📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 প্রবাহমান পানি

📄 প্রবাহমান পানি


প্রবহমান পানিতে প্রস্রাব করা নিষেধ। কেননা এ পানি গ্রাম-গঞ্জ ঘুরে ঘুরে প্রবাহিত হয়। মানুষ ও প্রাণী সেই পানি দ্বারা উপকৃত হয়। কিন্তু যদি প্রস্রাব-পায়খানার সাথে সেই পানি মিশ্রিত হয়ে যায়, তা হলে তা রোগ-ব্যাধি ছড়াতে থাকে। তাই ভারত সরকার গঙ্গা নদীতে প্রস্রাব-পায়খানা বা ময়লা পানি ফেলতে নিষেধাজ্ঞা জারি করেছে। গঙ্গাস্নানকারীদেরকেও তথায় প্রস্রাব-পায়খানা করতে নিষেধ করেছে।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 ছায়াদার ও ফলবান বৃক্ষের নিচে ও রাস্তায়

📄 ছায়াদার ও ফলবান বৃক্ষের নিচে ও রাস্তায়


ছায়াদার বৃক্ষ হলো মানুষের অবস্থান ও আরামের স্থান। এখানে প্রস্রাব-পায়খানা করা জঘন্য অপরাধ। আর ফলবান বৃক্ষের নিচে মানুষ বিশ্রাম করে এবং তার ফল নিচে পড়ে। এ ফল যদি ওই ময়লার উপর পড়ে, তা হলে তা মানুষের ভক্ষণের উপযোগী থাকবে না। আর চলন্ত রাস্তায় সকল প্রকার মানুষের আনাগোনা থাকে। সেখানে যদি ময়লা-আবর্জনা থাকে, তা হলে সকল মানুষের জন্য তা কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। এ সমস্ত কারণে এসব স্থানে প্রস্রাব-পায়খানা করতে ইসলাম নিষেধ করেছে।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 নামাযের পূর্বে ইস্তেঞ্জা করা

📄 নামাযের পূর্বে ইস্তেঞ্জা করা


বস্তুত এ বিশেষ সূক্ষ্ম বিষয়টি স্বাস্থ্য বিজ্ঞানের ওই মূলনীতির প্রতি লক্ষ্য রেখেই প্রণয়ন করা হয়েছে, যাতে প্রস্রাব-পায়খানাকে আটকে রাখার নিষেধাজ্ঞা রয়েছে। কেননা প্রস্রাব-পায়খানা আটকে রাখায় নানা ধরনের রোগ-ব্যাধি সৃষ্টি হতে পারে। এতে সর্বাপেক্ষা বড় ক্ষতি হয় মস্তিষ্ক, পাকস্থলী, স্নায়ু ও কিডনীতে। কখনো তো প্রস্রাব-পায়খানা আটকে গেলে বমি এবং মাথা ঘোরা শুরু হয়ে যায়।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 পায়খানার পর মাটি দ্বারা হাত পরিষ্কার করা

📄 পায়খানার পর মাটি দ্বারা হাত পরিষ্কার করা


প্রস্রাব-পায়খানার পর মাটি দ্বারা হাত পরিষ্কার করলেও হাতে জীবাণু লেগে থাকে আর সেই জীবাণুগুলি কতক এমনও রয়েছে, যা সাধারণ পানি দ্বারা ধোয়া হলেও ধ্বংস হয় না। এ কারণে হাত মাটি দ্বারা পরিষ্কার করতে হয়। পূর্বেই বলা হয়েছে, মাটি হলো এক প্রকার উন্নতমানের এন্টিসেপটিক। এমনকি তা কুকুরের রোগ-জীবাণুও ধ্বংস করে দেয়। আর সাধারণ রোগ-জীবাণুকে তো সাথে সাথেই ধ্বংস করে ফেলে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00