📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 মায়েদের দুধ কমে যাওয়া

📄 মায়েদের দুধ কমে যাওয়া


তৃতীয় বিশ্বের সকল দেশেই সাদা বিষ অর্থাৎ পাউডার দুধের চাহিদা যথেষ্ট বেড়ে গিয়েছে। এমনকি যেসব দুধকে ইউরোপীয় রাষ্ট্রগুলোতে অবৈধ এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সাব্যস্ত এবং নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সে সকল দুধ তৃতীয় বিশ্বের দেশগুলোতে খোলা বাজারে বিক্রয় হয়ে থাকে。
কিছুদিন পূর্বেও কি এত সব দুধের অস্তিত্ব ছিল? বাচ্চাদেরকে কি এ সব দুধ খাওয়ানো হত? মায়েরা কি এ সব দুধের কথা জানত? ড. আল্লামা ইকবাল কি ডিব্বার দুধে লালিত-পালিত হয়েছেন? মাওলানা জাফর আলী খান কি ডিব্বার দুধ খেয়ে বড় হয়েছেন? কায়েদে আযম খান কি ডিব্বার দুধ খেয়ে বড় হয়েছেন? নেপোলিয়ান কি ডিব্বার দুধ খেয়েছেন? আবরাহাম লিংকন কি ডিব্বার দুধে লালিত-পালিত হয়েছেন? ইংল্যান্ডের রাণীমাতা কোন্ কোম্পানির ডিব্বার দুধ খেয়েছিলেন?
আমার নিকট চিকিৎসার উদ্দেশ্যে অনেক ভদ্র মহিলা আগমন করেন। তাদের অধিকাংশই অভিযোগ করেন, আমার দুধ শুকিয়ে গেছে। আমাকে ডাক্তার সাহেব সন্তানের জন্য অমুক ডিব্বার দুধ ব্যবহার করার পরামর্শ দিয়েছেন।
১) সম্পদের লোভ কতিপয় স্বার্থান্বেষীদের চোখে জুলুমের চশমা পরিয়ে দিয়েছে। কোম্পনীরা কতিপয় স্বার্থপর ডাক্তারদেরকে টিভি, ডিশ, ফ্রিজ, এসি দিয়ে বলে, আপনি শুধু আমাদের কোম্পানীর ঔষধ প্রেসক্রিপশনে লিখবেন। বর্তমানে ডিব্বার দুধের অবস্থাও অনুরূপ। অনেক চিকিৎসক জেনে শুনেও বাচ্চাদেরকে ডিব্বার দুধ খাওয়ানোর পরামর্শ দেন。
২) কোনো কোনো মহিলা স্তনের সৌন্দর্য ঠিক রাখার জন্য দুধ খাওয়ায় না। কারণ, এতে স্তন ঝুলে পড়তে পারে।
৩) অধিকাংশ মহিলাদেরই কোনো রোগ অথবা বাইরের কোনো কারণে যেমন ব্রেসিয়ার ব্যবহার করায় দুধ শুকিয়ে যায়। যার ফলে বাচ্চা বুকের দুধ থেকে বঞ্চিত হয়। সুতরাং ভালোভাবে স্মরণে রাখতে হবে, ব্রেসিয়ারের ব্যবহার মহিলাদের দুধকে কমিয়ে বরং নিঃশেষ করে দেয়。
চরম অনুভূতি: ব্রেসিয়ারের ব্যবহার যেহেতু স্তন ঢেকে রাখে এবং তেঁপে থাকে, এজন্য তাদের ভিতর অনুভূতি সৃষ্টি হয়ে যায়। তাছাড়া সারাদিন কাজকর্মে উপর নিচ হতে হয়। ফলে স্তনে ব্রেসিয়ারের ঘষা লাগে। ঘষার ফলে এলার্জি হয়, বিভিন্ন জীবাণু এবং ব্যাকটেরিয়া আক্রমণ করে। এভাবে একজিমা, ঘা, ফোঁড়া, ফুস্কুরি ইত্যাদি রোগ দেখা দেয়।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 সুবিবেচনার জন্য একটি উদাহরণ

📄 সুবিবেচনার জন্য একটি উদাহরণ


আপনি মাঝখানে ফোম আর উপরে নিচে পলিয়েস্টার এর আস্তরণ বিশিষ্ট একটি ব্যাগে হাত ঢুকিয়ে ব্যাগটির মুখ বন্ধ করে দিন। এভাবে হাত ব্যাগের ভিতর মাত্র ছয় ঘণ্টা রাখুন। ছয় ঘণ্টা পর হাত খুলে হাতের অবস্থা বরং পুরো শরীরের অবস্থাটাই একবার দেখুন。

এবার চিন্তা করুন! হাত হল একটি শক্ত অঙ্গ আর স্তন হল একটি নরম, সংবেদনশীল ও নাজুক অঙ্গ। সুতরাং এর অবস্থাটা কিরূপ হবে?

একজন ফিজিওথেরাপিস্ট-এর মতে, ব্রেসিয়ার নারীদের যৌন চাহিদা প্রয়োজনের চেয়ে আরও অনেক বাড়িয়ে দেয়। ফলে যেনার আশঙ্কা বৃদ্ধি পায়。

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 স্নায়ুবিক রোগসমূহ

📄 স্নায়ুবিক রোগসমূহ


গবেষণা দ্বারা প্রমাণিত হয়েছে, স্তনের উপর ব্রেসিয়ারের প্রভাব শরীরের সকল স্নায়ুবিক শৃঙ্খলায় বিরূপ প্রভাব ফেলে। এরূপ নারী সর্বদা নিম্নের পরিস্থিতিগুলোর শিকার হতে পারে。
• এ ধরনের নারী খুবই অনুভূতিপ্রবণ হয়ে থাকে এবং ছোট ছোট কথায়ও আবেগাপ্লুত হয়ে পড়ে।
• মেজাজ খিটখিটে হয়ে যায়।
• কোমর এবং ঘাড় ব্যথার রোগে আক্রান্ত হয়。
• মাথা ভারী এবং হৃদকম্পন রোগ হয়ে যায়。

বি. দ্র. অধমের হাদীসের কিতাব এবং হাদীস বিশারদদের নিকট তথ্য অনুসন্ধান করে জানতে পেরেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর যুগে ব্রেসিয়ারের ব্যবহার মোটেও ছিল না। আপনি যদি বাস্তবিকই ব্রেসিয়ার ব্যবহারে অভ্যস্ত থাকেন, তবে সুতী কাপড়ের ব্রেসিয়ার ব্যবহার করতে পারেন。

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00