📄 কিবলার দিকে মুখ না করা
কিবলার দিকে মুখ বা পিঠ দিয়ে বসে প্রস্রাব-পায়খানা করতে হাদীসে নিষেধ রয়েছে। কাবাগৃহের চতুর্দিকে পজিটিভ বা ইতিবাচক আলোক রশ্মি (Positive Rays) সমগ্র বিশ্বে ছড়িয়ে রয়েছে। আর প্রস্রাব, পায়খানা ও থুথু হলো নেতিবাচক বিচ্ছুরণের অংশ। কাবার দিকে নিক্ষেপ করা ওই ব্যক্তির জন্য সার্বক্ষণিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। বিখ্যাত প্যারাসাইক্লজিস্ট ডা. কমন বীমন তাঁর সারা জীবনের গবেষণার আলোকে বলেছেন, কাবা শরীফ থেকে সর্বদা অনবরত এক ইতিবাচক আলোক রশ্মি বিচ্ছুরিত হয়ে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ছে। তাই সেদিকে নেতিবাচক আলোক রশ্মির গতি অবশ্যই ক্ষতির কারণ হবে।