📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 বাতাসের দিকে মুখ করে প্রস্রাব করা

📄 বাতাসের দিকে মুখ করে প্রস্রাব করা


বাতাসের দিকে মুখ করে প্রস্রাব করলে বাতাসের চাপে প্রস্রাবের ছিঁটা উড়ে এসে শরীর ও চেহারায় পড়ে। এভাবে দেহ ও পোশাক অপবিত্র হওয়ার সম্ভাবনা থাকে। আর এ অপবিত্রতা হলো রোগ-ব্যাধির উৎস। তাই প্রস্রাবের জন্য এমন দিক নির্বাচন করা উচিত যেদিক থেকে বাতাস প্রবাহিত হয় না।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 গর্তে প্রস্রাব করার নিষেধাজ্ঞা

📄 গর্তে প্রস্রাব করার নিষেধাজ্ঞা


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইঁদুর, সাপ ইত্যাদির গর্তে প্রস্রাব করতে নিষেধ করেছেন। কেননা কোনো বিষাক্ত প্রাণীর গর্তে প্রস্রাব করলে, সেই প্রাণী এসে তার ক্ষতি সাধন করতে পারে। তাছাড়া অনেক জায়গা থাকে লবণাক্ত আর সেই স্থানের গর্তের মধ্যে এসিড ও নাইট্রোজেন থাকে। সুতরাং সেখানে যদি প্রস্রাব করা হয়, যা খোদ এক প্রকার এসিড, এ উভয় প্রকার এসিড মিলে বিষাক্ত বাষ্প সৃষ্টি হয়ে মানব দেহে ক্ষতি সাধন করতে পারে।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 প্রস্রাব-পায়খানার কতিপয় নিষিদ্ধ স্থান

📄 প্রস্রাব-পায়খানার কতিপয় নিষিদ্ধ স্থান


প্রস্রাব-পায়খানা করতে হাদীস বিশারদগণ নিষেধ করেছেন। যেমন:

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 আবদ্ধ পানি

📄 আবদ্ধ পানি


কূপ, পুকুর, ঝিল ইত্যাদি আবদ্ধ ও স্থির পানিতে প্রস্রাব-পায়খানা করলে সেই পানিতে ক্ষতিকর জীবাণু পতিত হয়ে সমস্ত পানি মারাত্মক ব্যাধির কারণ হয়ে যায়। এরপর কোনো প্রাণী সেখান থেকে পানি পান করলে টাইফয়েড, ভাইরাস জন্ডিস, প্যারাসাইট (Parasites) ইত্যাদি ব্যাধি তার দেহে প্রবেশ করতে পারে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00