📄 রাসায়নিক চিকিৎসা পদ্ধতি
রং প্রস্তুতকারক বিশেষজ্ঞদের মতে রং মানুষের জীবনের উপর খুবই খারাপ প্রভাব ফেলে এবং মানুষ যে রংটি বার বার দেখে, সে রংয়ের প্রভাব তার জীবনের উপরও পতিত হয়। যেহেতু অধিকাংশ পালিশ লাল রংয়ের হয়ে থকে এবং এ রং রাগ, ক্রোধ এবং রক্তচাপ বৃদ্ধি করে, তাই পূর্ব হতেই এ রোগে আক্রান্ত লোকদের রোগ তাৎক্ষণিকভাবে বৃদ্ধি পায়। আর সুস্থ লোকেরাও ধীরে ধীরে এ সকল রোগে আক্রান্ত হয়ে যায়。
মানুষের স্বাস্থ্য এবং সুস্থতার উপর প্রতিটি রংয়ের আলাদা একটি প্রভাব থাকে। বর্তমান আধুনিক ফ্যাশন বিভিন্ন রংয়ের নখ পালিশ ব্যহারের পরামর্শ দেয় এবং বিভিন্ন রংয়ের এলার্জি সাধারণ মানুষের জন্যও অসহনীয়। তাহলে একজন রোগী কি তা সহ্য করতে পারে? নখ পালিশ নখের বায়ুকূপ বন্ধ করে দেয়। তাছাড়া নখপালিশে বিভিন্ন রংয়ের কেমিক্যাল থাকে। এজন্য এ কেমিক্যাল অসংখ্য রোগের কারণ হয়। বিশেষত তার প্রভাব শরীরের হরমোনারী সিস্টেমে মারাত্মকভাবে আঘাত হানে। যার ফলে কঠিন কঠিন স্ত্রীরোগ সৃষ্টি হয়।