📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান 📄 ড. ওর্ন এর স্বীকারোক্তি (Acknowledgement of Dr. Worn)

📄 ড. ওর্ন এর স্বীকারোক্তি (Acknowledgement of Dr. Worn)


বিশিষ্ট প্রাচ্যবিদ ড. ওয়ার্ন ব্লাফ এ কথা স্বীকার করেছেন যে, ইসলামকে যারা দারিদ্র্য ও অসহায়ত্ব শিক্ষা দেয়ার ধর্ম মনে করে, ইসলাম সম্পর্কে তাদের গবেষণা ত্রুটিপূর্ণ। আমি অনেক কিতাবে এরকম অসংখ্য হাদীস ও ঘটনাবলী অধ্যায়ন করেছি যাতে সম্পদশালী, ঐশ্বর্যবান লোকদেরকে সুন্দর পোষাক, ভাল বাড়ি-গাড়ি এবং উত্তম পানাহারের অনুমতি দেয়া হয়েছে। (ইসলাম আওর মুস্তাশরিকীন)

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান 📄 জুতা ব্যবহার (Uses of Shoes)

📄 জুতা ব্যবহার (Uses of Shoes)


নবীয়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অধিকাংশ সময় জুতা পরিধান কর। জুতা পরিধানকারীও আরোহী। জুতা পরিধান করলে কাঁটা, কাঁচ ইত্যাদি পায়ে বিদ্ধ হয় না। ভূ-পৃষ্ঠে বিদ্যমান সীসা ও সীসার ন্যায় অন্যান্য অনিষ্টকর বস্তুর সংস্পর্শ থেকে পা নিরাপদ থাকে। এছাড়া পা অপরিচ্ছন্ন ও ধুলো-মলিন হয় না।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান 📄 জুতা এবং রোগ-ব্যাধি

📄 জুতা এবং রোগ-ব্যাধি


আমার কাছে আসা বহুমূত্র (Diabates), হিমোফিলিয়া (Haemophilia), ত্বকের অতি প্রতিক্রিয়াশীলতা (Skin Alergy) ইত্যাদি রোগে আক্রান্ত রোগীদেরকে আমি ঘরে-বাইরে সর্বত্রই জুতা পায়ে রাখতে উদ্বুদ্ধ করি। কারণ ধুলো-বালির সাথে অসংখ্য রোগ জীবাণু থাকে। ক্ষতস্থানে কোন জীবাণু প্রবেশ করলে পচন ধরে। খালি পায়ে চলার সময় কোন পেরেক, কাঁটা ইত্যাদি পায়ে বিদ্ধ হলে বহুমূত্র (Diabates) ও হিমোফিলিয়া (Haemophilia) রোগীর মারাত্মক ক্ষতি হয়। মোট কথা, স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য জুতা পরিধান করা অত্যন্ত জরুরী।- (হিউম্যান এন্ড হেলথ)

বর্তমান যুগে সব ধরনের রাসায়নিক দ্রব্যাদির ব্যবহার ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। বিষাক্ত বর্জ্যের পরিমাণ এত বেশি যে প্রতি ইঞ্চি মাটি রাসায়নিক পদার্থজনিত দূষণের শিকার। এ সব বিষাক্ত রাসায়নিক দ্রব্যের স্পর্শ থেকে নিজেকে রক্ষা করা জরুরী আর এ জন্য জুতা পরিধান করা উচিত। কেননা পায়ে জুতা থাকাকালে এ জাতীয় বিষাক্ত দ্রব্যাদি শরীর কর্তৃক শোষিত হতে পারে না।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান 📄 এক পায়ে জুতা পরিধান করো না (Don't Wear a Single Shoe)

📄 এক পায়ে জুতা পরিধান করো না (Don't Wear a Single Shoe)


হযরত আবু হুরায়রা রাযি. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এরশাদ বর্ণনা করেছেন, “কেউ যেন এক পায়ে জুতা পরিধান করে চলাফেরা না করে। হয়ত উভয় জুতা পরিধান করবে অথবা উভয় জুতা খুলে চলাফেরা করবে।" (তিরমিযী)

এক পায়ে জুতা পরিধান করা এবং অপর পা খালি রাখা মানব মর্যাদা ও শালীনতার পরিপন্থী। ইসলাম মুসলমানদেরকে জীবনাচারের ক্ষেত্রে মান-মর্যাদা বোধ শিক্ষা দেয়। যে এরূপ কাজ করে সমাজে তাকে অভদ্র ও অপদস্থ মনে করা হয়। এক পয়ে জুতা এবং অপর পা খালি থাকলে শারীরিক ভারসাম্য বজায় থাকে না। ফলে চলার সময় এমন দেখায় যা কোন সুস্থ মস্তিস্কের মানুষের কাছে কাম্য নয়।

মানুষের শরীর একটি স্নায়ুবিক তন্ত্রের অধীনে চলে। এ তন্ত্রের কেন্দ্র হল মস্তিষ্ক। এক পায়ে জুতা পরিধান করা এবং অপর পা খালি রাখা স্নায়ুবিক ব্যবস্থাপনার পক্ষে খুবই ক্ষতিকর। এ বিষয়ে গবেষণার পর নিম্নোক্ত ক্ষতিকর বিষয়গুলি অবগত হওয়া গেছে-

ডাক্তার নিক্সন ভিজিটর বহুবৎসর গবেষণা করার পর বারবার সতর্ক করে বলেছেন, 'বেশির ভাগ সময় খালি পায়ে চলা শরীরে জন্য খুবই উপকারী এবং এক পায়ে জুতা পরে অন্য পা খালি রাখা খুবই ক্ষতিকর। কারণ আমি এ ধরনের রোগীকে পায়ে ব্যাথা অর্থাৎ (Shayatica) রোগে আক্রান্ত হতে দেখেছি।' (কিওর মেডিক্যাল)

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية