📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 সূরা ইয়াসীনের কয়েকটি বৈশিষ্ট্য

📄 সূরা ইয়াসীনের কয়েকটি বৈশিষ্ট্য


বিভিন্ন কিতাবপত্রে অনেকবার পড়েছি, যে ব্যক্তি সূরা ইয়াসীন তিলাওয়াত করে, তাকে ক্ষমা করে দেওয়া হয়। যে ক্ষুধার্ত অবস্থায় পড়বে সে পরিতৃপ্ত হবে। পথভোলা ব্যক্তি পড়লে পথ পেয়ে যাবে। খাদ্য কম হয়ে যাওয়ার ভয়ে যে পড়ে, সে যথেষ্ট খাদ্য পাবে। মৃত্যু যন্ত্রণায় কাতর ব্যক্তির নিকট পড়লে মৃত্যুকষ্ট লাঘব হয়। প্রসব কষ্টে পতিত মহিলার নিকট পড়লে সহজে বাচ্চা প্রসব হয়। উল্লেখিত সকল সমস্যায় আমি সূরা ইয়াসীন পড়েছি এবং হুবহু উপরিউক্ত উপকারই পেয়েছি।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 জনৈক রোগীর করুণ কাহিনী

📄 জনৈক রোগীর করুণ কাহিনী


আমার এক রোগী মৃত্যু কষ্টে পতিত হয়েছিল। চেহারার রং পীতবর্ণ হয়ে গিয়েছিল। চোখ বসে গিয়েছিল এবং চরম ছটফট করছিল। এমতাবস্থায় আমি আস্তে আস্তে সূরা ইয়াসীন পড়া শুরু করলাম এবং চিকিৎসকদেরকে চিকিৎসার ব্যাপারে পরামর্শ দিলাম। আমি যখন সূরা ইয়াসীন পড়া সমাপ্ত করলাম, তখন তার চেহারা হঠাৎ পরিবর্তন হয়ে গেল এবং শ্বাস বন্ধ হয়ে সে আল্লাহর প্রিয় হয়ে গেল। দেখলাম উভয় চোখ থেকে পানি তার চোয়ালের উপর গড়িয়ে পড়ল। সূরা ইয়াসীন পড়ার পূর্বে বেচারা খুব কঠিন ও সংকটপূর্ণ অবস্থায় ছিল। আল্লাহ তা'আলা তাঁর কালামের বরকতে মৃত্যুর কঠিন যন্ত্রণা সহজ করেছেন।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 আরও একটি ঘটনা

📄 আরও একটি ঘটনা


কয়েক বৎসর পূর্বে মুলতান থেকে আমি ফোকার বিমানে যাত্রা করি। আধ ঘণ্টার মধ্যে আমাদের চলন্ত বিমানটি প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে। ফোকার বিমান হালকা-পাতলা হওয়ার কারণে তখন খুব নড়াচড়া করছিল। যাত্রীরা তো দুশ্চিন্তায় অস্থির। আমি সূরা ইয়াসীন পড়া শুরু করলাম। এরই মধ্যে প্রবল ঝড় বিমানকে ভারতে নিয়ে গেল। সেখানে সতর্ক সংকেত পাওয়ার পর পাইলট প্রত্যাবর্তনের দিক ঠিক করল এবং আমরা নিরাপদে মুলতান পৌঁছলাম। মুহূর্তের মধ্যে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু তা থেকে আল্লাহ তা'আলা তার কালামের বরকতে আমাদেরকে ভালয় ভালয় ঘরে পৌঁছে দিলেন।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 কষ্টকর সফর

📄 কষ্টকর সফর


একবার আমরা পাহাড়ের উপর সফর করছিলাম। হঠাৎ গাড়ী নষ্ট হয়ে গেল। ইফতারীর সময়ও ছিল খুব নিকটবর্তী। কিন্তু সাথে এক বিন্দু পানিও ছিল না। সবাই ভেঙ্গে পড়েছিল। কারণ, চারিদিকে পাহাড়-পর্বত ব্যতীত কিছুই দেখা যাচ্ছিল না। আমাদের ডাক্তার সাহেব ক্ষুধা, পিপাসা, ভয়-ভীতি ইত্যাদি অবস্থায় সূরা ইয়াসীন পড়তে বলেছিলেন। দুশ্চিন্তার মধ্যে সকল সঙ্গীসাথী সূরা ইয়াসীন পড়া শুরু করলাম। হঠাৎ কয়েক মিনিট যেতে না যেতেই একটি খালী গাড়ি আমাদের নিকট এসে থেমে গেল এবং আমাদেরকে গাড়িতে আরোহণ করতে বলা হল। আমরা সকলে বিস্ময়ে অভিভূত হলাম, কিভাবে আল্লাহ তাআলা মরুভূমির মধ্যে আমাদের জন্য সহজে সুন্দর ব্যবস্থা করে দিলেন। গাড়ীর চালককে জিজ্ঞাসা করা হলে আশ্চর্যজনক কথা শুনিয়ে বলল, সে অন্য কোনো দিকে যাচ্ছিল; কিন্তু ভুলক্রমে এদিকে এসে পড়েছে। সুতরাং আল্লাহর বিশেষ অনুগ্রহে সকল বন্ধু নিরাপদে ঘরে পৌঁছলাম।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00