📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 শিশু প্রতিপালন ও ইউরোপের ডে কেয়ার সেন্টার

📄 শিশু প্রতিপালন ও ইউরোপের ডে কেয়ার সেন্টার


বস্তুবাদ ইউরোপী জীবনকে এত কর্মব্যস্ত ও অস্থির করে তুলেছে যে তারা সন্তানদের প্রতিপালন ও আদর-স্নেহ করারও কোন সুযোগ পায় না। ইসলাম সন্তানকে মায়ের কোলের শোভা বানিয়েছে। অথচ ইউরোপে সন্তানদেরকে যন্ত্র-জাত করা হয়েছে। ভোর বেলায় শিশুদেরকে ডে কেয়ার সেন্টারে পাঠিয়ে দিয়ে পিতা-মাতা নিজ নিজ কর্মস্থলে চলে যান। যন্ত্রের সাহায্যে সন্তানের ভরণ-পোষণের ব্যবস্থা করা হয়। সন্ধ্যায় তারা সন্তানকে নিয়ে বাড়ি ফিরে আসেন। মাতৃস্নেহ থেকে বঞ্চিত হওয়ায় তাদের মধ্যে যে শূণ্যতা সৃষ্টি হয়, আজকের বিজ্ঞানও তা কিছুটা অনুভব করছে। মায়ের কোল থেকে দূরে থাকার কারণে বর্তমানে ইউরোপের সন্তানদের মধ্যে বিদ্রোহ ও অপরাধ প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। (উইকলি মেডিকেল সার্ভে)

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 পিত- পরিচয়হীন শিশু

📄 পিত- পরিচয়হীন শিশু


ইউরোপের জ্ঞানী-গুণী সমাজ পিতৃ-পরিচয়হীন শিশুদের নিয়ে দারুন উদ্বিগ্ন। এই তো কিছু দিন পূর্বেই তাদের কাছে পিতার পরিচয় জানতে চাওয়া হলে তারা লজ্জাবনত মস্তকে উত্তর দিত 'আমি জারজ সন্তান'।

কিন্তু আধুনিক সভ্যতা তাদের নতুন নাম উপহার দিয়েছে। তাই বর্তমানে তাদের পিতার পরিচয় জিজ্ঞাসা করা হলে অত্যন্ত গর্বের সাথে বলে 'আমি লো চাইন্ড (অর্থাৎ নিম্নমানের সন্তান)।'

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 মাটির সাথে সম্পৃক্ত জীবন

📄 মাটির সাথে সম্পৃক্ত জীবন


মাটির একটি প্রধান উপাদান হলো ফসফরাস (Phosphorus)। তাই যে সব শিশু মাটিতে খেলা-ধূলা করে তাদের স্বাস্থ্য ভালো থাকে। কারণ খেলার ফাঁকে মাঝে মধ্যে শিশুরা মাটি খেয়ে ফেলে। এতে কিছু পরিমাণ ফসফরাস তাদের শরীরে প্রবেশ করে। পক্ষান্তরে যে সব শিশু মাটির সংস্পর্শে আসে না, তাদের স্বাস্থ্য তেমন ঈর্ষনীয় ও আকর্ষণীয় হয় না।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 শিশু ও বৃদ্ধদের এক সাথে চলাফেরা

📄 শিশু ও বৃদ্ধদের এক সাথে চলাফেরা


বড়দের সঙ্গে শিশুদেরও হাঁটা-হাঁটি করতে যাওয়া শিশু ও বৃদ্ধ উভয়ের জন্যই মঙ্গলজনক। এটি হল ব্রিটেনের 'ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন' পত্রিকার সংবাদ। সংবাদে প্রকাশ, বড়রা নিজেদের সঙ্গে নাতি-নাতনী অথবা ঐ স্তরের শিশুদেরকে হাঁটা-হাঁটির জন্য নিয়ে গেলে উভয় প্রজন্মের মাঝে পারস্পরিক নৈকট্য সৃষ্টি হয় এবং পারস্পরিক দূরত্ব হ্রাস পায়। অতএব তাদের এরূপ জোট বেঁধে চলা উচিৎ। এতে প্রত্যেকেই নিজেদের সমবয়সীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবে, প্রত্যেকেই অনুভব করবে এক অনাবিল প্রশান্তি, এবং বৃদ্ধি পাবে শিশুদের যোগ্যতা।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00