📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 দাম্পত্য সম্পর্কে টানাপোড়ন (Misunderstanding of Married life)

📄 দাম্পত্য সম্পর্কে টানাপোড়ন (Misunderstanding of Married life)


দাম্পত্য সম্পর্কে টানাপোড়ন দেখা দিলে সবচেয়ে বেশি প্রভাবিত হয় শিশু ও নারীরা। এ ব্যাপারে এন.আই. এইচ.আর এর একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। রিপোর্টে প্রকাশ যখন মাতা-পিতা বিবাদে লিপ্ত হয় তখন সর্বপ্রথম তাদের শিশুরা স্নায়ুতন্ত্রে মারাত্মক খিঁচুনীতে আক্রান্ত হয়। তারপর স্ত্রীর মানসিক সমস্যা দেখা দেয়। সর্বপ্রথম আর্থিক কারণে দাম্পত্য সম্পর্কে টানাপোড়ন সৃষ্টি হয়। তারপর পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া দেখা দেয়। দক্ষিণ এশিয়ার আশেপাশের দেশগুলোতে যৌথ পারিবারিক ব্যবস্থা থাকায় এ এরূপ ঝগড়া বেশি সংঘটিত হয়। ফলে নারী ও শিশুরা মারাত্মক শারীরিক ও মানসিক রোগে আক্রান্ত হয়।

ইসলাম নারীকে ঘরের জ্যোতি করেছে এবং তাদের স্থান নির্ধারণ করেছে পর্দার আড়ালে। যখন এ নারী-সভা সমিতি এবং অফিস-আদালতের বাতি হবে, তখন পরিণতিও বিপরীত হবে এটাই স্বাভাবিক।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00