📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 হাদীসে রাসূল

📄 হাদীসে রাসূল


• হযরত জাবের রাযি. হতে বর্ণিত আছে, এক ব্যক্তি কুষ্ঠরোগে আক্রান্ত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন, তুমি ফিরে যাও। আমরা তোমাকে বাই'আত করে নিয়েছি।

• রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও ইরশাদ করেছেন, তোমরা কুষ্ঠরোগী থেকে এমনভাবে দূরে থাক, যেমনি বাঘ থেকে দূরে থাক। (বুখারী)

• হযরত আবদুল্লাহ বিন আব্বাস রাযি. হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কুষ্ঠরোগীর দিকে দীর্ঘক্ষণ পর্যন্ত তাকিয়ে দেখো না। (ইবনে মাজা)

• তিনি আরও ইরশাদ করেছেন, কুষ্ঠরোগীর সাথে এমন দূর থেকে কথা বলো, যেন তোমার ও তার মধ্যে এক-দুই বর্শা পরিমাণ দূরত্ব থাকে। (যাদুল মা'আদ)

তদ্রুপ প্লেগ মহামারীর ব্যাপারে বলেছেন— যখন তা ছড়িয়ে যাবে, তখন যদি তুমি সে শহরে অবস্থান কর, তবে সেখান থেকে দূরে সরে যেও না। আর যদি অন্য কোনো স্থান থেকে সে শহরে প্রবেশ করতে চাও, তবে প্রবেশ করো না। (যাদুল মা'আদ)

আধুনিক বিজ্ঞান সংক্রামক ব্যাধি আবিষ্কারের চেষ্টা অব্যাহত রেখেছে। বাস্তবে অনেক ছোঁয়াচে রোগের আবিষ্কারও করেছে। কিন্তু অনেক বিশেষজ্ঞ বলেন, বর্তমানে এমন রোগ-ব্যাধিও আছে, যা সম্পর্কে আমরা জানি না। কিন্তু বাস্তবে তা সংক্রামক রোগ।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 আধুনিক বিজ্ঞানের স্বীকৃতি

📄 আধুনিক বিজ্ঞানের স্বীকৃতি


প্যাথলজী বিশেষজ্ঞ সাইমন (ক্যামব্রীজ সেন্টার অব শিকাগো, আমেরিকা) স্বীকার করেছেন, পাশ্চাত্যকে ছোঁয়াচে (সংক্রামক) ব্যাধির লক্ষণসমূহ সম্পর্কে ইসলামই অবহিত করেছে। আমি যখনই ইসলাম সম্পর্কে অধ্যয়ন করেছি, তখন পরিষ্কার অনুভব করেছি, বাস্তবিকই ইসলাম একটি সার্বজনীন ও পূর্ণাঙ্গ ধর্ম। বর্তমানে সংক্রামক ব্যাধি গোটা বিশ্বকে গ্রাস করেছে। এর নানা চিকিৎসাও হচ্ছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ সম্পর্কে বহু পূর্বেই সতর্ক করে দিয়েছেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00