📄 চর্মরোগ (SKEENDISEASES)
শেভের কারণে চামড়ার যে পরিমাণ ক্ষতি হয়, শরীরের অন্যান্য অংশে সম্ভবত এ পরিমাণ ক্ষতি সাধিত হয় না। মূলত শেভের সময় রেজার বা ক্ষুর চামড়াতে দলতে থাকে। আর প্রত্যেক শেভকারীই চায়, তার চেহারায় যেন একটি দাড়িও না থাকে এবং চেহারার সৌন্দর্য ফুটে উঠে। তাই বারবার একটি চামড়াকে ব্লেড অথবা ক্ষুর দিয়ে মুণ্ডানো হয়। ফলে চামড়া খুবই স্পর্শকাতর (Sensitive) হয়ে যায় আর বিভিন্ন রোগ সহজেই সৃষ্টি হয়।
ভোঁতা ক্ষুর অথবা ব্লেড দিয়ে শেভ করতে হলে যথেষ্ট বল প্রয়োগ করতে হয়। ফলে চামড়ায় ক্ষতের সৃষ্টি হয়। যা আমাদের দৃষ্টিতে ধরা পড়ে না। কিন্তু এর প্রদাহ অনুভূত হয়। যখন চামড়ায় কোনো ক্ষত সৃষ্টি হয়, তখন জীবাণু প্রবেশের সুযোগ সৃষ্টি হয়। এভাবেই শেভকারী বিভিন্ন রোগ-ব্যাধির শিকার হয়ে যায়। প্রথমে চেহারায় একপ্রকারের গুটি দেখা দেয়। পরে অন্য একপ্রকার চর্ম প্রদাহ দেখা দেয়, যাকে Sycosis Borleac বলা হয়।
এ ছাড়া আরো অনেক ছোঁয়াচে রোগ চেহারায় দেখা দেয়। পরে তা সারা শরীরে ছড়িয়ে পড়ে। যার কিছু নমুনা নিম্নে প্রদান করা হল:
• চেহারার ব্রণ (Acne Vulgaris) • চেহারার খুশকী: (Dandruf Seleorrhoese) • মেছতা (চেহারার কালো দাগ) (Acne Rosaced) • একজিমা (Eczema) • নাকের গুটি ও মেছতা (Rhimophijma) • এ্যালার্জি (Allergy)
📄 আল্ট্রাভায়োলেট রশ্মির ক্ষতি
• অ্যাল্ট্রাভায়োলেট (Ultraviolet Ray) রশ্মি চামড়ার অনুভূতি শক্তিকে খুবই ক্ষতিগ্রস্ত করে। কারণ, এ রশ্মিগুলি রৌদ্রে থাকে আর রৌদ্র থেকে বেঁচে থাকা সম্ভব নয়। তাই এটা চামড়ার উপর তাৎক্ষণিক প্রভাব ফেলে। ফলে চামড়ার রং কালো হয়ে যায়। চামড়ার চর্বিগ্রন্থি প্রভাবিত হয়ে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়।
📄 সেভের একটি বিশেষ প্রভাব
একাধারে শেভ করলে মস্তিষ্কের মূলে স্থিত গ্রন্থি (যার নিঃসৃত রস শরীর বৃদ্ধির সহায়ক) Pituatary gland এর উপর বিরূপ প্রভাব পড়ে। ফলে স্নায়ুবিক ব্যবস্থাপনা (Nervous System) এবং যৌন উত্তেজনায় দুর্বলতা দেখা দেয়। এরূপ অনেক রোগী আমাদের অভিজ্ঞতায় ধরা পড়েছে। এরা শেভ করা বন্ধ করার পর উক্ত রোগ থেকে মুক্তি লাভ করেছে।