📄 নামাযের পূর্বে ইস্তেঞ্জা করা
বস্তুত এ বিশেষ সূক্ষ্ম বিষয়টি স্বাস্থ্য বিজ্ঞানের ওই মূলনীতির প্রতি লক্ষ্য রেখেই প্রণয়ন করা হয়েছে, যাতে প্রস্রাব-পায়খানাকে আটকে রাখার নিষেধাজ্ঞা রয়েছে। কেননা প্রস্রাব-পায়খানা আটকে রাখায় নানা ধরনের রোগ-ব্যাধি সৃষ্টি হতে পারে। এতে সর্বাপেক্ষা বড় ক্ষতি হয় মস্তিষ্ক, পাকস্থলী, স্নায়ু ও কিডনীতে। কখনো তো প্রস্রাব-পায়খানা আটকে গেলে বমি এবং মাথা ঘোরা শুরু হয়ে যায়।
📄 পায়খানার পর মাটি দ্বারা হাত পরিষ্কার করা
প্রস্রাব-পায়খানার পর মাটি দ্বারা হাত পরিষ্কার করলেও হাতে জীবাণু লেগে থাকে আর সেই জীবাণুগুলি কতক এমনও রয়েছে, যা সাধারণ পানি দ্বারা ধোয়া হলেও ধ্বংস হয় না। এ কারণে হাত মাটি দ্বারা পরিষ্কার করতে হয়। পূর্বেই বলা হয়েছে, মাটি হলো এক প্রকার উন্নতমানের এন্টিসেপটিক। এমনকি তা কুকুরের রোগ-জীবাণুও ধ্বংস করে দেয়। আর সাধারণ রোগ-জীবাণুকে তো সাথে সাথেই ধ্বংস করে ফেলে।
📄 ডব্লিউ. সি. এবং কমোড এর মধ্যে পার্থক্য
ইউরোপীয়ান ডব্লিউ. সি. (W. C.) হলো এক ধরনের কমোড যাতে চেয়ারের মতো বসে পায়খানা করার ব্যবস্থা রয়েছে। এটা সুস্বাস্থ্যের জন্য খুবই অনুপযোগী। এ পদ্ধতি আবলম্বনে নিম্ন বর্ণিত রোগগুলি সৃষ্টি হয়:
• স্নায়ুবিক খিঁচুনি।
• স্বস্তির সাথে পায়খানা না হওয়া।
• বড় নাড়ীতে পায়খানা আটকে থাকা।
• পায়খানা করার পর প্রস্রাবের ফোঁটা পড়ার সম্ভাবনা থাকা।
• এভাবে বসে বসে পায়খানা করার দ্বারা নাড়ী ও পাকস্থলীতে চাপ পড়ে না। তাই পাকস্থলী ও নাড়ীর অসংখ্য রোগ-ব্যাধি সৃষ্টিসহ সাথে সাথে এটা শরীরের প্রাকৃতিক নিয়মের পরিপন্থী।
📄 কমোড (COMODE)
এটা মানব প্রকৃতির অনেকটা নিকটবর্তী। তাই এর ক্ষতিকর দিক অনেক কম। কিন্তু কাঁচা ও নরম মাটিতে প্রস্রাব-পায়খানার উপকারিতাসমূহ এখানে পাওয়া যায় না। অবশ্য মাটি সব জায়গায় পাওয়া দুষ্কর বিধায় অন্তত এতটুকু যথেষ্ট।