📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 হৃৎপিণ্ডের রোগ-ব্যাধি

📄 হৃৎপিণ্ডের রোগ-ব্যাধি


হৃৎপিণ্ড একটি ক্রিয়াশীল অঙ্গ। এটা গতিশীলতাকে পছন্দ করে। কিন্তু হৃৎপিণ্ড বাহক মানুষ অধিক অলসতা করে এবং কাজ থেকে বিরত থাকে। সুতরাং মানুষ যদি হৃৎপিণ্ডের মতো সচল ও সক্রিয় না হয়, তবে হৃৎপিণ্ড অকেজো হয়ে যায়। তারপর একে সক্রিয় ও সচল করার জন্য চিকিৎসার নিমিত্তে বিভিন্ন উপায়-উপকরণ ও পন্থা অবলম্বন করতে হয়। কিন্তু তাও অকেজো হলে অনেক জটিলতা দেখা দেয় এবং পরে এর চিকিৎসার একমাত্র উপায় হচ্ছে হাঁটা।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 মেদভুঁড়ি

📄 মেদভুঁড়ি


মেদভুঁড়ি কি অপ্রতিরোধ্য? আদৌ নয়। এর যথাযথ চিকিৎসা রয়েছে। একবার এক পুলিশ অফিসার আমার নিকট এসেছিল তার মেদভুঁড়ি কমানোর জন্য। আমি তাকে কিছু ঔষধপত্র দেই এবং প্রত্যহ ৫ কিলোমিটার পথ পায়ে হাঁটতে বলি। সে এর প্রতি মনোনিবেশ করে এবং নিয়মিত হাঁটাহাঁটি করে। ফলে মাত্র ৪০ দিন পর তার পেট ও শরীর স্বাভাবিক হয়ে যায়। এমনকি পরিশেষে তার জামা-পায়জামা ছোট করার প্রয়োজন হয়।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 অর্শ্বরোগ

📄 অর্শ্বরোগ


কোন কোন ভাষায় অর্শ্বরোগকে "বসা রোগ" বলা হয়। কেননা পায়ে চলাফেরা করে এমন ব্যক্তিদের অর্শ্বরোগ কম হয়। এ রোগের চিকিৎসা যদি পায়ে চলা দ্বারা করা হয়, তবে বহু উপকার হয়। বাত আক্রান্ত অর্শ্বরোগী অবশ্য চলতে পারে না। কিন্তু তবু তারা যখন পায়ে চলা শুরু করে দেয় এবং বিরতিহীনভাবে নিজস্ব ভঙ্গিতে চলতে থাকে, তখন রোগ চিরদিনের জন্য তাকে সালাম দিয়ে চলে যাবে। তবে সবচেয়ে বড় কথা হল, যদি এটা সুন্নত মনে করে করা হয়, তবে সাওয়াব তো আদৌ কম হবে না। উপরন্তু দুনিয়ার লাভও অনায়াসে অর্জিত হবে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00