📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 এইন মেরিশেমিলের পর্যবেক্ষণ

📄 এইন মেরিশেমিলের পর্যবেক্ষণ


এইন মেরি শেমিলের পর্যবেক্ষণ (Observation of Ian Marry Sheiml) "বিধবা হওয়ার পর ইদ্দত পালন একটি প্রয়োজনীয় বিধান। কারণ ঐ সময় মহিলাটি গর্ভবতী কি না তা সব সময় জানা থাকে না। তার গর্ভ নিশ্চিত কি-না অথবা গর্ভ অনুভব করা যায় কি-না সেটা জানা দরকার। তাছাড়াও উক্ত মহিলার উপযুক্ত স্বামী সন্ধানের জন্য এবং নিজ সন্তানদের লালন-পালনের কোন একটা ব্যবস্থা করার জন্যও সময়ের প্রয়োজন। (গাম্রাইল ওয়াং অবলম্বনে)

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 অসৎ স্বভাবী নারী থেকে আশ্রয় প্রার্থনা

📄 অসৎ স্বভাবী নারী থেকে আশ্রয় প্রার্থনা


(Seeking Protection from Accquretted Woman) নবীয়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তিনটি প্রিয় বস্তুর একটি হল সৎ কর্মশীলা নারী। এ জন্যই আল্লাহর রাসূল অসৎ স্বভাবী নারী থেকে আশ্রয় প্রার্থনা করেছেন, 'হে আল্লাহ! যে নারী নিজে বার্ধক্যে পৌঁছার পূর্বেই আমাকে বার্ধক্যে পৌঁছে দেবে এবং যে সন্তান আমার জন্য বিপদ স্বরূপ, আমি তার থেকে মুক্তি চাই।' আল্লাহ তা'আলা আমাদেরকেও মুক্তি দান করুন।

অতএব, নিজের জন্য অথবা সন্তানের জন্য স্ত্রী নির্বাচন কালে এমন নারী নির্বাচন করা উচিত যার মধ্যে ধর্মের আলো, সৎকর্মের শুভ্রতা ও সৎচরিত্রের সুবাস আছে। আল্লাহ না করুন, নির্বাচিত নারী ধর্মপরায়ণ ও সৎকর্মশীলা না হলে এ সম্ভাবনা আছে যে, ঐ নারী তার জন্য সর্বনেশে হয়ে দেখা দিবে। সুতরাং কোন পুরুষ সৎকর্মশীলা স্ত্রী পেলে তার ঐ স্ত্রীর মূল্যায়ন করা উচিত। আর যথার্থ মূল্যায়ন করা হলো তার প্রাপ্য অধিকার প্রদান এবং তার সাথে উত্তম আচরণ করা।

আল্লাহ তা'আলা নিজ অনুগ্রহে এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। (ইসলামী খুতুবাত- ২ খণ্ড)

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 এ্যান্নি সেন্ট এর স্বীকারোক্তি (Confession of Anni Saint)

📄 এ্যান্নি সেন্ট এর স্বীকারোক্তি (Confession of Anni Saint)


নবীয়ে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী নির্বাচন ও নারীর অধিকার প্রদানের প্রশ্নে অত্যন্ত সুশৃংখল নীতিমালা প্রণয়ন করেছেন। আমি তাঁর প্রণীত নীতিমালার সাথে সম্পূর্ণ একমত। কারণ নারীর মনমানসিকতা ও চরিত্র অসৎ হলে ঐ নারী গৃহের পরিবেশকে কিভাবে সংশোধন করবে? এমন নারী তো নিজেকেই সংশোধন করতে পারে নি। দৈহিক সৌন্দর্য চরিত্রের পরিচায়কও নয়। আর কারও চেহারায় তার চরিত্র কেমন তা লেখা থাকে না। এ জন্য স্ত্রী নির্বাচন কালে সতর্ক ও একনিষ্ঠ হওয়া উচিত। আমি আমার সুদীর্ঘ গবেষণায় যা পেয়েছি তা হল, নারী 'কর্ম ও চরিত্র' এর বিবেচনায় ভাল হলে সে ঘরের শান্তির প্রতীকে পরিণত হয়। অন্যথায় তার অস্তিত্বই একটা Depression |

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 মহিলাদের সত্য কথা বলা, শারীরিক ও মানসিক সুস্থতা

📄 মহিলাদের সত্য কথা বলা, শারীরিক ও মানসিক সুস্থতা


(Speaking Truth Physical and Mintal Health) সত্য মুক্তি দেয় মিথ্যা ধ্বংস করে। (আল-হাদীস)

সত্য কথা বলার দ্বারা মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নত হয়। এ ব্যাপারে বৃটেনে 'ট্রুথ থেরাপি' শিরোনামে একটি বিশেষ রিপোর্ট প্রকাশিত হয়েছে। এতে প্রকাশ করা হয়, মিথ্যা বললে মানুষের স্বাস্থ্যের উপর খারাপ প্রতিক্রিয়া পড়ে। বিশেষত মিথ্যাবাদী মহিলা অনিদ্রায় ভোগে। আর এ অবস্থা থেকে অবশেষে আলসার দেখা দেয়। 'ট্রুথ থেরাপি' অভিজ্ঞ ব্রেড লমেন্ড এর মতে— বাস্তবকে তুলে ধরে এমন সত্য তিক্ত হলেও মানসিক ও শারীরিক সুস্থতা বৃদ্ধি করে। মিথ্যাবাদী মহিলা সত্যকে গোপন করতে গিয়ে বিভিন্ন রকমের মানসিক চাপের সম্মুখীন হয়। এমনকি অধিকাংশ সময় মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য 'চোখ বড় করে' কথা বলা তাদের অভ্যাসে পরিণত হয়। অভিজ্ঞদের মতে মিথ্যাচারের ফলে মহিলাদের শারীরিক ক্ষতি ছাড়াও সৌন্দর্যে ভাটা লক্ষ্য করা যায়। রিপোর্ট অনুযায়ী ফ্রান্স, বৃটেন এবং জার্মানির মহিলারা সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে। আর আমেরিকার মহিলারা সত্য মিথ্যা উভয়টা মিলিয়ে কথা বলে। (প্যারাসাইকোলজি কে কারিশমাত)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00