📄 বিবাহিত লোকদের সুস্বাস্থ্য (Sound health of Married People)
আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে বিবাহ করুন। আমেরিকান ডাক্তারদের বর্তমান পর্যবেক্ষণ অনুযায়ী অবিবাহিতদের তুলনায় বিবাহিতরা অধিকতর সুস্থ থাকে। গবেষণা অনুযায়ী বিবাহিত লোকদের নেশা-দ্রব্যের প্রতি আগ্রহ খুব কম থাকে। তারা নিজেদের খাবারের প্রতি সজাগ দৃষ্টি রাখে। সব বিষয়েই একে-অপরকে সহায়তা দেয়। তারা নিয়মিত ব্যায়াম করে। এ ব্যাপারে উনিশ হাজার লোকের উপর জরিপ চালানোর পর দেখা গেছে, এ্যাজমা থেকে মাথা ব্যথা পর্যন্ত প্রায় সব রোগে বিবাহিতরা অবিবাহিতদের তুলনায় কম আক্রান্ত হয়।
📄 বিবাহ আনন্দঘন হলে বয়স দীর্ঘ হবে
(If Marriage is merriment then life will be long) বৃটিশ ম্যারেজ প্লাস ওয়ান ইউরোপ এবং আমেরিকায় রিসার্চ করার পর এ রিপোর্ট প্রকাশ করেছে যে, বিবাহিত লোকেরা দীর্ঘ জীবন লাভ করে। তাদের স্বাস্থ্যও ভালো থাকে। মানসিক এবং শারীরিক রোগ-ব্যাধি তাদের শরীরে খুব কমই প্রভাব ফেলতে পারে। তারা খুব কমই দুর্দশার শিকার হয়। আর্থিক দিক থেকে তারা স্বয়ংসম্পূর্ণ থাকে। কিন্তু যারা অবিবাহিত জীবন যাপন করে অথবা বিধবা হয় বা তালাকপ্রাপ্তা হয়, তাদের অবস্থা এদের সম্পূর্ণ বিপরীত। এ বিষয়ে ইউরোপ এবং আমেরিকায় চালানো এক সমীক্ষায় দেখা গেছে দাম্পত্য জীবনের পরাজয় অনেক মানসিক ও শারীরিক রোগের জন্ম দেয়।
এ প্রসঙ্গে ফায়না এম.সি আলাষ্টারের বক্তব্য হল, শুধু বৃটেনেই প্রতি বছর ৩,৪৬,০০০ দম্পতি তালাকপ্রাপ্ত হয়। প্রায় ১,৫০,০০০ শিশু অবৈধ সম্পর্কের কারণে জন্মগ্রহণ করে। এই ধরনের বিবাহ বিচ্ছেদ হওয়া নারী পুরুষ ও অবৈধ শিশুরা দাম্পত্য সম্পর্কের ঘাটতির কারণে বাস্তবজীবনে সফল হয় না।
বিবাহের দ্বারা নিম্নলিখিত উপকারিতাসমূহ পাওয়া যায়:
১. আনন্দঘন দাম্পত্য জীবন দৈনন্দিন পেরেশানী এবং দুশ্চিন্তায় ঢালের মত সুরক্ষা দেয়;
২. বিবাহিত লোকদের স্বাস্থ্য অবিবাহিতদের চেয়ে ভাল থাকে;
৩. বিবাহ অনেক খারাপ কাজ যেমন-মদপান, অবৈধ সম্পর্ক এবং সিগারেট পান থেকেও রক্ষা করে।
এম.সি আলাষ্টার বলেন দাম্পত্য জীবনে ব্যর্থতা শারীরিক রোগ-ব্যাধি ছাড়াও অনেক মানসিক রোগ সৃষ্টির কারণ হতে পারে। গবেষণা প্রতিবেদন অনুযায়ী ১৯৭৩ সালে বৃটেনের মানসিক হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মাঝে বিবাহিতদের সংখ্যা ছিল এক লাখে মাত্র ২৫৭ জন। অথচ এর বিপরীতে অবিবাহিতদের সংখ্যা লাখে ৬৬৫ জন, বিপত্নীকের সংখ্যা লাখে ৭৫২ জন এবং তালাক প্রাপ্তের সংখ্যা লাখে ১৫৯৬ জন। আর নারীদের মধ্যে ৪৩৩ জন বিবাহিতা, ৬২৩ জন অবিবাহিতা, ৬২০ জন বিধবা এবং ১৫৯৬ জন তালাকপ্রাপ্তা নারী চিকিৎসার জন্য ভর্তি হয়েছিল। এ গবেষণা থেকে আরো জানা যায়, অবিবাহিতদের মধ্যে হার্টের রোগের মৃত্যুহার বিবাহিতদের চেয়ে অনেক বেশি। তাছাড়াও অবিবাহিতরা ক্যান্সার, আত্মহত্যা এবং আরও অন্যান্য প্রাণঘাতী রোগে বিবাহিত লোকদের তুলনায় অধিক পরিমাণে আক্রান্ত হয়। রিপোর্টে আরো বলা হয়, তালাকের ফলে শিশুদের উপর মারাত্মক মানসিক প্রভাব পড়ে এবং অধিকাংশ ক্ষেত্রে তাদের ব্যক্তি জীবনের শৃংখলা সম্পূর্ণরূপে এলোমেলো হয়ে যায়। রির্পোটের শেষে ফায়না এম.সি.আলাষ্টার বলেন দাম্পত্য জীবনের ব্যর্থতার কারণসমূহের প্রতি আমাদের বিশেষভাবে নজর দেওয়া দরকার। দৈনন্দিন জীবনে দাম্পত্য সমস্যার সুষ্ঠু সমাধানই সফল দাম্পত্য জীবনের লক্ষণ। (বৃটিশ ম্যারেজ ওয়ান প্লাস)
📄 আনন্দঘন জীবনের শর্ত
আনন্দঘন এবং সফল দাম্পত্য জীবনের জন্য নিজের চাইতে জীবন সাথীর উপর বেশি নজর দেওয়া আবশ্যক। একটা গ্রন্থে পামেলা, চার্চিল, হ্যানরি ম্যানের দৃষ্টান্ত দিয়ে এ বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে, যদি স্ত্রী স্বামীর মনে এ অনুভূতি জাগ্রত করতে সমর্থ হয় যে, সে এক বিশেষ বৈশিষ্ট্যের অধিকারিণী, তখন দাম্পত্য এবং পারিবারিক জীবনের উপর ইতিবাচক প্রভাব পড়ে। পামেলা বলেন কারো সুদৃষ্টি অর্জন করার সর্বোত্তম পদ্ধতি হল তার প্রতি পরিপূর্ণ নজর প্রদান করতে হবে। এ উদ্ধৃতি দিয়ে পামেলা বলেন ভালবাসার ময়দানে সম্পদশালী লোকেরা সফলতা লাভ করে খুব বেশি। (পিওর হিষ্ট্রী অফ ভি পামেলা চার্চিল)
📄 প্রাণবন্ত দাম্পত্য মিলনের প্রতিবন্ধকতা
(Obstacles of healthy married task)