📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 আর্থার এন ওলেষ্টান (সি.আই.ই) [Arther N. Woolleston (C.I.E)]

📄 আর্থার এন ওলেষ্টান (সি.আই.ই) [Arther N. Woolleston (C.I.E)]


Arther N. Woolleston (C.I.E) প্রসিদ্ধ বই Half Hour with Mohammad এর ২৮ পৃষ্ঠায় লিখেন: ইসলাম মহিলাদেরকে ঘরোয়া কাজে ব্যস্ত এবং পরিশ্রমে অভ্যস্ত দেখতে চায়। কিন্তু যখন এ মহিলাই ঘরের আরাম-আয়েশে গা ভাসিয়ে দেয়, তখন তার এমন এমন রোগ ব্যাধি দেখা দেয় যার চিকিৎসা বড় বড় ডাক্তার এবং নাম করা হাসপাতালেও কঠিন হয়ে যায়। ইসলামী শিক্ষার আলোকে আমার মতামত হল, মহিলাদের ঘরের কঠিন শ্রমসাধ্য কাজ করা এবং কষ্ট সহ্য করা উচিৎ। (Half Hours with Muhammad PBUH)

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 চাক্কি (যাতা) এবং চরকার ব্যবহার

📄 চাক্কি (যাতা) এবং চরকার ব্যবহার


(Use of Stonemill and Spinning Wheel)

বিলাসী ও আরামপ্রিয় জীবন ধারা মানুষকে কোথা থেকে কোথায় পৌঁছে দিয়েছে? হযরত ফাতেমা রাযি. নিজ হাতে চাক্কী চালাতেন, পানি বহন করে আনতেন, ঝাড়ু দিতেন। এ জাতীয় কর্মশীল মহিলাগণ বহু রোগ-ব্যাধি থেকে মুক্ত থাকেন। এ কাজগুলো ছেড়ে দেওয়ার কারণে আজ আমরা কত রকম ভয়াবহ রোগে আক্রান্ত হয়েছি, তার কিছুটা নিম্নে বর্ণনা করা হল—

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 ডাক্তার এডওয়ার্ড ব্রাউন (Dr. Adward Broune)

📄 ডাক্তার এডওয়ার্ড ব্রাউন (Dr. Adward Broune)


যাতা চালানো, সুতাকাটা, ঘর ঝাড়ু দেওয়া ও অন্যান্য ঘরোয়া কাজ মহিলাদেরকে স্তন ক্যান্সার থেকে রক্ষা করে। এসব কাজ করলে রক্তের ঘনত্ব বৃদ্ধি পায় না, মেদ বাড়ে না। শরীর সতেজ (Active) থাকে। কিন্তু যান্ত্রিক জীবন মহিলাদেরকে এ সব নেয়ামত থেকে বঞ্চিতই করেনি; বরং নতুন নতুন আরো রোগের মুখে ঠেলে দিয়েছে। (দি এ্যারাবাইন মেডিসিন অবলম্বনে)

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 ঘর ঝাড়ু দেয়া এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা

📄 ঘর ঝাড়ু দেয়া এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা


(Sweep away the Home and Cleanness)

হযরত ফাতেমা রাযি. ঘর ঝাড়ু দিতেন। এতে করে তার কাপড়ে সব সময় ময়লা লেগে থাকত। ইসলামী শিক্ষা হল নারী গৃহস্থালী কাজকর্ম সম্পাদন করবে এবং ঘরের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সব কাজে অভ্যস্ত নারীদেরকে পছন্দ করতেন।

যে নারী স্বামীর ঘর ঝাড়ু দেয়, সে যেন কা'বা শরীফ ঝাড়ু দেয়। ঘর ঝাড়ু দেয়া সম্পর্কে আধুনিক বিজ্ঞান কি বলে? তা অবহিতির জন্য নিম্নের আলোচনাটি পাঠ করুন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00