📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 প্রসব কষ্ট লাঘবে ইয়াসীনের প্রভাব

📄 প্রসব কষ্ট লাঘবে ইয়াসীনের প্রভাব


...সূরা ইয়াসীনের বরকত ইতোপূর্বে বহুবার পরীক্ষিত ও প্রমাণিত হয়েছে। কয়েক বৎসর পূর্বে আমার এক বোন সন্তান প্রসব সমস্যায় পড়ে ক্লিনিকে ভর্তি হন। মহিলা ডাক্তার চেকআপ করে বলল, বাচ্চা উল্টা অবস্থায় আছে। প্রসব হতে আনুমানিক ১২ ঘণ্টা সময় লাগবে। তখনও যেহেতু যথেষ্ট সময় ছিল, তাই আমি সূরা ইয়াসীন পড়ে ফুঁ দিয়ে মহিলাকে পানি পান করিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ! আধ ঘণ্টার মধ্যে সন্তান প্রসব করে মহিলা ঘরে ফিরে গেল। তারপর মহিলা-ডাক্তার রোগীকে লেবার রুমে আনার জন্য নার্সকে যখন টেলিফোন করে, তখন উত্তরে বলেন-তিনি সন্তান প্রসব করে ঘরে চলে গেছেন। কোনো প্রকার সমস্যাও দেখা দেয় নি। এতৎশ্রবণে মহিলা ডাক্তার আমাকে ফোন করে বললেন, এটা কিভাবে সম্ভব হল? আমি বললাম, সূরা ইয়াসীনের বদৌলতে; আল্লাহর মেহেরবানীতে। তখন ডাক্তার হতবাক হয়ে গেলেন।

এর কয়েক মাস পর আমার এক মহিলা ভক্তের সন্তান প্রসবের কথা ছিল। মহিলা ডাক্তার ১২ ঘণ্টা পরে প্রসব হওয়ার কথা বললেন। কিন্তু সূরা ইয়াসীনের বরকতে মাত্র এক ঘণ্টার মধ্যে নিরাপদে গর্ভ খালাস হয়ে গেল। ক্লিনিকের সকলে ঘটনা শুনে অবাক হয়ে যায়। আমি তাদেরকে সূরা ইয়াসীনের বরকত ও ফযীলতের কথা শুনালে আরও বিস্মিত হয়।

মোটকথা, আমাদের ও দীনের মাঝে দূরত্ব সৃষ্টি হয়ে গিয়েছে। আল্লাহ আমাদের মধ্যে তাঁর কালামের একীন পয়দা করার তাওফীক দান করুন।

মাওলানা মুহাম্মাদ আসলাম মরহুম নাশতার কলেজ মসজিদের খতীব ছিলেন। একদিন তাঁর সাক্ষাতে গিয়ে দেখলাম, একজন গরীব লোক বসে কাঁদছে। তাকে বলছে, আমার স্ত্রী দুদিন যাবৎ ক্লিনিকে পড়ে আছে। তার সন্তান প্রসব হবে। কিন্তু অনেক বিলম্ব হচ্ছে। ডাক্তাররা অপারেশন করার সিদ্ধান্ত নিয়েছেন। ইতোপূর্বে ঔষধপত্র ও চিকিৎসায় বেশ টাকা খরচ করা হয়েছে। দুই ব্যাগ রক্ত কেনার টাকাও প্রয়োজন।

তখন উক্ত মাওলানা মরহুম একটি পাত্রে কিছু পানি চাইলেন। ইয়াসীন সূরা পড়ে পানিতে দম করে রোগীকে পান করানোর জন্য পাঠিয়ে দিলেন। আল্লাহর কি অপূর্ব শান। উক্ত পানি পান করানোর সাথে সাথে মহিলার সন্তান প্রসব হয়ে গেল এবং অপারেশনের বিরাট প্রোগ্রাম খতম হয়ে গেল।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 সুন্নত তরীকায় সফর করার কতিপয় ঘটনা

📄 সুন্নত তরীকায় সফর করার কতিপয় ঘটনা


নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মুসলমানদেরকে দীনের উপর চলা অতি সহজ করে দিয়েছেন। তাঁর এক একটি তরীকা অর্থাৎ সুন্নত গোটা বিশ্ব থেকে অধিক মূল্যবান। প্রতিটি মানুষ সফর করে। সুতরাং আমরা যদি রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তরীকায় সফর করি, তবে সর্বপ্রকার বিপদাপদ ও দুর্ঘটনা থেকে নিরাপদ থাকব ইনশাআল্লাহ।

