📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 গ্যাস্ট্রিক

📄 গ্যাস্ট্রিক


বাস, ট্রেন, স্টেশন, বাজার, অলিতে-গলিতে সর্বত্র ইদানিং আপনি হজমের ঔষধপত্রের বিজ্ঞাপনের ছড়াছড়ি দেখবেন অথবা গুলি, বড়ি, দানা, মিকচার ইত্যাদির বিক্রেতা পাবেন। সকলেই দাবি করে, এটা গ্যাস্ট্রিক ইত্যাদি রোগ নিরাময়ের একমাত্র মহৌষধ। বর্তমানে দেশে পাকস্থলীর রোগ-ব্যাধি নিরাময়ের জন্য যত ঔষধপত্র তৈরি হচ্ছে এবং অন্যান্য রোগের জন্য হবে, তন্মধ্যে গ্যাস্ট্রিকের অন্যতম চিকিৎসা হল, পায়ে হাঁটা এবং চলাফেরা করা। আমরা যখন ঘি দিয়ে পাকানো সুস্বাদু খাদ্য খেয়ে চেয়ারে বসে থাকি এবং চলাফেরা করি না, তখন উক্ত খাদ্য পঁচে যায়। ফলে তা রোগ প্রতিষেধক হওয়ার পরিবর্তে রোগজীবাণুতে পরিণত হয়।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 কোষ্ঠকাঠিন্য

📄 কোষ্ঠকাঠিন্য


এটি একটি কঠিন সমস্যা। ঔষধপত্র, বটিকা, ফাইল ইত্যাদি খেলে যদি এর উপশম হয়, তবে তো ভালো। অন্যথায় রোগী চিকিৎসার সাথে সাথে যদি পায়ে হেঁটে চলাফেরা শুরু করে দেয়, তবে কোষ্ঠকাঠিন্য থেকে ইনশাআল্লাহ পরিত্রাণ পাবে।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 হৃৎপিণ্ডের রোগ-ব্যাধি

📄 হৃৎপিণ্ডের রোগ-ব্যাধি


হৃৎপিণ্ড একটি ক্রিয়াশীল অঙ্গ। এটা গতিশীলতাকে পছন্দ করে। কিন্তু হৃৎপিণ্ড বাহক মানুষ অধিক অলসতা করে এবং কাজ থেকে বিরত থাকে। সুতরাং মানুষ যদি হৃৎপিণ্ডের মতো সচল ও সক্রিয় না হয়, তবে হৃৎপিণ্ড অকেজো হয়ে যায়। তারপর একে সক্রিয় ও সচল করার জন্য চিকিৎসার নিমিত্তে বিভিন্ন উপায়-উপকরণ ও পন্থা অবলম্বন করতে হয়। কিন্তু তাও অকেজো হলে অনেক জটিলতা দেখা দেয় এবং পরে এর চিকিৎসার একমাত্র উপায় হচ্ছে হাঁটা।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 মেদভুঁড়ি

📄 মেদভুঁড়ি


মেদভুঁড়ি কি অপ্রতিরোধ্য? আদৌ নয়। এর যথাযথ চিকিৎসা রয়েছে। একবার এক পুলিশ অফিসার আমার নিকট এসেছিল তার মেদভুঁড়ি কমানোর জন্য। আমি তাকে কিছু ঔষধপত্র দেই এবং প্রত্যহ ৫ কিলোমিটার পথ পায়ে হাঁটতে বলি। সে এর প্রতি মনোনিবেশ করে এবং নিয়মিত হাঁটাহাঁটি করে। ফলে মাত্র ৪০ দিন পর তার পেট ও শরীর স্বাভাবিক হয়ে যায়। এমনকি পরিশেষে তার জামা-পায়জামা ছোট করার প্রয়োজন হয়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00