📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 দাঁড়িয়ে প্রস্রাব করার নিষেধাজ্ঞা

📄 দাঁড়িয়ে প্রস্রাব করার নিষেধাজ্ঞা


নবী করীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করতে নিষেধ করেছেন। দাঁড়িয়ে প্রস্রাব করলে তার ভিতরগত ও বাহ্যিক ক্ষতিসমূহ বৃদ্ধি পায়। প্রস্রাব হলো রোগ-জীবাণু দ্বারা পরিপূর্ণ একটি পদার্থ। কখনো তার মধ্যে রোগের কারণে মূত্রদ্বারে জ্বালা-পোড়া, পুঁজ, রক্ত নির্গত হওয়া ও কিডনীতে ইনফেকশন ইত্যাদি বিদ্যমান থাকার কারণে তা প্রস্রাবের সাথে বিদ্যমান থাকে। অতএব দাঁড়িয়ে প্রস্রাব করলে তার ছিঁটা শরীর ও কাপড়-চোপড়ে লেগে যায়।

দাঁড়িয়ে প্রস্রাব করলে কিডনীতে এর খারাপ প্রতিক্রিয়া পড়ে এবং ধীরে ধীরে তা বৃদ্ধি পায়। যার কারণে প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া, ফোঁটায় ফোঁটায় প্রস্রাব আসা, প্রস্রাবে কষ্ট হওয়া, বীর্য পাতলা হয়ে যাওয়া ইত্যাদি রোগ সৃষ্টি হতে পারে।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 গোসলখানায় প্রস্রাব করা নিষেধ

📄 গোসলখানায় প্রস্রাব করা নিষেধ


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অসংখ্য হাদীসের মধ্যে গোসল খানায় প্রস্রাব করতে নিষেধ করেছেন। কারণ, এতে মনের ভিতর বিভিন্ন ধরনের সন্দেহ সৃষ্টি হয়। এ ব্যাপারে আমি অনুসন্ধান শুরু করলে অনেকেই আমাকে বলেছেন যে, তারা নাকি একটি ম্যাগাজিনে লেখা দেখেছেন, গোসলখানায় প্রস্রাব করলে কামভাব বৃদ্ধি পায়। ফলে সামাজিক শৃঙ্খলা ব্যাহত হয়। অনুরূপভাবে গোসলখানায় প্রস্রাব করলে মানসিক রোগে আক্রান্ত হয়ে পড়ে।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 কাঁচা ও পাকা মাটির পার্থক্য

📄 কাঁচা ও পাকা মাটির পার্থক্য


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পায়খানার জন্য নরম স্থান/মাটি তালাশ করতেন। কেননা কোমল ও উর্বর মাটি সব কিছুকে শোষণ করে ফেলে। যেহেতু প্রস্রাব-পায়খানা হলো রোগ-জীবাণুপূর্ণ একটি পদার্থ, তাই এর জন্য এমন মাটি চাই যা তাকে শোষণ করতে পারে এবং প্রস্রাবের ছিঁটে এসে শরীর ও কাপড়ে লাগতে না পারে। আর তা পাকা জায়গায় সম্ভব নয়। সেখানে ছিঁটা লাগার পূর্ণ সম্ভাবনা থেকেই যায়। তাছাড়া সেগুলি শোষণ করার ক্ষমতা তার নেই। প্রস্রাব-পায়খানার দ্বারা সৃষ্ট গ্যাস স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 পানি দ্বারা ইস্তিঞ্জা করা

📄 পানি দ্বারা ইস্তিঞ্জা করা


আমার এক বন্ধু বলছিল, আমার এক নিকট আত্মীয় ইংল্যান্ডে বসবাস করত। সে একবার আমার সাথে সাক্ষাৎ করতে আসল। কিছু দিন থাকল আমার বাড়ীতে। একদিন আমার ছোট মেয়ে বলল, আম্মু! আংকেল রঙ বেরঙের পায়খানা করেন। আমরা মনে করলাম, ও তো ছোট মানুষ, হয়ত এমনিই কথাটা বলছে। কিন্তু কথাটি সে বারবার বলতে থাকলে আমরা টয়লেটে গিয়ে দেখি যে, ভদ্রলোক পানি ব্যবহার করেন না বরং শুধু রঙ বেরঙের টিস্যু বা টয়লেট পেপারই ব্যবহার করেন।

কলুষিত ও দুর্গন্ধময় ইউরোপীয় জীবন। সেখানে তারা পানি দ্বারা ইস্তেঞ্জা করে না। যার কারণে সেই দুর্গন্ধময় ময়লা-আবর্জনা শরীরে আটকে থাকে এবং বিভিন্ন রোগের কারণে পরিণত হয়। লন্ডনের হার্ড স্টেটের বিশিষ্ট ডাক্তার “কেনন ডেভিস” সমগ্র ইউরোপীয় জাতিকে কড়া সতর্ক করে বলেছেন: তোমরা যদি এভাবেই জীবন যাপন করতে থাক, তা হলে নিম্নোক্ত রোগ-ব্যাধির জন্য প্রস্তুত হয়ে যাও: লিঙ্গ ক্যান্সার, ভগন্দর, চর্ম ইনফেকশন (Skin Infections) ও ফুসফুসের রোগ।

পানি হলো এ জগতের সর্বোৎকৃষ্ট নেয়ামত। এটা যাবতীয় কলুষতাকে পবিত্রতায় রূপান্তরিত করে দেয়। ইসলাম পরিচ্ছন্নতা পদ্ধতিকে এত সুস্পষ্ট করে দিয়েছে, যেন পানি আমাদেরকে আমলের দিকে আহ্বান করছে। জ্যান্ট মিলন নামের জনৈক খ্রিস্টান বলেন, ইসলাম হলো পরিচ্ছন্নতা ও পবিত্রতার ধর্ম। সকল ধর্মাবলম্বীগণ ইসলাম ধর্ম থেকে তার পরিচ্ছন্নতার অধ্যায়কে পূর্ণ করে থাকে। দেহের কোনো অংশ অপবিত্র হলে পানি ব্যবহার ছাড়া ওই অংশকে পরিষ্কার করলে দেখা যাবে, তা ভালোভাবে পরিষ্কার হয় নি। (সাইন্স আওর সিহহাত)

তাছাড়া পানি ব্যবহার করলে শরীরের ওই অংশের তাপমাত্রা নরমাল হয়ে যায়। আর ইস্তেঞ্জার সময় পানি ব্যবহার করা না হলে পূর্ণ শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং দেহ অসংখ্য রোগ-ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00