📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 খাত্না ও বিশ্বের অন্যান্য জাতি

📄 খাত্না ও বিশ্বের অন্যান্য জাতি


বাচ্চাদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য প্রতিটি দেশ ও গোষ্ঠী তার পারিপার্শ্বিক অবস্থা এবং প্রয়োজন অনুসারে বিভিন্ন নিয়ম-পদ্ধতি অবলম্বন করে; বহু পূর্ব থেকেই এরূপ হয়ে আসছে। নাভি কাটার পর বাচ্চাকে গোসল দেওয়া, তারপর তাকে খুটি (একপ্রকার ঔষধ যা বাচ্চার পেট পরিষ্কার করে) পান করানো ইত্যাদি এমন একটি নিয়ম, যা সারা দুনিয়ায় পালিত হয়ে থাকে।

কিন্তু খান্নার রেওয়াজ একমাত্র ইবরাহীমী অনুসারীদের মাঝে পাওয়া যায়। তারা একে একটি ধর্মীয় নিদর্শন মনে করে। অবশ্য খ্রিস্টানরা এ কাজটি ছেড়ে দিয়েছে। মুসলমান এবং ইহুদিরা এটা কঠোরভাবে এখনো পালন করে থাকে।

কোনো কোনো পশ্চিমা খ্রিস্টানদের মতে হযরত ইবরাহীম আ.-এর পূর্বেও এ নিয়ম ছিল। এরূপ হতেও পারে। তবে তাওরাতের ভাষ্যমতে সর্বপ্রথম হযরত ইবরাহীম আ. ৮০ বৎসর বয়সে আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে নিজেও আমল করেছেন এবং পরিবারের সবাইকে আমল করিয়েছেন। এমনকি গোলামদেরকেও। আল্লাহ তা'আলার সঙ্গে তাঁর শর্তও ছিল, আল্লাহ তা'আলা তাঁর ভবিষ্যৎ বংশধরদের মধ্যেও এ সুন্নত চালু রাখবেন। এ অঙ্গীকার অনুসারে হযরত ঈসা আ.-কে জন্মের অষ্টম দিনে তাঁর খাতনা করানো হয়েছিল।

পশ্চিমা চিকিৎসকগণ খাতনার উপকারিতা ভালভাবেই বুঝেন। কিন্তু খ্রিস্টান বিশ্বের ঘৃণার ফলে এর প্রচলন করতে তারা ভয় পান। অবশ্য কোনো কোনো রোগের চিকিৎসা করা এটা ছাড়া সম্ভব হয় না। তখন তারা খাতনা করতে বাধ্য হন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00