📄 মা :
এই আবাসিক নিকেতনগুলো সাধারণ ইয়াতিম খানা থেকে ব্যতিক্রমধর্মী। এখানে পিতৃ-পরিচয়হীন ইয়াতিম শিশুদের স্বাস্থ্য পরিচর্যা নিশ্চিত করার জন্য মাতৃসুলভ পরিবেশ সৃষ্টি করা হয়।
📄 ভাই-বোন :
এসব প্রকল্পের এক একটি হল পূর্ণ পরিবার। ১০ থেকে ১২ জন শিশু সেখানে ভাই-বোনের মত বসবাস করে।
📄 ঘর :
প্রতিটি পরিবারকে একটি করে ঘরের সংস্থান করে দেয়া হয়। মায়ের জন্য থাকে আলাদা কামরা এবং তার সংলগ্ন প্রতিটি কামরায় থাকে চার থেকে পাঁচ জন শিশু। প্রতিটি আবাসিক নিকেতনে ১০ থেকে ১৫ টি ঘর থাকে এবং এটা সাধারণত কোন বড় শহর বা গ্রামের মনোরম পরিবেশে প্রতিষ্ঠা করা হয়।
📄 শিক্ষা :
এই সমস্ত আবাসিক নিকেতনের প্রধান উদ্দেশ্য হল শিক্ষা দান। প্রতিটি সেক্টরে একটি করে স্কুল থাকে। এছাড়াও শিশুদেরকে হাতের কাজ বা বৃত্তিমূলক কাজ শিখানোর জন্য অন্যান্য প্রতিষ্ঠানে প্রেরণ করা হয়। ধর্মীয় শিক্ষার জন্য প্রতিটি নিকেতনে একটি করে মসজিদ থাকে। এছাড়া স্টেডিয়াম, বাগান, ডাক্তারখানা, দোকান ইত্যাদি সেবামূলক প্রতিষ্ঠানের সুবিধাও সেখানে বিদ্যমান।