📄 পাতলা পোষাক (Thin dress)
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 'যে সব নারীরা কাপড় পরিধান করেও উলঙ্গ থাকে, তারা জাহান্নামী। তারা নিজেদেরকে প্রলোভন দেখায় এবং অন্যকেও প্রলুব্ধ করে। তাদের ছলনাময়ী মাথা উটের পিঠের ন্যায় বাঁকা। এ সমস্ত মহিলা জান্নাতে প্রবেশ করবে না এবং জান্নাতের সুগন্ধও পাবে না। অথচ অনেক দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়।' (রিয়াদুস সালেহীন)
একবার নবীয়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট মিশরে তৈরি অত্যন্ত মিহি পাতলা কাপড় আসে। এর কিছু অংশ আলাদা করে হযরত দিহয়াতুল কালবী রাযি কে দান করে বললেন, 'এর কিছু অংশ দ্বারা তোমার জামা তৈরি কর। বাকী অংশ দিয়ে তোমার স্ত্রীকে ওড়না বানিয়ে দাও এবং সাথে সাথে একথাও বলে দাও যেন এর নিচে অন্য কাপড় যুক্ত করে নেয়। এতে করে শরীরের ঝলক বাইর থেকে দেখা যাবে না। (আবু দাউদ শরীফ)
নারীদের পাতলা পোষাক ব্যবহারে যেমন লজ্জা-শরম, মান-ইজ্জত লোপ পায়, তেমনি এতে তারা আরও অনেক ক্ষতির শিকার হয়।
📄 ড. ল্যাড বেটার-এর সতর্কবাণী (Warning of Dr. Lad Beater)
ড. ল্যাড বেটার একজন মনোরোগ বিশেষজ্ঞ। তিনি বলেন, পোষাকের কারণে যে নারীর দেহের ঝলক দেখা যায়, তার দেহ থেকে গাঢ় নেশা জাতীয় তরঙ্গ বের হতে দেখেছি।
📄 আল্ট্রা ভায়োলেট রশ্মি এর ক্ষতিসমূহ (Losses of Ultra Violet Rays)
সূর্যের আলোতে বিদ্যমান 'আলট্রা ভায়োলেট রশ্মি' প্রচণ্ড গরমের সময় ত্বক এবং দেহের জন্য ক্ষতিকর। পরিধানে কাপড় মোটা থাকলে এ রশ্মিগুলো ত্বক ও দেহ পর্যন্ত পৌছতে পারে না। পোষাক পাতলা হলে ত্বকের মারাত্মক ক্ষতি হয়। (মিছাক)
📄 অন্যের কাপড়ে হাত মোছা
অন্যের কাপড় দ্বারা হাত মুছবে না। (আহমদ, বুলুগুল আমানী)
অন্যের কাপড় দ্বারা যদি হাত পরিষ্কার করা হয় আর ঐ কাপড়টি যদি ছোঁয়াচে রোগে আক্রান্ত ব্যক্তির হয়, তবে শরীরে ঐ ছোঁয়াচে রোগ (Infectional Disease) স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা খুবই প্রবল। এ জন্য বিশেষভাবে নিম্নোক্ত রোগীদের কাপড় স্পর্শ করা ঠিক নয়:
* উদারাময়।
* প্লেগ।
* টাইফয়েড।
* ভাইরাসজনিত জন্ডিস
* টি.বি
* ব্যাকটেরিয়ার ঘটিত ছোঁয়াচে রোগ,
* ইনফ্লুয়েঞ্জা
ইত্যাদি রোগের জীবাণু দ্বারা আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত কাপড় স্পর্শ করবে না।