📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 সাহাবায়ে কিরামের ছয়টি খাদ্য

📄 সাহাবায়ে কিরামের ছয়টি খাদ্য


(১) উটের গোশত: উটের গোশতে চর্বি জাতীয় পদার্থ কম হয়, যার ফলে ব্লাডে কোলেস্টেরল তৈরি হয় না এবং তা ভক্ষণে শরীর ফুলে না বরং শরীরের দৃঢ়তা এবং শক্তি বহাল থাকে।

(২) উটনীর দুধ: এ কলিজার সকল প্রকার রোগে উপকারী। এ দুধ সেবনকারী কখনো জণ্ডিসে আক্রান্ত হয় না। এর সেবনকারীর ব্লাডে কখনো চর্বি বা চর্বিজাতীয় পদার্থ তৈরি হয় না। খাদ্য উত্তমরূপে হজম হয়। শরীরে মেদ হওয়ার আশঙ্কা থাকে না।

(৩) যবের রুটি: পূর্বোক্ত যবের বর্ণনায় এর আলোচনা গত হয়েছে।

(৪) খেজুর: এব্যাপারেও বিস্তারিত দ্রষ্টব্য এ কিতাবেই রয়েছে।

(৫) মধু: মধুর শক্তি ও এর কার্যকারিতাকে কেউ অস্বীকার করতে পারে না। পাঠকের খেদমতে এতটুকু আরজ যে, এটি একটি উচ্চ পর্যায়ের শিরাতন্ত্রের শক্তিবর্ধক উপাদেয়। মস্তিষ্কের শক্তি বৃদ্ধিতেও এর যথেষ্ট উপকারিতা রয়েছে। এর কিছু ব্যবহার বিধিও পেশ করছি, যা যুগ যুগ ধরে পরীক্ষিত। দৈনিক তিনবার খাওয়ার পূর্বে এক কাপ গোলাপ জল, দু চামচ মধু মিলিয়ে পান করে নিন। এভাবে নিয়মিত কিছুদিন পান করুন।

হৃদপিণ্ডের সকল রোগ যেমন হাই ব্লাড প্রেসার, হৃদকম্পন, ঘনঘন হুঁশ হারিয়ে ফেলা, পেট গরম হওয়া, কলিজার উত্তাপ বেড়ে যাওয়া এবং শরীরের সাধারণ দুর্বলতায় বিশেষ ফলপ্রদ। কিন্তু এটা গ্রীষ্মকালে ব্যবহার করবে। কোনো কোনো রোগীদের ক্ষেত্রে ঠাণ্ডার মৌসুমেও উপকারী। মধু, গরম দুধ অথবা গরম পানির সাথে মিশিয়ে ব্যবহার করলে শিরা রোগ এবং দুর্বলতা জনিত যে কোনো রোগে বিশেষ ফল পাওয়া যায়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00