📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 খাতনা ও এইডস (Circumcision and AIDS)

📄 খাতনা ও এইডস (Circumcision and AIDS)


১৯৮৯ সালে প্রকাশিত আমেরিকান সায়েন্স ম্যাগাজিনের একটি প্রতিবেদনের শিরোনাম ছিল, 'খাতনা এইডস থেকে রক্ষা করে।' এ প্রতিবেদনটি আমেরিকা এবং আফ্রিকায় পরিচালিত তিনটি জরিপের ভিত্তিতে রচিত হয়। এ প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয় যে, খাতনাহীন লোকদের মাঝে এইডস এর প্রকোপ বেশি দেখা যায়।

এটি কি আশ্চর্যজনক বিষয় নয় যে, আল্লাহ তা'আলার অবাধ্যতায় অগ্রগামীরাই ইসলাম ধর্মের এ প্রথাকে (খাতনা) আল্লাহর আযাব (এইডস) থেকে রক্ষা পেতে ঢাল স্বরূপ ব্যবহার করতে চায়। সুতরাং এ ধারণা করা উচিত হবে না যে, খাতনা করলেই এ অভিশপ্ত রোগ থেকে সম্পূর্ণরূপে নিশ্চিত হওয়া যাবে। খাতনাহীনদের তুলনায় খাতনাকৃতদের এইডসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম হলেও খাতনাকৃত এবং খাতনাহীন উভয়েই অন্য কারণে এ রোগে আক্রান্ত হতে পারে।

আধুনিক গবেষণায় এটা স্পষ্ট যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবর্তিত শরীয়তের প্রতিটি দিক মানুষের শুধু পরকালীন সাফল্য নয়; বরং তার পাশাপাশি দুনিয়াবী উপকারিতারও নিশ্চয়দানকারী এবং ফিতরাতের নিয়ম বহির্ভূত জীবন যাপনকারীরাই ক্ষতিগ্রস্ত, সফলতা লাভে ব্যর্থ। (উইকলি মেডিকেল সার্ভে আমেরিকা)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00