📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 গলা টিপে মারা প্রাণী

📄 গলা টিপে মারা প্রাণী


যে প্রাণী গলায় চাপা খেয়ে মারা যায়, তার শরীরের সমস্ত রক্ত দেহের মধ্যে থেকে যায়। এ কারণে তার গোশত দ্রুত নষ্ট হয়ে যায়। গোস্তের রং গাঢ় লাল হয়ে যায়। ফলে তা কুশ্রী ও বিস্বাদ হয়ে যায়। শ্বাস আসা-যাওয়া বাধ্যতামূলকভাবে বন্ধ হওয়ার কারণে রক্তে রাসায়নিক বিক্রিয়া শুরু হয়। যদ্দরুন গোস্তের মধ্যে এমন পরিবর্তন আসে, যার পরে তা খাওয়া স্বাস্থ্যের জন্য বিরাট ক্ষতিকর। আঘাত যে প্রকারের হোক না কেন, এতে হিস্টামিনের উৎপত্তি হয়। এর দুর্গন্ধ গোস্তে মিশে যায়। হিস্টামিনের প্রভাব ও তার ক্ষতি পৃথক শিরোনামে বর্ণনা করা হয়েছে。

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 আঘাতপ্রাপ্ত প্রাণী

📄 আঘাতপ্রাপ্ত প্রাণী


উপর থেকে পতিত কোনো বস্তুর আঘাতে যে প্রাণী মারা যায় বা মানুষের দেহে যখন আঘাত লাগে, তখন এর ভয় ও ব্যথার কারণে শরীরে পরিবর্তন আসে। ধরুন! কেউ মোটর থেকে পড়ে গেল। তার শরীরে আঘাত লাগল। এতে তার হাড় ভাঙল না বা শরীরের কোনো অংশ মচকানও না। তবুও আঘাতের প্রচণ্ডতায় এবং ব্যথা-যন্ত্রণায় তার রং পরিবর্তন হয়ে যায়। নাড়ী দুর্বল ও নিস্তেজ হয়ে যায়। ঠাণ্ডা ঘাম নির্গত হয়। মুখ শুকিয়ে যায় এবং ঠাণ্ডা লেগে যায়। চিকিৎসা বিজ্ঞানে একে Surgical Shock বলে। রোগীর রক্তচাপ হ্রাস পাওয়ার সাথে সাথে তার চোখের পাতা স্ফীত হয়ে যায়। সে অনুভব করতে পারে, সে মৃত্যু পথের দিকে ধাবিত হচ্ছে। আঘাত মারাত্মক না হলেও এ থেকে শেষ পর্যন্ত মৃত্যুর অবস্থা দাঁড়াতে পারে।

মোটকথা, এ সকল অবস্থা আঘাতের প্রচণ্ডতা ও শরীরের অস্থি মচকে যাওয়ার কারণে হয় না। অন্যথায় আমরা কাশ্মীর মুক্তি আন্দোলনে হাজার হাজার আহতকে দেখেছি, গুলি লাগলেও তারা কষ্ট অনুভব করে নি। কারণ, তা দ্রুত বের হয়ে যায়। পক্ষান্তরে কারও পায়ের গোঁড়ালীর নিচের অংশ মচকে গেলেও তা বেশ কষ্ট ও যন্ত্রণাদায়ক হয়। আঘাত পাওয়ার পর ক্ষতস্থানটি প্রথমে লাল হয়ে যায়। তারপর ফুলে যায়। পরিশেষে উক্ত স্থান নীল রং ধারণ করে। ঝিল্লির মধ্যে রক্তের শিরা ফেটে গেলে বা মুচড়ে গেলে এমন হয়। সুতরাং এরূপ আঘাত প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে উত্তপ্ত পানি বা গরম মাটি দ্বারা সেক দেওয়া হলে ফোলা বৃদ্ধি পায়।

