📄 বিধবা নারীর জীবন : ইসলাম বনাম ইউরোপীয় অবস্থা
হযরত আওযা ইবনে মালেক রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 'ঐ বিষন্ন চিত্ত নারী, যার স্বামী মারা গিয়েছে এবং সে নিজ সন্তানদের দিকে চেয়ে ধৈর্য ধারণ করেছে, সে এভাবে জান্নাতে থাকবে (অর্থাৎ এই স্থানে)।'
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধবা নারীদের বিবাহ করে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। আজকে তাদেরকেই আমরা উম্মত-জননী বলে মান্য করি।
নারী— বিধবা হোক বা সধবা হোক, ইসলাম তাকে অনেক অধিকার দিয়েছে। বিধবা নারীর প্রতি আরো বেশি সদয় দৃষ্টি প্রদর্শন করেছে। তাদের মর্যাদা বাড়ানোর জন্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিবাহ করেছেন। ইসলাম তাদের বিবাহ করাকে পছন্দনীয় কাজ বলে স্বীকৃতি করেছে।
📄 কিছু ইউরোপীয় চিত্র
ইউরোপে নারীর যে সামাজিক অবস্থান তা সম্মানজনক, না-কি হেয় প্রতিপন্নমূলক? এর উত্তর হল বর্তমানে ইউরোপ নারীকে ড্রাইভার, সুইপার, শ্রমিক এমনকি ব্যবসায়িক পণ্যে পরিণত করেছে। এ ধরনের পেশায় তারা স্বাধীনতা পেয়েছে, না-কি গোলামী? পক্ষান্তরে ইসলাম নারীকে গৃহকর্ত্রী এবং জান্নাতী হুরের সর্দারিনী হিসেবে মর্যাদা দিয়েছে।
ইউরোপীয় এক মহিলা 'লেষ্টার' (ইংল্যান্ডের একটি শহর) শহরে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করে বলেছে, 'আমি বিধবা থাকাবস্থায় (আমার বর্তমান স্বামী) আমাকে বিবাহ করেছে। ইতিপূর্বে সে আমার পূর্ব স্বামীর কথা জানত না। পরবর্তীতে অবগত হলে সে আমাকে ছেড়ে দিয়েছে। এখন আমি আমার প্রকৃত অধিকার ফিরে পেতে চাই।' (হিউম্যান এন্ড ইসলাম)
এ রকম একটি নয়; বরং অসংখ্য ঘটনা রয়েছে যা বিধবা নারীর জীবনকে হেয় প্রতিপন্ন করে তুলেছে।
📄 বিধবা মহিলার ইদ্দত (Waiting Period of Widow)
স্বামীর মৃত্যুর পর বিধবা স্ত্রী ৪ মাস দশ দিন ইদ্দত পালন করবে। (সূরা বাকারা)
স্ত্রী যদি গর্ভবতী হয়, তবে গর্ভপাত অথবা সন্তান প্রসব পর্যন্ত ইদ্দতে থাকবে। (সূরা আত তালাক)
এমন তালাকপ্রাপ্তা মহিলা, যাদের মাসিক ঋতুস্রাব হয়, তারা তালাকের পর তিন স্রাব অতিক্রান্ত হওয়া পর্যন্ত ইদ্দতে থাকবে। (সূরা বাকারা)
📄 এইন মেরিশেমিলের পর্যবেক্ষণ
এইন মেরি শেমিলের পর্যবেক্ষণ (Observation of Ian Marry Sheiml) "বিধবা হওয়ার পর ইদ্দত পালন একটি প্রয়োজনীয় বিধান। কারণ ঐ সময় মহিলাটি গর্ভবতী কি না তা সব সময় জানা থাকে না। তার গর্ভ নিশ্চিত কি-না অথবা গর্ভ অনুভব করা যায় কি-না সেটা জানা দরকার। তাছাড়াও উক্ত মহিলার উপযুক্ত স্বামী সন্ধানের জন্য এবং নিজ সন্তানদের লালন-পালনের কোন একটা ব্যবস্থা করার জন্যও সময়ের প্রয়োজন। (গাম্রাইল ওয়াং অবলম্বনে)