কয়েক বছর পূর্বে Pia তে কয়েকবার দুর্ঘটনা ঘটেছিল। PIA কর্তৃপক্ষকে সুন্নত তরীকায় সফর করার পরামর্শ দেওয়া হয়। সুতরাং যখন থেকে দু'আ পড়ে সুন্নত তরীকায় সফর শুরু করে, তখন দুর্ঘটনা থেকে নিরাপত্তা লাভ করে। এ সম্পর্কে নিম্নে কয়েকটি বাস্তব ঘটনা উল্লেখ করা হল।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 দুর্ঘটনায় আমার জনৈক বন্ধুর নিরাপদ থাকা

📄 দুর্ঘটনায় আমার জনৈক বন্ধুর নিরাপদ থাকা


একবার আমার এক বন্ধু বাসযোগে রাজনপুর থেকে ডেরাগাজী খান যাচ্ছিলেন। সফরের পূর্বে তিনি সুন্নাত মতো দু'আ-দরূদ পড়ে নেন। পথিমধ্যে সীটে বসে ঘুমিয়ে যান এবং বাসটি দুর্ঘটনায় পড়ে উল্টে যায়। আহত যাত্রীদের চীৎকারে তার ঘুম ভেঙে যায়। তিনি ব্যতীত সকল যাত্রী আহত হয়। গাড়ি থেকে বের হয়ে অন্যান্য যাত্রীদের সাহায্য করেন এবং আহতদের হাসপাতালে পৌঁছান। আমরা যদি সকল চালক ও কনট্রাক্টর, হেলপার ও সংশ্লিষ্টদের সুন্নত তরীকায় চলার প্রতি গুরুত্বারোপ করতাম এবং এ নুরানী তরীকাকে ট্রেনিংকোর্সের অন্তর্ভুক্ত করতাম, তবে দৈনন্দিন দুর্ঘটনা থেকে মুক্তি পেতাম।

মূলকথা হল, আমাদের উচিত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রদর্শিত সুন্নত তরীকাকে আমাদের জান, মাল, ও ইজ্জতের চেয়ে অধিক প্রিয় মনে করা।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 ফয়ছলাবাদ সফর

📄 ফয়ছলাবাদ সফর


আমি একবার মুলতান থেকে কার যোগে ফয়সালাবাদ এক রোগী দেখার জন্য গিয়েছিলাম। আমাকে সামনের সীটে চালকের সাথে বসানো হল। গাড়ি যাত্রা শুরু করল। ঝঙ্গের নিকট বৃষ্টি হওয়ার কারণে সেখানে পানি জমে গিয়েছিল। রাস্তা কর্দমাক্ত হওয়ায় গাড়ি প্রায় দুর্ঘটনার শিকার হতে যাচ্ছিল। সেখানে একটি পুল ছিল। তার চারপাশ পানিতে ভরপুর ছিল। কয়েকটি বাস-গাড়িও পুল থেকে ছিটকে পড়েছিল পানিতে। আমাদের গাড়ী সেখানে পৌঁছলে পিছলাতে শুরু করে। আমি জিজ্ঞাসা করলে চালক বলল, গাড়ী পিছলে যাচ্ছে। কিছুতেই কিছু করা যাচ্ছে না। সম্মুখের দোকানদার ও লোকেরা 'মারল', 'মারল' বলে চিৎকার করে উঠল। গাড়ি পানিতে পরিপূর্ণ একটি গর্তের দিকে যাচ্ছিল। একেবারে গর্তের মুখের কাছাকাছি হলে হঠাৎ পিছনে সরে এসে পুলের উপরে উঠে গেল এবং বিপদমুক্ত হয়ে গাড়ি থেমে গেল। আল্লাহর অশেষ মেহেরবানীতে গাড়িসহ আমরা দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। অনেক লোকের ভিড় জমে গেল। বুঝে আসছিল না যে, কে এ গাড়ি পিছনে নিয়ে গেল আবার কে-ই বা পুলের উপর উঠিয়ে দিল? আমাদের সকলের দৃঢ় বিশ্বাস ছিল, সুন্নত তরীকায় সফর করার কারণে আমরা বড় ধরনের বিপদ থেকে বেঁচে গিয়েছি। আল্লাহ আমাদেরকে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরীকার উপর চলে উভয় জগতের সফলতা অর্জন করার পাকাপোক্ত একীন দান করুন। আমীন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00