📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 অধিক মসলাযুক্ত গুরুপাক খাদ্য খাওয়া ক্ষতিকর

📄 অধিক মসলাযুক্ত গুরুপাক খাদ্য খাওয়া ক্ষতিকর


বাজিষ্ট বোর্ণ আরও বলেন, সাদাসিধা বিশুদ্ধ খাদ্যই সুস্থতা ও সজীবতার নিয়ামক। কেননা তা মানুষের শারীরিক শৃঙ্খলা বিধানের (Physical System) জন্য উপকারী। আর যে খাদ্য মরিচ ও বিভিন্ন প্রকার মসলাযোগে পাকিয়ে সুস্বাদু করা হয়, তা নিশ্চিতরূপে শারীরিক সুস্থতার পরিপন্থী। আধুনিককালে ইউরোপীয় জগতের উপহার যেমন, রোস্ট, চিকেন ফ্রাই ইত্যাদি নিশ্চিতরূপে শারীরিক সুস্থতার পরিপন্থী। এসব খাদ্যের কারণে আলসার (Ulcer), পাকস্থলীতে গ্যাস (Acidity of Stomach) এবং বদহজমী ইত্যাদি জটিল রোগের সৃষ্টি হচ্ছে। পক্ষান্তরে ইসলাম আমাদেরকে সাদাসিধে খাদ্য ভক্ষণের পরামর্শ দিয়েছে। এতে রয়েছে স্বাদ ও সুস্থতার অপূর্ব সমন্বয়।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 মাটি ভক্ষণের নিষিদ্ধতা

📄 মাটি ভক্ষণের নিষিদ্ধতা


হযরত আবু হুরাইরা রাযি. থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন: “যে ব্যক্তি মাটি ভক্ষণ করল, সে নিজেকেই ধ্বংস করল।” (তাবারানী)

হযরত আয়েশা সিদ্দীকা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মাটি খেও না। কেননা এর মধ্যে তিনটি বড় বড় ক্ষতি রয়েছে। (ক) সর্বদাই রোগ লেগে থাকা। (খ) পেট খারাপ হয়ে যাওয়া। (গ) রঙ হলুদ হয়ে যাওয়া। (জামে কাবীর)

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 বিখ্যাত ফিজউলজিস্ট ড. কিউর-এর অভিজ্ঞতা

📄 বিখ্যাত ফিজউলজিস্ট ড. কিউর-এর অভিজ্ঞতা


ড. কিউর বহু সংখ্যক এমন রোগী দেখেছেন, যারা সর্বদা মাটি খাওয়ায় অভ্যস্থ ছিল। তাদের মধ্যে শিশু, মহিলা ও পুরুষ সব ধরনের রোগীই ছিল। তাঁর সুনিপুণ দক্ষতা ও অভিজ্ঞতাপূর্ণ রিপোর্ট নিম্নরূপ:

শিশুদের ক্ষেত্রে ক্ষতি:
• পাকস্থলী, যকৃৎ ও মস্তিষ্কের নানাবিধ জটিল সমস্যা।
• পেট বাড়তে থাকা।
• থাইরয়েড গ্ল্যান্ডের দুর্বলতা সৃষ্টি হওয়া যার কারণে স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কের ক্ষতি।
• মায়ের দুধের প্রতি অনীহা।
• শারীরিক বৃদ্ধি হ্রাস।

মহিলাদের ক্ষেত্রে ক্ষতি:
• গর্ভবতীর রুগ্ন বাচ্চা প্রসব।
• যকৃতের অবিরত বৃদ্ধি জনিত কষ্ট।
• পাকস্থলীর দুর্বলতা এবং বদহজম।
• জরায়ুর দুর্বলতা।
• গর্ভপাত ঘটা, দুধ শুকিয়ে যাওয়া।
• আরও বহুবিধ জটিল রোগ।

উপরিউক্ত রিপোর্ট থেকে বুঝা যায়, মাটি খাওয়া বড় মারাত্মক অভ্যাস। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ মাটি ভক্ষণ করতে নিষেধ করেছেন। কোনো কোনো রোগী এমন আছে, যারা সর্বদা যকৃৎ ও পেটের পাথরী রোগে ভুগছে। একবার যদি পাথর বের হয়ে যায় আবার নতুন করে পাথর সৃষ্টি হয়। এরূপ রোগীদের রোগের কারণ সম্পর্কে জরিপ চালিয়ে জানা গেছে, তাদের শতকরা ৩০ জনই মাটি খাওয়ায় অভ্যস্ত ছিল। এদের মধ্যে মহিলা ও শিশুদের সংখ্যাই বেশি। মাটি খাওয়ার কারণে কিডনী আক্রান্ত হয়। আর যখন কিডনী দুর্বল হয়ে যায়, তখন নানাবিধ জটিল ও স্থায়ী ব্যাধির সৃষ্টি হয়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00