📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান 📄 খেজুর চিবিয়ে বাচ্চার মুখে দেওয়া

📄 খেজুর চিবিয়ে বাচ্চার মুখে দেওয়া


আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভূমিষ্ঠ হওয়ার পর তাঁর মা তাঁকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খিদমতে উপস্থিত হন। উদ্দেশ্য 'তাহনীকা' করণ বা তাঁর মুখের পবিত্র লালামিশ্রিত চর্বিত খেজুরের অংশবিশেষ নবজাতকের মুখে দিয়ে বরকত লাভ করা। মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র মুখের চর্বিত খেজুরের মাধ্যমে সর্বপ্রথম তাকওয়া ও হিকমত তাঁর দেহে প্রবেশ করে।

ফন্ট সাইজ
15px
17px