📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 দুই কঠিন খাদ্য একত্রিত না করা

📄 দুই কঠিন খাদ্য একত্রিত না করা


পায়খানা কষাকারী খাবার অন্ত্র ও ধমনীসমূহের মধ্যে রক্ত চলাচলে বাঁধার সৃষ্টি করে। একই সাথে যদি দুই কাঠিন্যকারী খাবার খাওয়ানো হয়, তা হলে উভয়ের কাঠিন্য ক্ষমতা একত্র হয়ে অন্ত্র ও ধমনীর কার্যকরী ক্ষমতা বৃদ্ধি পেয়ে যায়। আর কার্যক্ষমতা বৃদ্ধি প্রাপ্তির দরুন শরীরে জ্বালা-যন্ত্রণা ও অসুবিধার সৃষ্টি হয়। যেমন: কাঁচা পেয়ারা ও ঢ্যাঁড়শ।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 দুই জোলাপ সৃষ্টিকারী খাবার একত্রিত না করা

📄 দুই জোলাপ সৃষ্টিকারী খাবার একত্রিত না করা


অন্ত্র ও নাড়ীর গতি যদি সর্বদা দ্রুত থাকে, তাহলে অন্ত্রে ক্ষত, আলসার ও জ্বালাপোড়া শুরু হয়ে যায়। পায়খানা তারল্যকরণ খাবার অন্ত্রের সেই গতি দ্রুত করে, যদ্বারা অন্ত্র ও পাকস্থলীর আভ্যন্তরীণ স্তর দুর্বল হয়ে জ্বালা সৃষ্টি করে। যেমন: পালং ও করলা (উষ্ণ প্রকৃতির লোকদের জন্য)।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 দুই স্থূল জাতীয় খাবার একত্রিত না করা

📄 দুই স্থূল জাতীয় খাবার একত্রিত না করা


পাকস্থলীতে স্থূলতার কারণে হজম প্রক্রিয়া ব্যাহত হয়, যার কারণে পাকস্থলীর গ্রাস নিঃশেষ হয়ে তার অ্যালকালী (Alkali) বৃদ্ধি পায় এবং মানুষ স্থায়ী গ্যাস্ট্রিক ও হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে। যেমন: পালং, কচুরমুখী, ঢ্যাঁড়শ, মাষকলাই, ছোলা ইত্যাদি।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 দুই তরল খাবার একত্রে না খাওয়া

📄 দুই তরল খাবার একত্রে না খাওয়া


যেসব খাবার দ্বারা পাকস্থলীতে দুর্বলতা সৃষ্টি হয়, তা অতিসার, বমি, বমি বমি ভাব, অবসন্নতা, বিষণ্ণতা ইত্যাদি সৃষ্টি করে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00