কেননা উত্তপ্ত করার কারণে রক্তের আবর্তন (চাপ) বৃদ্ধি পায়। সুতরাং এর বিপরীতে যদি ঠাণ্ডা পানি বা বরফ লাগানো যায়, তবে ফোলা ও যন্ত্রণা হ্রাস পেতে থাকে। আর ২৪ ঘণ্টা পরে সেক দিলে উক্ত জমাট রক্ত শিরার মধ্যে ফিরে যায়। কথিত আছে, আঘাতের ব্যাপারে এ দৃষ্টিভঙ্গি চিকিৎসা শাস্ত্রের একটি ঐতিহ্যময় কৃতিত্ব। প্রাচীনকালে আঘাত প্রাপ্তির পরপর উত্তপ্ত দুধ পান বা সেক দেওয়ার প্রথা ছিল। আঘাতের উপর একপ্রকার প্রলেপ দেওয়া হত। ফলে রক্তপ্রবাহ আরও বৃদ্ধি পেত।

পক্ষান্তরে উহুদ যুদ্ধের সময় রসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভোতা অস্ত্র ও পাথরে আহত হন। এর চিকিৎসায় সর্বপ্রথম আঘাতের স্থানটি ধৌত করান এবং পানি ঢালেন। ফলে রক্ত জমাট হয় নি। এ প্রাথমিক চিকিৎসার সুফলে আঘাতে যন্ত্রণা হল না, ফুলে গেল না বা শঙ্কার কোনো চিহ্নও পাওয়া গেল না। আঘাতপ্রাপ্তি ও ভীতির কারণে শারীরিক গঠনের মধ্যে একপ্রকার রাসায়নিক উপকরণ হিস্টামিন জন্ম নেয়। আঘাত থেকে উদ্ভুত যাবতীয় আলামত হিস্টামিনের প্রতিক্রিয়া। এমনকি 'হোস্স্সাসিয়াত' থেকে উৎপন্ন চর্মরোগ হিস্টামিনের কারণে হয়।

গভীর জঙ্গলের মধ্যে মানুষ হিংস্র জীবজন্তু দেখলে ভীত হয়ে যায়। পরে হিস্টামিন জন্ম নেয়। ফলে জীবজন্তু অনেক দূর থেকে এর (হিস্টামিনের) গন্ধ পায়। বাঘ বনের কোনো অংশে হিস্টামিনের ঘ্রাণ পেলে বুঝতে পারে, আশপাশে কোথাও এমন প্রাণী আছে, যে তার (বাঘের) ভয়ে ভীত। বাঘ তখন ঐ ঘ্রাণ শুঁকে অগ্রসর হতে হতে শেষ পর্যন্ত তাকে শিকার করে বসে। অথচ বাস্তবে উক্ত প্রাণী তার দৃষ্টিসীমার বহু দূরে ছিল। প্রাণী আঘাত প্রাপ্ত হলে অথবা বিশেষ করে ভোতা অস্ত্রে আহত হলে হিস্টামিন সৃষ্টির কারণে রক্তের শিরাগুলো বিস্তৃত ও ঢিলা হয়ে যায় এবং হিস্টামিনের গন্ধ এতে মিশে যায়।

কুরআন মজীদ উপর থেকে নিচে পতিত, লাঠি দ্বারা প্রহৃত এবং আঘাত বা ধাক্কা খেয়ে পড়ে নিহত প্রাণীর গোশত খাওয়াকে হারাম করে দিয়েছে। ইসলামের বিধান ও কানুন পরিপূর্ণ বৈজ্ঞানিক বাস্তবতার উপর প্রতিষ্ঠিত। হিস্টামিন কখন, কোথায় কিভাবে সৃষ্টি হয়, এর কার্যকারিতা ও ক্রিয়াশীলতা ইত্যাদির যাবতীয় লক্ষণ ও অবস্থা উলমার পূর্বেই বন্যার কার দিয়েছে।

