📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 এক পায়ে জুতা পরিধান করো না (Don't Wear a Single Shoe)

📄 এক পায়ে জুতা পরিধান করো না (Don't Wear a Single Shoe)


হযরত আবু হুরায়রা রাযি. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এরশাদ বর্ণনা করেছেন, “কেউ যেন এক পায়ে জুতা পরিধান করে চলাফেরা না করে। হয়ত উভয় জুতা পরিধান করবে অথবা উভয় জুতা খুলে চলাফেরা করবে।" (তিরমিযী)

এক পায়ে জুতা পরিধান করা এবং অপর পা খালি রাখা মানব মর্যাদা ও শালীনতার পরিপন্থী। ইসলাম মুসলমানদেরকে জীবনাচারের ক্ষেত্রে মান-মর্যাদা বোধ শিক্ষা দেয়। যে এরূপ কাজ করে সমাজে তাকে অভদ্র ও অপদস্থ মনে করা হয়। এক পয়ে জুতা এবং অপর পা খালি থাকলে শারীরিক ভারসাম্য বজায় থাকে না। ফলে চলার সময় এমন দেখায় যা কোন সুস্থ মস্তিস্কের মানুষের কাছে কাম্য নয়।

মানুষের শরীর একটি স্নায়ুবিক তন্ত্রের অধীনে চলে। এ তন্ত্রের কেন্দ্র হল মস্তিষ্ক। এক পায়ে জুতা পরিধান করা এবং অপর পা খালি রাখা স্নায়ুবিক ব্যবস্থাপনার পক্ষে খুবই ক্ষতিকর। এ বিষয়ে গবেষণার পর নিম্নোক্ত ক্ষতিকর বিষয়গুলি অবগত হওয়া গেছে-

ডাক্তার নিক্সন ভিজিটর বহুবৎসর গবেষণা করার পর বারবার সতর্ক করে বলেছেন, 'বেশির ভাগ সময় খালি পায়ে চলা শরীরে জন্য খুবই উপকারী এবং এক পায়ে জুতা পরে অন্য পা খালি রাখা খুবই ক্ষতিকর। কারণ আমি এ ধরনের রোগীকে পায়ে ব্যাথা অর্থাৎ (Shayatica) রোগে আক্রান্ত হতে দেখেছি।' (কিওর মেডিক্যাল)

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 বসে জুতা পরিধান করা

📄 বসে জুতা পরিধান করা


হযরত জাবের রাযি. থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, 'বসে থাকা অবস্থায় জুতা পরিধান করবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে জুতা পরিধান করবে না।' (আবু দাউদ)

উক্ত হাদীসের অসংখ্য হিকমতের কয়েকটি হল, এ সময় মানুষের শরীরে ভারসাম্য ঠিক থাকে না। কারণ জুতা পরতে গেলে এক পায়ের ওপর ভর বেশি পড়ে এবং অপর পায়ের উপর ভর কম পড়ে। তাই ভারসাম্য ঠিক রাখার জন্য বসা অবস্থায় জুতা পরিধান করা উচিৎ।

অনেক সময় জুতার ভিতর পোকা মাকড়, কংকর, কাঁটা ইত্যাদি থাকে। এ অবস্থায় হঠাৎ জুতা পায়ে দেওয়ার ফলে অগণিত কষ্টের সম্মুখীন হতে হয়। কিন্তু বসা অবস্থায় জুতা পরলে জুতা হাতে নিয়ে পড়তে হয় এবং জুতা চোখের কাছে থাকে। তাই জুতার ভিতর অবস্থিত প্রতিটি জিনিষই নজরে আসে।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 পাতলা পোষাক (Thin dress)

📄 পাতলা পোষাক (Thin dress)


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 'যে সব নারীরা কাপড় পরিধান করেও উলঙ্গ থাকে, তারা জাহান্নামী। তারা নিজেদেরকে প্রলোভন দেখায় এবং অন্যকেও প্রলুব্ধ করে। তাদের ছলনাময়ী মাথা উটের পিঠের ন্যায় বাঁকা। এ সমস্ত মহিলা জান্নাতে প্রবেশ করবে না এবং জান্নাতের সুগন্ধও পাবে না। অথচ অনেক দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়।' (রিয়াদুস সালেহীন)

একবার নবীয়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট মিশরে তৈরি অত্যন্ত মিহি পাতলা কাপড় আসে। এর কিছু অংশ আলাদা করে হযরত দিহয়াতুল কালবী রাযি কে দান করে বললেন, 'এর কিছু অংশ দ্বারা তোমার জামা তৈরি কর। বাকী অংশ দিয়ে তোমার স্ত্রীকে ওড়না বানিয়ে দাও এবং সাথে সাথে একথাও বলে দাও যেন এর নিচে অন্য কাপড় যুক্ত করে নেয়। এতে করে শরীরের ঝলক বাইর থেকে দেখা যাবে না। (আবু দাউদ শরীফ)

নারীদের পাতলা পোষাক ব্যবহারে যেমন লজ্জা-শরম, মান-ইজ্জত লোপ পায়, তেমনি এতে তারা আরও অনেক ক্ষতির শিকার হয়।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 ড. ল্যাড বেটার-এর সতর্কবাণী (Warning of Dr. Lad Beater)

📄 ড. ল্যাড বেটার-এর সতর্কবাণী (Warning of Dr. Lad Beater)


ড. ল্যাড বেটার একজন মনোরোগ বিশেষজ্ঞ। তিনি বলেন, পোষাকের কারণে যে নারীর দেহের ঝলক দেখা যায়, তার দেহ থেকে গাঢ় নেশা জাতীয় তরঙ্গ বের হতে দেখেছি।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00