📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 রাত্রিকালীন সফর

📄 রাত্রিকালীন সফর


১৯৮০ সালে আমি ভাওয়ালপুরে চাকরি করতাম। একরাতে সংবাদ পেলাম, রাজনপুরে আমার আব্বা গুরুতর অসুস্থ। সেখানে আমার এক্ষনই যেতে হবে। সুতরাং আমি পরিবার-পরিজন নিয়ে রাতের গাড়িতে যাত্রা করলাম। তৎপূর্বে দু'আ-দরূদ পড়ে নিলাম। খানপুর পৌঁছে দেখলাম, রাস্তা ভেঙে খুব সঙ্কীর্ণ হয়ে গিয়েছে। কোনো রকমে একটি একটি করে গাড়ি পার হচ্ছে। এক স্থানে এসে আমার গাড়ি, বাস ও ট্রাকের মাঝখানে আটকা পড়ে গেল। আমি চালকদের নিকট অনুরোধ করলাম। কিন্তু কে কার কথা শোনে? ট্রাক চালক আমার গাড়ির এক পাশে ধাক্কা দিল। ফলে কার প্রচণ্ড বেগে কেঁপে উঠল। ভিতরে বাচ্চারা উচ্চৈঃস্বরে কান্নাকাটি শুরু করে দিল। এ অবস্থা দেখে বাস ও ট্রাক চালক পালিয়ে গেল।

আমি নিচে অবতরণ করে পরীক্ষা করে দেখলাম, গাড়ীতে একটু আঁচড় লাগা ব্যতীত আর কিছুই হয় নি। আর গাড়ি টান দিলে ঠিকমতো চলা আরম্ভ করে। এভাবে আল্লাহর বিশেষ অনুগ্রহে গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। এত বড় মারাত্মক দুর্ঘটনা থেকে আল্লাহ পাক আমাদেরকে রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সুন্নতের উপর আমল করার কারণে রক্ষা করলেন।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 দুর্গম পাহাড় সফর

📄 দুর্গম পাহাড় সফর


কয়েক বৎসর পূর্বে এক সফরে পাহাড়ের উপর আরোহণ করেছিলাম। প্রতি কদমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর প্রদর্শিত তরীকায় আল্লাহু আকবর বলে চলছিলাম। এ সফর ছিল ভয়ংকর বিপজ্জনক। কেননা পাহাড়ের নিচে ছিল সিন্ধু সাগর। বৃষ্টির কারণে রাস্তা ছিল পিচ্ছিল ও কর্দমাক্ত। আমাদের সঙ্গে জনৈক পাঠান বৃদ্ধ ছিলেন। তিনি চিৎকার দিয়ে আল্লাহ আকবার পড়তে পড়তে এগিয়ে চলছিলেন।

এরই মধ্যে বৃদ্ধ পাঠানের পা ফসকে যায় এবং পাহাড়ের গায়ে গড়িয়ে পড়তে শুরু করেন। আমরা সবাই গড়িয়ে যেতে দেখলাম। ভাবলাম আল্লাহ ব্যতীত আর কেউ তাকে সিন্ধু সমুদ্র থেকে বাঁচাতে পারবে না। কিছুক্ষণের মধ্যে দেখলাম, তিনি ইট পাথরের উপর দাঁড়িয়ে আছেন এবং ঝোপ-ঝাড় ধরে রেখেছেন। তখন আমরা একটি রশি ঝুলিয়ে দিলাম এবং তাকে নিরাপদে টেনে উপরে উঠালাম। অথচ নিচে সোজাসুজি সমুদ্র দেখা যাচ্ছিল। বৃদ্ধ পাঠানকে উদ্ধার করার পর তার সমস্ত শরীর স্বচক্ষে পরীক্ষা করে দেখলাম, দুটি স্থানে অতি সাধারণ আঁচড় ব্যতীত আর কোনো অসুবিধা হয় নি বরং সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ আছেন। আমাদের মতো চলাফেরা ও পায়চারী করছেন। তাঁর আত্মরক্ষার কারণ কি? জিজ্ঞাসা করলে তিনি তৎক্ষণাত উত্তর দিলেন, আমি নবীজীর সুন্নত অনুসরণ করে উপরে উঠছিলাম, সেজন্য দয়াময় আল্লাহ আমাকে রক্ষা করেছেন।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 মসজিদে আসা-যাওয়ার আদব

📄 মসজিদে আসা-যাওয়ার আদব


মসজিদ যেহেতু আল্লাহর ঘর সেহেতু খুব আদবের সঙ্গে মসজিদে প্রবেশ করা উচিত। ভিতরে অবস্থানের সময়ও আদবের প্রতি সতর্ক দৃষ্টি রাখবে। বাইরে বের হওয়ার সময়ও সুন্নত তরীকা অনুসরণ করবে। গরমের দিন আমি একদিন মসজিদ থেকে বের হচ্ছিলাম। বাম পা জুতার উপর রাখতেই একটু চাপ পড়ল। তখন বুঝলাম। ভিতরে কিছু একটা ছিল। পদপিষ্ট হয়ে সেটি মারা গিয়েছে। জুতা খুলে দেখি, একটি বিষাক্ত বিচ্ছু মরে পড়ে আছে। যদি সুন্নতের পরিপন্থী ডান পা আগে রাখতাম, তবে উক্ত বিচ্ছুটি আমাকে দংশন করত। সুন্নতের বরকতে আল্লাহ পাক এ অনিবার্য দুর্ঘটনা থেকে আমাকে রক্ষা করলেন।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 কাপড় পরিধান করার তরীকা

📄 কাপড় পরিধান করার তরীকা


মুরব্বীদের নিকট শুনেছি, কাপড় পরিধান করার সময় তা ভালো করে ঝেড়ে নিও। তদ্রুপ শোয়ার সময় বিছানাপত্র উত্তমরূপে পরিষ্কার কর ও ঝাড়া দাও। তারপর গরমের সময় একদিন কাপড় পরিবর্তন করছিলাম, মনে হল কাপড়টা প্রথমে ঝাড়া দেই। যখনই সেলোয়ার ঝাড়া দিলাম, দেখলাম- একটি বিচ্ছু টপ করে নিচে পড়েছে। সাথে সাথেই বিচ্ছুটিকে মেরে ফেললাম। এভাবে আল্লাহ তা'আলা বিপদ থেকে উদ্ধার করলেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00