উল্লিখিত সকল অবস্থায় নিহত হওয়ার পর হিস্টামিন সৃষ্টি হলে তা স্বাদহীন, রংহীন এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়। কুররাম নামীয় চিকিৎসার ভাষায় Blunt Injuries এ ধরনের নিহত প্রাণীর গোশত নিষিদ্ধ করে মুসলমানদের রোগ-ব্যাধি থেকে বাঁচার এক গরুত্বপূর্ণ উদাহরণ পেশ করেছে। উল্লিখিত আলোচনা ও অবস্থা পাঠে আমাদের শুরুতেই বুঝতে হবে, সুস্পষ্ট কারণে নিহত প্রাণীর গোশত ভক্ষণ করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই উক্ত প্রাণীসমূহের গোশত মানুষের ভক্ষণ উপযোগী নয়। ইসলাম এর সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে আমাদের উপর এক বিরাট অনুগ্রহ করেছে।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 হিংস্র প্রাণীর ভুক্ত প্রাণী

📄 হিংস্র প্রাণীর ভুক্ত প্রাণী


হিংস্র প্রাণী কোনো প্রাণীকে খেয়ে ফেললে উক্ত প্রাণীর (ভুক্ত) প্রাণী গোশত খাওয়াকে ইসলাম হারাম করেছে। চাই তা মেরে ফেলুক বা জীবিত থাকুক। উদাহরণস্বরূপ নেকড়ে বাঘ ভেড়াকে খাওয়া শুরু করলে সেকেরা তাকে উদ্ধার করে নিল। এ ক্ষেত্রে ভেড়া জীবিত থাকলেও নেকড়ে যদি তার গায়ে দাঁত বসিয়ে থাকে, তবে উক্ত ভেড়ার গোশত ইসলামী শরী'অত মোতাবেক হারাম। হিংস্র জন্তু কোনো প্রাণীর উপর অক্রমণ করলে উক্ত প্রাণী পূর্ণ মাত্রায় ভীত-প্রকম্পিত হয়। এভাবে প্রাণীর দেহে হিস্টামিনের উপস্থিতি তাকে মানুষের খাওয়ার অনুপযোগী করে দেয়। হিংস্র জন্তুর মুখের মধ্যে পাগলা রোগের জীবাণু থাকে।

শহরের কুকুরের দেহে উক্ত রোগের জীবাণু বনের হিংস্র জন্তুর মাধ্যমে প্রবেশ করে। চিতা বাঘ, নেকড়ে বাঘ, শৃগাল, খেঁকশিয়াল, বন বিড়াল, সিংহ ইত্যাদি কোনো প্রাণীর উপর মুখ দিয়ে থাবা মারলে সেখানে দাঁত বসে যায় এবং এর সাথে পাগলা রোগের জীবাণু ঢুকে যায়। জলাতংক (Rabies) এমন একটি মারাত্মক রোগ, এ রোগে আক্রান্ত ব্যক্তি আজ পর্যন্ত একজনও প্রাণে বাঁচে নি। যে ব্যক্তি এ রোগের শিকার হয়, কোনো চিকিৎসাতেই তার জীবন বাঁচানো যায় না।

ইসলাম পূর্ব থেকেই অবগত ছিল, হিংস্র জন্তুর মাধ্যমে পাগলা রোগ ছড়িয়ে পড়লে এর চিকিৎসা আদৌ সম্ভব হবে না। এ জন্য ইসলাম মুসলমানদেরকে পাগলা রোগ থেকে বাঁচার জন্য তিনটি গুরুত্বপূর্ণ পন্থা অবলম্বনের নির্দেশ দিয়েছে।
(১) কখনও ঘরের মধ্যে কুকুরকে স্থান দিবে না। লম্পট কুকুর (টো টো করে ঘুরে বেড়ায় এমন কুকুর) মেরে ফেলবে।
(২) কুকুর কোনো পাত্রে মুখ দিলে উক্ত পাত্র সাতবার ধৌত করবে। তন্মধ্যে একবার মাটি দ্বারা উত্তমরূপে পরিষ্কার করবে।
(৩) যে প্রাণীর শরীরে কুকুর বা কুকুরের মতো জীবজন্তুর মুখের লালা প্রবেশ করেছে, সে প্রাণীর গোশতও খাবে না।

• নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জরুরী নির্দেশের মাধ্যমে একবার মদীনার সমস্ত কুকুর নিধন করেন। তারপর ইরশাদ করেন: যে ঘরের মধ্যে কুকুর থাকবে, সে ঘরে রহমতের ফিরিশতা প্রবেশ করবে না। তারপর এক বাণীতে বলেন, কুকুর পরিবারের সদস্যদের জন্য সর্বদা শান্তি ও কষ্টের কারণ হয়ে দাঁড়ায়।

