📄 রন্ধনশালার কাজকর্ম (Bussiness in Kitchen)
ইসলামের দৃষ্টিতে প্রতিটি মুসলিম নারী ঘরের রাণী। গৃহস্থালি কাজের দায়িত্ব মহিলা সাহাবী ও উম্মুল মুমিনীনদের উপরও ছিল। এ বিষয়ে আধুনিক বিজ্ঞানের মন্তব্যের সাথে পরিচিত হন—
রন্ধনশালার কাজকর্ম মহিলাদেরকে অগণিত মানসিক এবং শারীরিক রোগ থেকে রক্ষা করে। এ তথ্য প্রকাশ করেছেন আন্তর্জাতিক খাদ্য সংস্থা আয়োজিত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারিনী ডাক্তার ওসা। তিনি বলেন, রান্নাঘরের কাজকর্ম মহিলাদেরকে এত ব্যস্ত রাখে যে, এতে করে তারা বিভিন্ন দুশ্চিন্তা ও দুর্বলতা থেকে রক্ষা পেতে পারে। তা ছাড়াও খাদ্য প্রস্তুতকালে নারীরা তাদের সমগ্র অনুভূতি ও চিন্তা শক্তিকে এর পিছনেই নিয়োগ করে। এর দ্বারা তার মানসিক আবেগ ও অনুভূতিতে পরিতৃপ্তি আসে। তার অনুভূতি শাণিত হয় এবং কাজের স্পৃহা বৃদ্ধি পায়। তবে সব সময় রান্না ঘরে থাকলে তাদের সৌন্দর্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
📄 মহিলাদের শ্রমসাধ্য ঘরোয়া মেহনত
(Domestic Hard Labour of Woman) (প্যারাসাইকোলজি কে কারিশমাত)
সাহাবী মহিলাগণ নিজেদের ঘরের কাজ নিজ হাতেই করতেন। রান্না ঘরের কাজও নিজে করতেন। চাক্কী চালাতেন। পানি ভরে আনতেন। সেলাই এর কাজ করতেন। এক কথায় কষ্ট সহিষ্ণু জীবন যাপন করতেন। প্রয়োজনের সময় যুদ্ধের ময়দানে গিয়ে আহতদের ব্যান্ডেজ করা এবং পানি পান করানোর দায়িত্বও নিতেন। এতে মহিলাদের স্বাস্থ্যও ভালো থাকে, চরিত্রও থাকে নিষ্কলুষ। শিশুদের উপর এর ভাল প্রভাব পড়ে।
ইসলামের দৃষ্টিতে পছন্দনীয় স্ত্রী সেই-যে ঘরোয়া কাজে ব্যস্ত থাকে। যে মহিলারা দিবারাত্র সাংসারিক কাজে এত ব্যস্ত থাকে যে, তাদের চেহারা ও শরীরে মেহনতের চিহ্ন স্পষ্ট হয়ে উঠে এবং শরীরে সাংসারিক কাজের ধুলা-বালি এবং রান্না ঘরের ধোঁয়ার-কালি লেগে থাকে, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন— 'আমি এবং ময়লা কালিমা চেহারাওয়ালা মহিলা কেয়ামতের দিন এরূপ থাকব। (তিনি শাহাদাত এবং মধ্যমা আঙ্গুল মিলিয়ে দেখালেন।)' (আদাবে যিন্দেগী)
যখন মেহনত ছিল, তখন রোগ ব্যাধি ছিল না। আর মেহনত চলে গিয়েছে, রোগ-ব্যাধিও বাসা বেঁধেছে। সাংসারিক কাজ থেকে দূরে থাকা ইউরোপের নীতি। কিন্তু আজ সেই ইউরোপই পুনরায় সাংসারিক কাজের প্রতি মনোনিবেশ করেছে। কাজ কর্মের (অর্থাৎ ঘরের) কারণে হযরত ফাতেমা রাযি এর কাপড় চোপড় ময়লা থাকত। (মামুলাতে নববী)
📄 আর্থার এন ওলেষ্টান (সি.আই.ই) [Arther N. Woolleston (C.I.E)]
Arther N. Woolleston (C.I.E) প্রসিদ্ধ বই Half Hour with Mohammad এর ২৮ পৃষ্ঠায় লিখেন: ইসলাম মহিলাদেরকে ঘরোয়া কাজে ব্যস্ত এবং পরিশ্রমে অভ্যস্ত দেখতে চায়। কিন্তু যখন এ মহিলাই ঘরের আরাম-আয়েশে গা ভাসিয়ে দেয়, তখন তার এমন এমন রোগ ব্যাধি দেখা দেয় যার চিকিৎসা বড় বড় ডাক্তার এবং নাম করা হাসপাতালেও কঠিন হয়ে যায়। ইসলামী শিক্ষার আলোকে আমার মতামত হল, মহিলাদের ঘরের কঠিন শ্রমসাধ্য কাজ করা এবং কষ্ট সহ্য করা উচিৎ। (Half Hours with Muhammad PBUH)
📄 চাক্কি (যাতা) এবং চরকার ব্যবহার
(Use of Stonemill and Spinning Wheel)
বিলাসী ও আরামপ্রিয় জীবন ধারা মানুষকে কোথা থেকে কোথায় পৌঁছে দিয়েছে? হযরত ফাতেমা রাযি. নিজ হাতে চাক্কী চালাতেন, পানি বহন করে আনতেন, ঝাড়ু দিতেন। এ জাতীয় কর্মশীল মহিলাগণ বহু রোগ-ব্যাধি থেকে মুক্ত থাকেন। এ কাজগুলো ছেড়ে দেওয়ার কারণে আজ আমরা কত রকম ভয়াবহ রোগে আক্রান্ত হয়েছি, তার কিছুটা নিম্নে বর্ণনা করা হল—