হয়ে যায়। কারণ বাহিরের মাংস পেশীতে স্পন্দন হলে ভিতরের সুক্ষ্ণ মাংস পেশীতেও স্পন্দন হয়। এ কারণে যদি ছোট সুঁচ চামড়ার ভেতরে চলে যায়, তাহলে দেহাভ্যন্তরের এ পাতলা পেশী সমূহের স্পন্দনের সাথে সাথে তা একস্থান থেকে অন্য স্থানে চলে যায়। এভাবে আঁটসাঁট পোষাক পরিধান করলে দেহের এই সূক্ষ্ণ পেশীসমূহ বেশি ক্ষতিগ্রস্থ হয়। পেশীর সঞ্চালন কম হয়। এতে করে পেশীর খিচুনি, স্নায়ুচাপ ইত্যাদি সমস্যা দেখা দেয়।
📄 লিপস্টিকের ক্ষতি (Disadvantages of Lip-Stick)
মাত্রাতিরিক্ত গরম বা ঠাণ্ডা কিছু খেয়ে বা পান করলে ঠোঁটের স্বাভাবিক সৌন্দর্য লোপ পায়। তাৎক্ষণিকভাবে চিকিৎসার মাধ্যমে হৃত-সৌন্দর্য পুনরুদ্ধারের ব্যবস্থা না করলে সারা জীবনেও এই সৌন্দর্য আপনা-আপনি ফিরে আসে না। একটি বিদেশী পত্রিকায় সৌন্দর্য বিষয়ক এক রিপোর্টে এ বিষয়ে আলোকপাত করা হয়েছে। রিপোর্টের তথ্য অনুযায়ী মেয়েরা নয় বছর বয়সের পর থেকেই মাত্রাতিরিক্ত ঠাণ্ডা কিংবা গরম জিনিস খেতে ভালবাসে। এতে করে ঠোঁটে খারাপ প্রভাব পড়ে। কোন কোন সময় ঠোঁটের নরম কোষগুলো মরে যায় এবং জীবনাবধি মৃতই থাকে। স্বাভাবিক খোদা প্রদত্ত সৌন্দর্য নিঃশেষ হয়ে যায়।
বিশেষত পরিবেশ দূষণ খুব বেড়ে গেলে ঠোঁটে এমন সব ভাইরাস জন্ম যা শুধু ঠোঁটের সুস্থতাকেই নষ্ট করে না; বরং দাঁত এবং কোন কোন সময় মুখের স্বাভাবিক কাজ-কর্মেও ব্যাঘাত সৃষ্টি করে। উপযুক্ত চিকিৎসা না করালে এ থেকে ক্যান্সারও হতে পারে। অভিজ্ঞগণ বলেন, লিপষ্টিক ব্যবহারের পর ছয় ঘন্টা পর্যন্ত খাদ্য-পানীয়, ধুলো-বালি ও অপরিচ্ছন্ন যে কোন জিনিসের সংস্পর্শ থেকে ঠোঁটকে রক্ষা করা উচিৎ। নতুবা ঠোঁটে ছত্রাক জন্ম নেওয়ার সম্ভাবনা থাকে। তাই মহিলাদের জন্য লিপষ্টিক খুবই ক্ষতিকর।- (উইকলি সান)
তাই ইসলাম অধিক গরম কিংবা অধিক ঠাণ্ডা কোন কিছু খেতে বা পান করতে নিষেধ করে।