লাহোর সেনানিবাসে আধুনিক ফ্যামিলি “নীশি” নামক এক জাতীয় রাশিয়ান কুকুর পালত। সারা দিন শিশুরা তার সাথে খেলাধুলা করত। এর মধ্যে ক্রোধান্বিত হওয়ার অভ্যাস ছিল না। হঠাৎ একদিন উক্ত ঘরের এক শিশুর খিচুনী (পেশী-সঙ্কোচন) দেখা দেয়। চিকিৎসকদের ব্যবস্থাপত্রেও সন্দেহ ও জটিলতা পরিলক্ষিত হয়। পরে শিশুটি সেখানেই মারা যায়। কিছু দিন অতিবাহিত হওয়ার পর অনুরূপ আলামত অপর শিশুর মধ্যে দেখা দেয়। তাকে সাথে সাথে হাসপাতালে নেওয়া হয়।

কিন্তু এ শিশুটিও অবশেষে মারা যায়। মূলত কুকুরটি উক্ত ঘরে প্রতিপালিত হচ্ছিল। এর রোগজীবাণু ও পাগলারোগ থেকে বাঁচার জন্য টীকাও (ইনজেকশন), দেওয়া হয়েছিল। কুকুরটি ঘর থেকে বাইরে যেত না। ফলে অন্যান্য কুকুর থেকে রোগজীবাণুও বহন করত না। এটি বাইরের কাউকে দংশনও করে নি। সুতরাং আমরা একে বিশেষভাবে পরীক্ষা-নিরীক্ষা করলাম।

এর দাঁত এত বড় ও সুদৃঢ় ছিল না যে, কাউকে ক্ষতি করতে পারে। কিন্তু মূলত তার সাথে সহাবস্থানের কারণে শিশু দুটি মারা যায়। তাই মানুষকে বুঝানোর জন্য কুকুরটি নিধন করে পোস্টমর্টেম করা হয়। ফলে চাক্ষুস দেখা যায়, এর শরীরে পাগলা রোগের জীবাণু ছিল এবং অন্যান্যদের উক্ত রোগে আক্রান্ত করার শক্তিও তার মধ্যে প্রবল ছিল। জীবাণু বিশেষজ্ঞদের অধিকাংশের ধারণা মতে এ রোগ জীবজন্তুর মধ্যে তখন হয় যখন তাদের শরীয়ে অন্য কোনো মাধ্যমে জীবাণু প্রবেশ করে। জীবাণু প্রবেশের ১০ দিনের মধ্যে উক্ত প্রাণী মারা যায়।

জীবাণু শরীরে প্রবেশ করেছে, অথচ জীবজন্তু রোগাক্রান্ত হয় নি -এটা একেবারেই অসম্ভব। তবে আমেরিকায় নাকি এক জাতীয় বাঁকুড় আবিষ্কার হয়েছে, যা আক্রান্ত হওয়া ব্যতীত পাগলা রোগের জীবাণু অন্য প্রাণীদের মধ্যে ছড়াতে পারে। বিশেষজ্ঞ চিকিৎসকগণের শূকর, কুকুর ইত্যাদির স্টোর (খামার) করার প্রতি তেমন সমর্থন নেই। তবে লাহোর সেনানিবাসে কুকুরই নেই। আমাদের জানা মতে এত বড় ঘটনা অর্থাৎ কোনো জীবজন্তু নিজে আক্রান্ত হওয়া ব্যতীত রোগজীবাণু অন্য প্রাণীর মধ্যে ছড়িয়ে সুস্থ থাকতে পারে তা জানা নেই।

উল্লেখ্য যে, ফ্লোরা নামে আমেরিকার এক মহিলার লজ্জাকর ঘটনা চিকিৎসা শাস্ত্রের বহু বই-পত্রে পাওয়া যায়। কুকুরের সংস্পর্শে থাকার কারণে উক্ত মহিলা পাগলা রোগে আক্রান্ত হয়েছিল। অথচ তার কুকুরকে রোগমুক্ত করা হয়েছিল। অন্য কুকুরদের সংমিশ্রণ থেকেও দূরে রাখা হয়েছিল। উল্লিখিত আলোচনা থেকে প্রমাণিত হয়, হিংস্র জীবজন্তুর লালা কেবল পাগলা রোগ নয় বরং অন্য যে কোনো মারাত্মক রোগ-ব্যাধিরও কারণ হতে পারে। সে জন্য যে প্রাণীর শরীরে হিংস্র জন্তুর লালা পড়েছে, সে প্রাণীর গোশত খাওয়া মানুষের জন্য ক্ষতিকর। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ বিষয়টি স্বাস্থ্যসম্মত বিধিতে পরিণত করতে গিয়ে বলেন- অভদ্র, দুষ্টু ও নিকৃষ্ট জীবজন্তুর গোশত খাওয়া হারাম। হাদীসে খেঁকশিয়াল ও চিতা বাঘের কথা স্পষ্ট উল্লেখ আছে।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 হারাম বস্তুর আসল রূপ

📄 হারাম বস্তুর আসল রূপ


প্রকাশ থাকে যে, ইসলাম কেবল সে সমস্ত বস্তু নিষিদ্ধ করেছে, যা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও কষ্টদায়ক। এ বিষয়ে কুরআন আইন প্রণয়ন করে দিয়েছে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একে আরও স্পষ্ট করে বর্ণনা করেছেন। ফিকহের কিতাব "তুহফাতুল আওয়াম"-এর মধ্যে হারাম বস্তুগুলোর একটি সুন্দর তালিকা প্রদত্ত হয়েছে। এতে সামান্য মতানৈক্য থাকতে পারে। সেগুলো নিম্নরূপ:

(১) কুকুর (২) শূকর (৩) বিড়াল (৪) ইঁদুর (৫) গোসাপ (৬) জোঁক (৭) শাহীন (৮) কচ্ছপ (৯) সিংহ (১০) চিতা বাঘ (১১) নেকড়ে বাঘ (১২) গণ্ডার (১৩) হাতি (১৪) ভল্লুক (১৫) শিয়াল (১৬) বাজপাখী (১৭) হায়েনা (১৮) খেঁকশিয়াল (১৯) চিল (২০) বাজ (২১) বাঁদুড় (২২) সাপ (২৩) মাকড়সা (২৪) বিচ্ছুত (২৫) কাঁকড়া (২৬) মশা (২৭) মাছি।

দুর্গন্ধ ভক্ষণকারী যাবতীয় প্রাণী হারাম। তদ্রুপ যদি হালাল প্রাণীও দুর্গন্ধ বস্তু ভক্ষণ করে, ফল তাও হারাম। একে যে প্রক্রিয়ার মাধ্যমে খাদ্যোপযোগী করা হয়, তাকে ইসতিবরা বলে। নিয়ম হল, ময়লা-আবর্জনা ভক্ষণকারী প্রাণীকে কিছু দিনের জন্য নিরাপদ সংরক্ষিত স্থানে রেখে পাক-পবিত্র খাদ্যদ্রব্য খাওয়াতে হবে। উক্ত সময়ের মধ্যে পূর্বে ভক্ষণ করা খাদ্য থেকে কোনো রোগজীবাণু প্রবেশ করে থাকলে, তার লক্ষণ প্রকাশ পাবে।

এটা একটি বিজ্ঞানসম্মত, আইনসিদ্ধ ও গ্রহণযোগ্য পন্থা। এ পন্থায় উটকে ৪০ দিন, গাভীকে ২০ দিন, ভেড়া-বকরিকে ১০ দিন এবং গৃহপালিত মুরগী ইত্যাদিকে তিন দিন পর্যবেক্ষণে রাখতে হবে। এ নির্ধারিত সময়-সীমা প্রাণীটি সুস্থাবস্থায় অতিবাহিত করলে এর গোশত ভক্ষণ করা বৈধ। অন্যথায় একে যবাহ করে বিনাশ করে দিতে হবে। কেননা তা মানুষের ভক্ষণ অনুপযোগী。

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00